Connect with us

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও, আটক ৬ বহিরাগত কিশোর

Published

on

জাককানইবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের আপত্তিকরভাবে ভিডিও ধারণের অভিযোগে ছয় বহিরাগত কিশোরকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশ চৌকিতে হস্তান্তর করা হয়।

আজ শনিবার (১১ জুলাই) সন্ধা ৬ টায় নতুন কলা ভবনের সামনে পুকুর পারে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ত্রিশাল উপজেলার স্থানীয় বাসিন্দা তাজুল, মোস্তাকিম, আরিফিন, ফয়সাল, জাহিদ হাসান জনি ও লিওন। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী আসন্ন নাট্যোৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এক বহিরাগত কিশোর নারী শিক্ষার্থীদের জুম করে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে এলে আশপাশে থাকা শিক্ষার্থীরা অভিযুক্তদের আটক করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ফয়সাল বলেন, “আমরা বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করি। পরে তারা ভিডিওটি মুছে ফেলার চেষ্টা করলেও মোবাইলের ‘Recently Deleted’ ফোল্ডারে ফুটেজ পাওয়া যায়।”

অভিযুক্তদের একজন দাবি করেন, তারা ঘুরতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তার ভাষ্য, তাদের অজান্তেই একজন সঙ্গী তার মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেন। অপর অভিযুক্তের দাবি, ইচ্ছাকৃতভাবে ভিডিও করা হয়নি; ভুলবশত মোবাইলের বাটনে চাপ লেগে ভিডিও রেকর্ড হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, অভিযুক্তদের মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট ভিডিওসহ নারী শিক্ষার্থীদের আপত্তিকর ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের পরিবারের সদস্যদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

জাককানইবিতে শুরু হচ্ছে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব, চলবে সাত দিন

Published

on

By

রাশেদ হোসেন, জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ আয়োজন করতে যাচ্ছে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব। আগামী ১২ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী চলবে এই উৎসব। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে।

আজ শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এক প্রস্তুতি সভায় বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইসমত আরা ভূঁইয়া এবং সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার এ তথ্য জানান।

উৎসবের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে নতুন কলা ভবনের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সম্মুখে। পরবর্তী নাটকগুলো মঞ্চস্থ হবে জিয়া হায়দার ল্যাব, পুরাতন কলাভবনে।

বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই নাট্যোৎসবে নাটক নির্দেশনা দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইসরাফীল। এ বছর নাট্যজন সম্মাননা প্রদান করা হচ্ছে আবুল হায়াতকে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমাদুল হুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রফেসর ড. আরিফ হায়দার। স্বাগত বক্তব্য রাখবেন কোর্স শিক্ষক মো. মাজহারুল হোসেন তোকদার। সভাপতিত্ব করবেন বিভাগীয় প্রধান প্রফেসর ইসমত আরা ভূঁইয়া। সঞ্চালনা করবেন সহযোগী অধ্যাপক সৈয়দ মামুন রেজা।

শিক্ষার্থীদের পরীক্ষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করাতে বিগত তিন বছরের ধারাবাহিকতায় এবারও এই নাট্যোৎসবের আয়োজন করা হচ্ছে।

উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হবে “ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়”। রচনায় শাহমান মৈশান, পরিকল্পনা ও নির্দেশনায় সনজিত কুমার দে, প্রযোজনায় ফ্ল্যাপাটে বাংলাদেশ।

দ্বিতীয় দিনে থাকছে “কালিকা”। মার্কণ্ডেয় পুরাণের রক্তবীজ বধ কাহিনী অবলম্বনে তৈরি এই নাটকের পরিকল্পনা ও নির্দেশনায় জাফরিন হক তরু।

তৃতীয় দিনে মঞ্চস্থ হবে “ইন্ডিপেন্ডেন্স”। লি ব্লেসিং-এর রচনার এই নাটক অনুবাদ করেছেন মোহাম্মদ মিজানুল কায়েস, পরিকল্পনা ও নির্দেশনায় সামিয়া সুলতানা চারু।

চতুর্থ দিনে থাকছে “একশ বস্তা চাল”। ইয়াজো ইয়ামামোতোর রচনা অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম, পরিকল্পনা ও নির্দেশনায় মো. শাহীন আলম।

পঞ্চম দিনে মঞ্চস্থ হবে “দেওয়ান গাজীর কিসসা”। বার্টোল্ট ব্রেখটের মূল রচনা রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর, নবরূপায়ণ ও নির্দেশনায় মো. শাকিল আহমেদ।

ষষ্ঠ দিনে থাকছে “ক্রীতদাসের হাসি”। শওকত ওসমানের এই নাটকের নবরূপায়ণ ও নির্দেশনায় হাবিবা আক্তার পিংকি।

সপ্তম তথা শেষ দিনে মঞ্চস্থ হবে “পঞ্চমীর চাঁদ”। ভারতের পশ্চিমবঙ্গের কাঁকিনাড়া শিল্পাঙ্গন এই নাটক পরিবেশন করবে। সাদাত হাসান মান্টোর গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন তুষার রায়, পরিকল্পনা ও নির্দেশনায় রাজা দে।

Continue Reading

ক্যাম্পাস

ইবি ‘এএনএফটি সোসাইটি’র সভাপতি ড. হাফিজুর রহমান, সম্পাদক সারোয়ার

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যাপ্লায়েড নিউট্রেশন এন্ড ফুড টেকনোলজি (এএনএফটি) বিভাগের শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘এএনএফটি সোসাইটি’-এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারোয়ার হোসেন সাকিব মনোনীত হয়েছেন।

শনিবার (১১জুলাই) অ্যাপ্লায়েড নিউট্রেশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো.সেলিম রেজা এবং সহ সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নির্মল চন্দ্র মাহাত, সাংগঠনিক সম্পাদক একই শিক্ষাবর্ষের ওলিউল ইসলাম মনোনীত হয়েছেন।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোছা. জেসমিন আক্তার জুই, সহ-সাংগঠনিক সম্পাদক তাশরীফ ইরফান রোহান, দপ্তর সম্পাদক সাইফ সিয়াম, সহ-দপ্তর সম্পাদক আকবর হোসেন, গবেষণা ও উপস্থাপনা সম্পাদক সাহাত সিদ্দিক আলভী, সহকারী গবেষণা ও উপস্থাপনা সম্পাদক শাজিদ খান, ক্রীড়া সম্পাদক আবু রাইহান বাবু, সহ-ক্রীড়া সম্পাদক আরিয়ান ইকবাল রাতুল, সাংস্কৃতিক সম্পাদক জাকির হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক সানজিদা আলম অর্পা, শিক্ষার্থী ওয়েলফেয়ার সম্পাদক অনিক গোস্বামী, সহকারী শিক্ষার্থী ওয়েলফেয়ার সম্পাদক সামিহা তাসনিম, সিনিয়র এক্সিকিউটিভ এফ এস ফাহিম, মেহেদী হাসান আরব, মনিরুল ইসলাম ও ইফতি ফয়েজ, জুনিয়র এক্সিকিউটিভ মিসকাতুল মোমতাজ মেঘলা, জেসমিন আক্তার খাদিজা, মো. আব্দুল্লাহ আল সিয়াম, রুবায়েত ইসলাম রাফি, মো. জুবায়ের খান, মো. লাবিব হোসেন স্বপ্নিল, মো. সিলভি রহমান জিম, মো. আন্নুর তাসিন আবির, মো. আশাদুজ্জামান তামজিদ মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্মল চন্দ্র মাহাত বলেন, “বিভাগের ঐতিহ্য, শৃঙ্খলা ও সুনাম অক্ষুণ্ণ রেখে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি প্রাণবন্ত ও কার্যকর সোসাইটি গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাকিব বলেন, “এএনএফটি সোসাইটির নতুন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। বিভাগের গৌরব ও ঐতিহ্য ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। বিভাগের উন্নয়নে কাজ করা এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।”

Continue Reading

ক্যাম্পাস

ইবি ছাত্রদলের নতুন কমিটি উপলক্ষে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল

Published

on

By

ইবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে সংগঠনটি।

শনিবার (১১ জুলাই) অনুষদ ভবন থেকে আনন্দ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমবেত হন। এর আগে মিছিলটি শহিদ জিয়ার ভিত্তিপ্রস্তরে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদ, নতুন কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, “সংগঠন আমার উপর আস্থা রেখেছে আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো। সর্বপরি সকলের সহযোগিতা চাই যেন অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি।”

ইবি ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, “কোনো প্রকার গ্রুপিং ছাড়াই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে রাফিজ ও পারভেজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। তারা কোনো যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করলে প্রয়োজন হলে আমরা দাবি আদায়ে প্রশাসনের বিপক্ষে অবস্থান নিবো। সর্বোপরি আমাকে যারা সহযোগিতা করেছে, এই কমিটি বাস্তবায়নে যারা সহযোগিতা করেছে, কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা জানাই।”

Continue Reading

Trending