Connect with us

top1

দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩

Published

on

13 killed in massive explosion at Delhi's Red Fort

দিল্লি- সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছে। এ ঘটনাকে দেশটির গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ২২ মিনিট) লালকেল্লার কাছাকাছি একটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের উৎস ছিল একটি চলন্ত হুন্ডাই i20 গাড়ি। গাড়িটি সিগন্যালে থামার পরপরই বিস্ফোরণ ঘটে, যার ফলে আশপাশের গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়।
দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা বলেন, “একটি ধীরগতির গাড়ি সিগন্যালে থেমেছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আশপাশের গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়।” ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, গাড়িগুলোতে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে এবং জানালার কাচ ছিন্নভিন্ন হয়ে গেছে।
পুলিশ ইতিমধ্যে গাড়ির মূল মালিক মোহাম্মদ সালমানকে গ্রেপ্তার করেছে। তিনি ২০১৩ সালে গাড়িটি কিনেছিলেন এবং পরে অন্য একজনকে বিক্রি করেন। সেই ব্যক্তি আবার গাড়িটি সম্প্রতি বিক্রি করেছেন। তবে গাড়িটি এখনও সালমানের নামে নিবন্ধিত ছিল এবং হরিয়ানার নাম্বার প্লেট বহন করছিল।
দিল্লি পুলিশ এই ঘটনায় ভারতের প্রধান সন্ত্রাসবিরোধী আইন অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA) এর ১৬ ও ১৮ ধারায় মামলা করেছে। এছাড়া বিস্ফোরক আইনের অধীনেও মামলা হয়েছে। যদিও এখনো বিস্ফোরণের কারণ বা সন্দেহভাজনদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “যারা এই হামলার জন্য দায়ী, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে: মোজতবা খামেনি

Published

on

By

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বৃহস্পতিবার (১২ মার্চ) তার রেকর্ড করা ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এর আগে গত রোববার তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।

ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে এবং তাদের লক্ষ্যবস্তু কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এসব হামলা ভবিষ্যতেও বজায় থাকবে।’

মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে মোজতবা খামেনি বলেন, ‘এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি এখনই বন্ধ করতে হবে; অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।’

বর্তমান সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়ে মোজতবা খামেনি বলেন, ‘শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নেব।’

উল্লেখ্য, সম্প্রতি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে অঞ্চলের বেশ কিছু দেশ। তবে তেহরানের দাবি তারা কেবল মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।

সামরিক বাহিনীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বলেন, ‘আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই। তারা এই কঠিন সময়ে দুর্দান্ত কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা (হুতি) এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে সাহায্য করতে চায়। তারা তাদের দায়িত্ব পালন করবে।’

দেশবাসীর জন্য কিছু জনকল্যাণমূলক ঘোষণাও দিয়েছেন মোজতবা খামেনি। তিনি জানান—যুদ্ধে আহতদের সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, তাদের আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হবে।

Continue Reading

top1

ঝিনাইদহে মসজিদ কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

Published

on

By

ঝিনাইদহের শৈলকূপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়া পাড়া জামে মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা মিয়া এবং আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে কমিটি গঠন নিয়ে পুনরায় উভয়পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আহতরা কুষ্টিয়া ও ঝিনাইদহের হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Continue Reading

top1

সংসদে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের ওয়াকআউট

Published

on

By

সংসদের ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর তীব্র প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতিকে লালকার্ড দেখায় বিরোধী দল। এরপর ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

বিস্তারিত আসছে.

Continue Reading

Trending