Connect with us

top1

ঢাকা জুড়ে লক্ষ্য লক্ষ্য টাকা ব্যয়ে জামাতের মোটরসাইকেল শোডাউন

Published

on

ঢাকা- আজ শুক্রবার ঢাকা জুড়ে জামাত ইসলামী বাংলাদেশ এর মনোনীত প্রার্থীদের চলছে একাধিক মোটরসাইকেল শোডাউন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা ৪ এর মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন এর মোটর সাইকেল শোভাযাত্রা রয়েছে হাজার হাজার মোটরসাইকেল। ঢাকা -১১ ( রামপুরা-বাড্ডা- ভাটারা- হাতিরঝিল আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আতিকুর রহমানের সমর্থনে মটর সাইকেল শোভাযাত্রা চলছে।
কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ মোড় হয়ে নতুন বাজার এবং ঢাকা ১৩ আসনে হাজার হাজার মোটরসাইকেল আরোহীদের নিয়ে ঢাকা ১৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোবারক বিশাল শোডাউন।
এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে নেতা কর্মীদের নিয়ে শোডাউন শেষে রয়েছে দিনব্যাপী কর্মসূচি।

টাঙ্গাইল-৫ আসনে আহসান হাবীব মাসুদ এর নেতৃত্বে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন হয়েছে।
পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনে অধ্যাপক কেএম হেসাব উদ্দিন এর নেতৃত্বে শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা হয়েছে।
গাজীপুর-২ আসনে মুহাম্মদ হোসেন আলী এর নেতৃত্বে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
নালিতাবাড়ী-নকলা (শেরপুর-২) আসনে গোলাম কিবরিয়া ভিপি এর নেতৃত্বে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা হয়েছে।

এই শোভাযাত্রাগুলোতে দলীয় নেতাকর্মী, স্থানীয় সমর্থক এবং সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জামায়াতের নেতারা এসব কর্মসূচিকে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং নির্বাচনী বার্তা পৌঁছানোর একটি কৌশল হিসেবে দেখছেন। বিশেষ পরিকল্পনায় এ কর্মসূচি নেয়া হয়েছে মনে করলেও, প্রার্থীরা জানান এটা তাদের নিয়মিত নির্বাচনী শোডাউন।

জনসমর্থনের প্রদর্শন
এই ধরনের শোভাযাত্রা দলটির মাঠপর্যায়ের সংগঠনের শক্তি এবং সমর্থকদের সক্রিয়তা প্রদর্শন করে। হাজার হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন দলটির প্রতি জনগণের আগ্রহ এবং সমর্থনের ইঙ্গিত দিতে পারে, বিশেষ করে তরুণদের মধ্যে।

রাজনৈতিক পুনরাবির্ভাবের চেষ্টা
জামায়াত দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কোণঠাসা ছিল। এই শোভাযাত্রাগুলো দলটির রাজনৈতিক পুনরাবির্ভাবের কৌশল হিসেবে দেখা যেতে পারে, যেখানে তারা নির্বাচনী মাঠে দৃশ্যমানতা বাড়িয়ে আবারও প্রাসঙ্গিকতা অর্জনের চেষ্টা করছে।

নির্বাচনী বার্তা ও প্রচারণা
শোভাযাত্রা দলীয় প্রার্থীদের পরিচিতি বাড়াতে সাহায্য করে। এটি স্থানীয় জনগণের মধ্যে প্রার্থীদের বার্তা পৌঁছানোর একটি কার্যকর মাধ্যম, বিশেষ করে যেখানে প্রচলিত গণমাধ্যমে তাদের উপস্থিতি সীমিত।

প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রতিক্রিয়া
এই ধরনের বড় আকারের শোভাযাত্রা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তারা হয়তো নিজেদের প্রচারণা কৌশল পুনর্বিবেচনা করবে অথবা জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ বাড়াতে পারে।

আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রতিক্রিয়া
এত বড় আকারের শোভাযাত্রা ট্রাফিক, জননিরাপত্তা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করতে পারে। প্রশাসন যদি এটিকে অনুমোদনহীন বা উস্কানিমূলক মনে করে, তাহলে আইনগত পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা থাকে।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ
জামায়াতের রাজনৈতিক কার্যক্রম আন্তর্জাতিক মহলে নজর কাড়তে পারে, বিশেষ করে যদি তারা নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করে। এটি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের বহুমাত্রিকতা তুলে ধরবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

গণভোটের রায় না মানলে দেশ সংকটে পড়বে: শিশির মনির

Published

on

By

জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশ সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে এক জাতীয় সেমিনারে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, সুইজারল্যান্ড থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ২৬টি দেশের নজির সংগ্রহ করেছি। দুনিয়ার ইতিহাসে এমন একটা উদাহরণ নেই, যেখানে মানুষ গণভোটের রায় দিয়েছে আর সরকার তা মানেনি।

গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান মেনে তো অভ্যুত্থান হয় না, এটি হয় সংবিধানের বাইরে থেকে। এখন এই রাজনৈতিক বিষয়টিকে আদালতের সাবজেক্ট ম্যাটারে পরিণত করা হয়েছে।

জ্যেষ্ঠ এই আইনজীবীতি বলেন, আমরা আশা করছি আদালত খোলার পর সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের প্রশ্নটি উত্থাপিত হবে। যদি বাংলাদেশের আদালত তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তবে এই ক্ষেত্রে তাদের উচিত হবে সরকারের বিরুদ্ধে রায় দেওয়া।

শিশির মনির আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমরা রাজনৈতিকভাবে প্রবর্তন করেছিলাম। সেটাকে কোর্টে নিয়ে গিয়ে ‘অসাংবিধানিক’ বলা হলো। ফলে ১৭ বছর দেশে আগুন জ্বলল। এখন আবার কোর্ট বলছেন, সেটা সাংবিধানিক। রাজনৈতিক প্রশ্নের সমাধান যখন কোর্টে খোঁজা হয়, তখন সংকট আরও বাড়ে।

Continue Reading

top1

‘আপনি ভাই দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন’: ক্রীড়া প্রতিমন্ত্রীকে বুলবুল

Published

on

By

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ খুইয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তার বোর্ডকে অপসারণ করে সেখানে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে দায়িত্ব দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে যেভাবে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, এই প্রক্রিয়াকে স্রেফ ‘ষড়যন্ত্র’ বলে মনে করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বুলবুল।

দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে দীর্ঘ আলাপে তিনি নিজেকে এখনও ক্রিকেট বোর্ডের বৈধ সভাপতি দাবি করেছেন। বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে আমিই এখনো বিসিবি সভাপতি। যারা বোর্ড ভেঙেছে, তারা তা করতে পারে না, এখতিয়ারে নেই।’

বোর্ড ভেঙে দেয়ার দিনের ঘটনাক্রম উল্লেখ করে সাবেক বিসিবি সভাপতি যোগ করেন, ‘আমি আর খালেদ মাসুদ পাইলট মাঠ দেখতে পূর্বাচলে গিয়েছিলাম। বিসিবিতে ফিরে শুনলাম বোর্ড ভেঙে দেয়া হয়েছে। তখন হঠাৎ করে মনে হলো, আমাদের অফিসটা একটা রাজনৈতিক অফিস হয়ে গেছে। শত শত লোক আসা-যাওয়া শুরু করল। একপর্যায়ে পাইলট আমাকে অনুরোধ করে বলল, ভাই, চলেন চলে যাই। তখন ফাহিম ভাই, আমি আর পাইলট বোর্ডে ছিলাম। আমরা চলে আসতে বাধ্য হয়েছিলাম।’

‘আমাদের মানসম্মান আছে। মানসম্মান নিয়ে জিনিসপত্র ফেলেই চলে এসেছি। কিন্তু আমি দাবি করি ও বিশ্বাস করি, এখনো আমরা বৈধ ক্রিকেট বোর্ড এবং আমি বৈধ সভাপতি’-যোগ করেন বুলবুল।

বোর্ড ভেঙে দেয়ার প্রক্রিয়াকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটা কোনও প্রক্রিয়া না, এটা একটা ষড়যন্ত্র। কেন বললাম? এনএসসির কোনো এখতিয়ার নেই বোর্ড ভেঙে দেওয়ার।তাদের যেটুকু এখতিয়ার আছে, ডেকে জিজ্ঞেস করা। যদি কোনো অনৈতিক কাজ করি, ক্রিকেট ঠিকমতো চালাতে না পারি, আমাদের বোর্ড যদি ব্যর্থ প্রমাণিত হয়— সে ক্ষেত্রে তারা আমাদেরকে ডেকে জিজ্ঞেস করতে পারত; সুপারিশ করতে পারত।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুক হকের নির্দেশে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচিত বোর্ড ভেঙে দেয়া হয়েছে। তবে এই তদন্ত কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন রেখে বুলবুল বলেন, ‘তদন্ত কমিটিকেও আমি অবৈধ ভাবি। কিসের তদন্ত করা হয়েছে? তদন্ত কমিটির রিপোর্টে কী লেখা আছে, আমরা জানিও না এবং সেটা দেখিওনি। এই কমিটি কিসের ওপর ভিত্তি করে হয়েছে?’

Continue Reading

top1

মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে সম্মত ভারত

Published

on

By

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শেখ বলেছেন, আগামী সপ্তাহে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে সম্মত হয়েছে ভারত। সোমবার দুপুরে সংবাদিকদের তিনি একথা বলেন।

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। হাদির হত্যাকারীদের দেশে আসান বিষয়ে তিনি বলেন, তাদের দেশের আনার প্রক্রিয়া চলছে।

Continue Reading

Trending