Connect with us

top1

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

Published

on

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন । আমি স্মরণ করছি আপনার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং আপনার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাদের আদর্শ ও মহান কর্ম আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি একান্তভাবে আশা করি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ—এসব ক্ষেত্রে সুসমন্বিত মেধা, মননশীলতা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। আশা করি, আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।

প্রফেসর ইউনূস বলেন, একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে আপনার মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে আপনার ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পরিশেষে, দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনার সকল উদ্যোগ সফল হোক—এই কামনা করি। মহান আল্লাহ্ আপনাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন, বলেন প্রধান উপদেষ্টা

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

Published

on

By

সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬ পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করলে তা পাস হয়।

এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল

Continue Reading

top1

মার্কিন সেনা উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ, দাবি ইরানের

Published

on

By

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার বিশেষ অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। এর আগে রোববার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

ট্রাম্পের ওই দাবির পরই ওই অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান সরকার এবং দেশটির গণমাধ্যম। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়ার মুখপাত্র এক বিবৃতিতে এই অভিযানকে ব্যর্থ দাবি করেন।

তিনি জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, এই অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের বিশেষ অভিযানের কথা পোস্ট করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছে।

Continue Reading

top1

ইরানে নিখোঁজ পাইলটকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র

Published

on

By

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন তাকে সশরীরেই নিশ্চিহ্ন করে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। গত দুই দিন আগে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে ভূপাতিত হওয়া ওই বিমানের ক্রু যেখানে অবস্থান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে, সেখানেই নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। ইরানের প্রভাবশালী সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সামরিক সূত্র চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস করেছে।

ওই সামরিক সূত্রের দাবি, নিখোঁজ পাইলটকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়ে এখন তাকে হত্যা করার মিশন হাতে নিয়েছে ওয়াশিংটন। মূলত গোয়েন্দা তথ্য বা গোপনীয়তা ফাঁসের ভয়েই আমেরিকা এমন মরিয়া পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত রাতে কোহগিলুয়ে ও বয়ের আহমদ প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমানগুলো বোমাবর্ষণ করেছে। পেন্টাগনের ধারণা, ওই এলাকায় তাদের নিখোঁজ পাইলট অবস্থান করছে।

ইরানি সামরিক সূত্রটি জানায়, ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় আরোহী বা ক্রু মেম্বারকে খুঁজে পেতে হন্যে হয়ে উঠেছে মার্কিন সেনারা। তাকে উদ্ধারের কোনো উপায় না দেখে এখন একাধিক সম্ভাব্য স্থানে বোমা মেরে তাকে মেরে ফেলার চেষ্টা চলছে। তবে ওই পাইলট বর্তমানে ইরানি বাহিনীর কব্জায় রয়েছেন কি না, সে বিষয়ে সূত্রটি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্রটি আরও জানায়, আমরা এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করছি না। তবে এটুকু নিশ্চিত যে, আমেরিকা তাদের প্রথম পাইলটকে উদ্ধার করার যে দাবি করেছে, তা পুরোপুরি সত্য নয়। তারা বড় ধরনের সত্য গোপন করছে।

তেহরানের দাবি, এই বিধ্বস্ত যুদ্ধবিমান এবং এর পাইলটদের নিয়ে সৃষ্ট রহস্য শেষ পর্যন্ত মার্কিন প্রশাসনের জন্য এক বিশাল আন্তর্জাতিক কেলেঙ্কারি বা ‘স্ক্যান্ডাল’ হিসেবে আত্মপ্রকাশ করবে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Continue Reading

Trending