Connect with us

রাজনীতি

‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে ইন্ডিয়া পাঠানোর ভয় দেখাচ্ছে জামাত’ দাবিতে ভুয়া ভিডিও প্রচার

Published

on

‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে আমাদেরকে ইন্ডিয়াতে পাঠানোর ভয় দেখাচ্ছে জামাত ইসলাম, কিন্তু আমরা সবাই ধানের শীষে ভোট দিব’—একজন হিন্দু ধর্মাবলম্বী নারী এভাবে আতঙ্কের কথা বলছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিএনপি সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপেও পোস্ট করা হয়েছে ভিডিওটি। 

তবে গণমাধ্যম এশিয়া পোস্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। ভিডিওটির মূল আধেয় অভিন্ন রেখে দুটি ধরন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে।

যাচাইয়ে দেখা যায়, জোকভার্স নামে একটি ফেসবুক পেইজে পোস্ট করা ভিডিওটির ওপরের দিকে বামপাশে ইংরেজিতে লাইভ লিখে পাশে লাইভ নির্দেশক হিসেবে লাল বিন্দু দেওয়া হয়েছে। ভিডিওটির ফ্রেমের মধ্যে লেখা আছে, ‘জামাতি ইসলামির হুমকির অভিযোগ’ এবং ‘আমরা হিন্দু মহিলা-—ভয় দেখানো হচ্ছে এটা মেনে নেয়া যায়না’ (লেখা অপরিবর্তিত)। ফেসবুকে পোস্টটির ক্যাপশন হিসেবে লেখা আছে, ‘ভোটের আগে হিন্দু পল্লীতে আতঙ্ক—হুমকি ও নির্যাতনের অভিযোগ, অসহায় নারীদের লাইভ আর্তনাদ।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১৭ লাখের বেশি নেটিজেন দেখেছে এবং ৪৫ হাজার বারের বেশি শেয়ার করা হয়েছে। এতে ৬৮ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি মন্তব্য এসেছে ৩ হাজারের কাছাকাছি। ভিডিওতে করা দাবিটি বিশ্বাস করে মন্তব্য করেছেন শত শত নেটিজেন। যেমন: আব্দুর রব নামে একজন লিখেছেন, ‘যারা আপনাদের ভয় দেখায় তারা তো একাত্তরের স্বাধীনতা বিরোধী, জামায়াতের কাজ হচ্ছে মানুষকে ভয় দেখানো। কারণ তারা জানে, নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দেবে না। তাই তারা পাগল হয়ে গেছে।’

আখতার হোসেন নামে আরেকজন নেটিজেন লিখেছেন, ‘এঁরা ভারতীয় হিন্দু ভারতের ষড়যন্ত্র।’

অন্যদিকে, ভিডিওর ফ্রেমে ‘তারেক জিয়ার হাতকে শক্তিশালী কারুন, ধানের শীষে ভোট দিন’ লেখা আরেকটি ভিডিও টিকটক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। ভিডিওটির এই ধরনটি রাশেদুল ইসলাম সবুজ নামে একজন ব্যক্তির একাউন্টে ৬ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়ার পাশাপাশি ৯১ হাজার বারের বেশি দেখা হয়েছে। সেখানেও দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দিতে দেখা গেছে অনেক নেটিজেনকে। যেমন সেখানে, সুমাইয়া আকতার নামে একজন মন্তব্য করেছেন, ‘কোনো রাজাকারের বাচ্চার ঠাঁই হবে না। পাকিস্তানের দালালেরা পাকিস্তানে যাইতে হবে ইনশাআল্লাহ।’

মোহাম্মদ নানু মিয়া নামে অন্য একজন লিখেছেন, ‘তোমাদের কোনো ভয় নাই। ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার মাধ্যমে উন্নয়ন মুখী বাংলাদেশ গড়ে উঠবে। জামায়াত ভয় দেখিয়ে কিছু করতে পারবে না। ইনশাআল্লাহ।’

তবে, এআই কন্টেন্ট শনাক্তকারী টুলস SynthID-তে ভিডিওটি আপলোড করে জানা গেছে, এর অডিও এবং ভিডিওটি গুগল এআই (AI) ব্যবহার করে তৈরি বা এডিট করা হয়েছে। ১৬ সেকেন্ডের ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ‘সিন্থ-আইডি’ ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত করা হয়েছে। যা নির্দেশ করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

অন্যদিকে, এআই ইমেজ সনাক্তকারী টুলস আনডিটেক্টেভল.এআইয়ে ভিডিওটির একাধিক ছবি আপলোড করে জানা গেছে, এর ৯২ শতাংশই এআই এবং মাত্র ৩ শতাংশ বাস্তব। এ ছাড়াও এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি।

সংবাদ

সুতরাং, ‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে আমাদেরকে ইন্ডিয়াতে পাঠানোর ভয় দেখাচ্ছে জামাত ইসলাম’ এমন দাবি করে হিন্দু নারীকে ফ্রেমে রেখে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি

আমরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছি : নজরুল ইসলাম

Published

on

By

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, যেহেতু আমরা নির্বাচনে অংশ নেওয়া সব দলই একটি সুষ্ঠু ভোট চাই, তাই আমরা বিপুল ভোটে জয়ী হওয়ার প্রত্যাশা করছি।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান জানান, নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়াসহ নানা অনৈতিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে। টকশোতে নীতিবাক্য বলেন এমন ব্যক্তিরাও ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কমিশনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। গণমাধ্যমে খবর এসেছে যে, বিশেষ পোশাক এবং জাল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সিলসহ সরঞ্জাম ধরাও পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন ইসির অধীনে। তাই এসব ঘটনা কেন আগে থেকে নজরে আসছে না।

মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আসা বিভিন্ন গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, কোন ডিসি কোন দলের লোক এমন হিসাব ছড়ানো হচ্ছে। আমরা এটাকে গুজব হিসেবেই দেখতে চাই। তবে কমিশনকে খেয়াল রাখতে হবে যেন কোনো কর্মকর্তার কর্মকাণ্ড বিশেষ কোনো দলের পক্ষপাতমূলক না হয়। কোনো অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমাদের প্রার্থী ও এজেন্টদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়।

নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা আছে কিনা এ প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি। আশা করছি বড় কোনো সমস্যা হবে না।

Continue Reading

top1

ভোটের এক দিন আগে কুমিল্লার মঞ্জুরুল মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

Published

on

By

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বিতর্কিত বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে একটি নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় গেলে এবং ভোটাররা অন্য কোথাও ভোট দিলে তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে।

তবে, মঞ্জুরুল আহসান মুন্সীর দাবি, ভিডিওটি কেটে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

Continue Reading

top3

নির্বাচনী ছুটিতে এটিএমে পর্যাপ্ত নগদ রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Published

on

By

ডিজিটাল ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছুটির সময় ব্যাংকিং সেবা স্বাভাবিক রাখতে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনী ছুটির মধ্যেও বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সেবা চালু থাকবে। তবে এ সময়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর বা ইন্টারব্যাংক ইনস্ট্যান্ট ট্রান্সফার (আইবিএফটি) সাময়িকভাবে বন্ধ থাকবে।

নির্বাচনকালে অর্থের অপব্যবহার ঠেকাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সীমিত থাকবে।

এছাড়া ছুটির সময়ে মোবাইল ফোনে কোনো সন্দেহজনক আর্থিক লেনদেন নজরে এলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Continue Reading

Trending