Connect with us

রাজনীতি

ঢাকা বিমানবন্দর ছাড়পত্র দিলেও সৈয়দপুরে নাটক সাজানো হয়েছে: জামায়াত

Published

on

ঠাকুরগাঁও জামাতের আমির অর্ধ কোটি টাকা সহ আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। ঢাকা বিমানবন্দর ছাড়পত্র দিলেও সৈয়দপুরে এয়ারপোর্টের মত একটা সিকিউর জায়গায় এ ধরনের নাটক সাজানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ অনাপত্তিপত্র দেন বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জোবায়ের।

সৈয়দপুর বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক প্রসঙ্গে তিনি বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরে একজনকে আটক করা হয়েছে। চলাফেরার সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি বিমানে নগদ অর্থ বহন করেছেন। এটি কোনো অপরাধ নয়। তিনি নিজের টাকা বহন করেছেন। যারা এ কাজটি করেছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন এবং বিষয়টি নিয়ে নাটক সাজানো হচ্ছে।’

তিনি বলেন, ‘আটক ব্যক্তি একজন বয়স্ক মানুষ এবং মানসিক নির্যাতনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এরপরও ঘটনাটিকে সাজানোভাবে উপস্থাপন করা হচ্ছে। যারা মনে করছে তারা নির্বাচনে হেরে যাবে, তারাই এসব করছে।’ কারা এসব করছে, তা গণমাধ্যম ও জনগণ বুঝতে পারছেন বলেও তিনি উল্লেখ করেন।

জুবায়ের বলেন, ‘একজন ব্যক্তি তার নিজের টাকা দেশের যেকোনো স্থানে বহন করতে পারেন। এটি কোনো অপরাধ নয়।’

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যারা আগের নির্বাচনে যুক্ত ছিল, জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। এখন প্রশাসনের একটি অংশ একপেশে ভূমিকা পালন করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে ১৮০ ডিগ্রি ঘুরেছে সরকার

Published

on

By

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কক্সবাজার বিমানবন্দরে সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, “সহস্রাধিক প্রাণ ও হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, তা সরকার গঠন করার পর প্রতিফলিত হচ্ছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, তারা এখন তা থেকে সরে এসেছে”।

জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করে বিষয়টি বিচারাধীন (‘সাব-জুডিস’) করা হয়েছে অভিযোগ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “সরকারের পরোক্ষ সহায়তায় এটি করা হয়েছে। একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়া—একে দ্বিচারিতা ছাড়া আর কি বলা যায়”।

গণভোট প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় গণভোটের পক্ষে জনসমর্থন বেশি ছিল। আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। তাই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে জুলাই সনদকে অস্বীকার করা গণতন্ত্রকামী দলের কাজ হতে পারে না”।

মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে বলেন, “সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন এবং জুলাই জাতীয় সনদকে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করুন। এটিই এখন সংকট নিরসনের একমাত্র পথ। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে—পার্লামেন্টে সমাধান নেবেন নাকি জনগণকে আবার রাজপথে নামতে বাধ্য করবেন”।

Continue Reading

top1

ঈদের পর সংসদের ভেতরে-বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বিরোধীদল: নাহিদ

Published

on

By

সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে ঈদের পর সংসদের ভেতরে-বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে।

এটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘একটি সরকারের কাজের মূল্যায়ন বা সমালোচনা জন্য এক মাস যথেষ্ট সময় নয়। তাদের আরো পর্যবেক্ষণ করতে হবে।’

তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ সরকার দ্রুততার সঙ্গে করেছে।

এগুলো অবশ্যই ইতিবাচক। আমরা তাদের গতিবিধি আরো লক্ষ করতে চাই।’

Continue Reading

top1

ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা এবার: জামায়াত আমির

Published

on

By

ঈদযাত্রায় এবার বড় ধরনের অব্যবস্থাপনা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, তাহল কি বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে?

আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

শফিকুর রহমান লিখেছেন, ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুলসংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করেন।

তিনি লিখেছেন, ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। কারণ, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এই অব্যবস্থাপনার মূল ভিত্তি এটিই।

জামায়াত আমির লিখেছেন, অথচ জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে, বাসমালিকেরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদযাত্রায় কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার।

শফিকুর রহমান লিখেছেন, জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে? কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ— জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না।

সতর্ক করে জামায়াত আমির লিখেছেন, অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরই এই সমস্ত দায় বহন করতে হবে।

Continue Reading

Trending