Connect with us

আইন-আদালত

নতুন করে সংবিধান লিখতে আপত্তি নাই: অ্যাটর্নি জেনারেল

Published

on

সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই বলে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সংবিধান নতুন করে লেখা যেতে পারে। তবে আমাদের বর্তমান সংবিধবান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রচিত হয়েছে। আমি বিশ্বাস করি, ১৯৭২ সালের এই সংবিধান বিশ্বের অন্যতম সেরা একটি সংবিধান।’

শনিবার (৫ জুলাই) ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিগত ৫০ বছরে এই সংবিধানে কাটাছেঁড়া করা হয়েছে মানুষের অধিকার হরণ করার জন্য। সেই জায়গায় আমরা মনে করি, এই সংবিধানের যে সংশোধনীগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেগুলো বাদ দিয়ে এই সংবিধানকে আরো যুগোপযোগী করার সুযোগ রয়েছে জুলাই চেতনাকে ধারণ করে।’

মব সন্ত্রাস বিচারব্যবস্থার প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ কি না? এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা বিচারব্যবস্থার প্রতি অনাস্থা নয়। মব যেটা হচ্ছে সেটা এক ধরনের ক্রোধ।

গত ১৭ বছর মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ। স্বজন হারানোর ক্রোধ; সাড়ে ৪ হাজারের বেশি গণতান্ত্রিক যোদ্ধাদের ক্রসফায়ারে হত্যার ক্রোধ; ৭০০-এর বেশি মানুষকে গুম করার ক্রোধ; ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করে আদালতে দাঁড় করানোর ক্রোধ।’

তিনি বলেন, ‘এই ক্রোধ আমরা কখনোই কামনা করি না। এই ক্রোধ অপ্রত্যাশিত, এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সঙ্গে যায় না। এই ক্রোধ যারা দেখাচ্ছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা নিজেদের সংবরণ করুন। একটি গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ গড়ার জন্য জুলাই চেতনাকে ধারণ করে আপনারা এমনভাবে বিচারের দাবি তুলুন, যে দাবি শুনলে বিচারসংশ্লিষ্ট সবাই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং এদের বিচারের আওতায় আনবেন।’

তিনি আরো বলেন, ‘নিশ্চয়ই তাদের বিচার হওয়া দরকার। তবে নুরুল হুদা যে প্রক্রিয়া মবের শিকার হয়েছেন সেই প্রক্রিয়ায় নয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

শেখ হাসিনাই গুম-নির্যাতনের জন্য দায়ী, সাক্ষী মাসরুর আনোয়ার

Published

on

By

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী নন বলে দাবি করেছিলেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তবে এমন দাবি প্রত্যাখ্যান করে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন গুম থাকা সাক্ষী মাসরুর আনোয়ার চৌধুরী।

বুধবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা অনুষ্ঠিত হয়।

এ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে জেরা করেন আমির হোসেন। মাসরুরকে গুম-নির্যাতন ও ক্যারিয়ার নষ্টের জন্য তার মক্কেল শেখ হাসিনা দায়ী নন বলে দাবি করেন তিনি।

একইসঙ্গে ক্যারিয়ার নষ্টের জন্য সাক্ষী নিজেই দায়ী বলে উল্লেখ করেন। এছাড়া ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসত্য সাক্ষ্য দিয়েছেন।

জবাবে মাসরুর বলেন, গুম-নির্যাতন ও আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য শেখ হাসিনাই দায়ী। কোনোভাবেই আমি দায়ী নন। ট্রাইব্যুনালে অসত্য কোনো সাক্ষ্য দেইনি।

এছাড়াও মাসরুর আনোয়ারকে জেরা করেন তাবারক হোসেন, আবুল হাসানসহ অন্য আইনজীবীরা। জেরায় সাক্ষীকে বিভিন্ন প্রশ্নের বাণে ফেলেন তারা।

আটকের পর মোদিবিরোধী পোস্টটি দেখানো হয়েছিল কি না আইনজীবীর প্রশ্নে মাসরুর জানান, নিজের ফেসবুক অ্যাকাউন্টে মোদিবিরোধী পোস্টটি দেখানো হয় তাকে। কিন্তু মুছে ফেলতে বলা হয়নি। নিজেও তা সরিয়ে নেননি। তবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডসহ সবকিছু তারা নিয়ে নেন; যা আর ফেরত দেওয়া হয়নি।

এ সময় সাক্ষীর উদ্দেশে আইনজীবী তাবারক বলেন, ‘বাংলাদেশে আগমন উপলক্ষে ফেসবুকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে আপনাকে আটক বা গুম করা হয়নি। জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আটক করা হয়।’

জবাবে সত্য নয় বলে জানান মাসরুর। তিনি বলেন, ‘মোদিবিরোধী পোস্ট দেওয়ার কারণে আমাকে আটক করা হয়। জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’

জেরায় তিনি উল্লেখ করেন, এটা সত্য নয় যে, কৌশল খাটিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথিত টিএফআই সেল পরিদর্শনে যাই। এরপর সবকিছু দেখে এ সংক্রান্ত একটি গল্প বা নাটক তৈরি করি। এ ছাড়া টিএফআই সংক্রান্ত সব কথা অসত্য।

এ পর্যায়ে সাক্ষীর কাছে রোহিঙ্গা ক্যাম্পে মসজিদ তৈরির অর্থ সংগ্রহের তথ্য জানতে চান তাবারক। একই সঙ্গে চ্যারিটির কার্যক্রমের আড়ালে জঙ্গি তৎপরতা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রত্যুত্তরে মাসরুর বলেন, ‘আমার সহকর্মী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে বাঁশ ও কাঠ দিয়ে মসজিদ তৈরি করি। এ কাজের আড়ালে অন্য কোনো তৎপরতা চালানো হয়নি।’

তাবারক দাবি করেন, ‘আপনি মেজর সৈয়দ জিয়াউল হকের ‘মুক্তি পরিষদ’ নামে সংগঠনের নেতৃত্বস্থানীয় একজন লোক। অথচ জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার কারণে কোর্ট মার্শালের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়েছিল।’

জবাবে সত্য নয় জানিয়ে মাসরুর বলেন, ‘মুক্তি পরিষদের কোনো কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। কোর্ট মার্শালের মাধ্যমে জিয়াউল হককে বরখাস্তের খবরটিও জানা নেই।’

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ১৭ জন। এর মধ্যে সাবেক-বর্তমান ১০ জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন। বাকিরা পলাতক আছেন।

এদিকে, এই মামলার তিন নম্বর সাক্ষীর জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

Continue Reading

top1

‘মোদিবিরোধী লেখালেখির কারণে আমাকে গুম করা হয়’

Published

on

By

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের শিকার মাসরুর আনোয়ার চৌধুরী আসামিপক্ষের আইনজীবী জেরায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধীতা করে ফেসবুকে লেখালেখির করার কারণে তাকে গুম করা হয়।

বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জন আসামির আইনজীবীরা দ্বিতীয় দিন জেরা করেন মাশরুরকে।

আইনজীবী তাবারক হোসেন তাকে প্রশ্ন করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধীতা করে লেখালিখির করার কারণে আপনাকে আটক করা হয়নি। জবাবে তিনি বলেন, এই কথা সত্য নয়।

তাবারক প্রশ্ন করেন, আপনি অনেক চ্যারিটি কার্যক্রম পরিচালনা করেন। জবাবে তিনি বলেন, এই কথা সত্য।

অপর প্রশ্নে আইনজীবী বলেন, রোহিঙ্গাদের জন্য যে মসজিদ তৈরি করেছেন তার ফান্ড কোথায় পেয়েছেন। জবাবে তিনি বলেন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী ও আত্মীয়-স্বজনজের নিকট থেকে ২ লক্ষ টাকা সংগ্রহ করেছিলাম। মসজিদ তৈরিতেএক লক্ষ টাকা ব্যয় হয়েছে।

আইনজীবী তখন প্রশ্ন করেন, আপনি চ্যারিটি কার্যক্রমের অন্তরালে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। জবাবে তিনি বলেন, এই কথা সত্য নয়। আমি কোনো জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম না।

শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন তাকে প্রশ্ন করেন, আপনাকে গুম, নির্যাতন ও ক্যারিয়ার নষ্টের জন্য শেখ হাসিনা দায়ী নয়। জবাবে তিনি বলেন, এই কথা সত্য নয়, শেখ হাসিনাই দায়ী।

আইনজীবী আবুল হাসান তাকে প্রশ্ন করেন, আপনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত কিনা। জবাবে তিনি বলেন, না আমি কোনো রাজনৈতি দলের সঙ্গে জড়িত নই। তবে আমার কাজিন বর্তমান ভূমি প্রতিমন্ত্রী।

Continue Reading

top1

জয়-পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন বিটিসিএল কর্মকর্তা

Published

on

By

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন কর্মকর্তা।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এই কর্মকর্তার নাম গোপন রাখা হয়েছে।

জানা গেছে, আজকের কার্যক্রমের শুরুতেই রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একজন কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা সম্পন্ন হওয়ার পরপরই বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এই মামলায় অভিযুক্ত দুই আসামির মধ্যে জুনাইদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। পলাতক থাকায় জয়ের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য রাষ্ট্র থেকে আইনজীবী মনজুর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আনা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য প্রচার করেন। এরই পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা নৃশংস হামলা চালায়।

এছাড়া ইন্টারনেট বন্ধ করে দিয়ে মারণাস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যাযজ্ঞ চালানোর প্ররোচনা ও সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই হামলার ধারাবাহিকতায় রাসেল ও মোসলেহ উদ্দিনসহ অন্তত ২৮ জন নিহতের ঘটনা প্রথম অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া উত্তরা এলাকায় ৩৪ জনকে হত্যার পেছনেও তাদের সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে চলতি বছরের ২১ জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বিচার প্রক্রিয়া শুরু হয়। আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দির মধ্য দিয়ে এই আলোচিত মামলার বিচারিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে।

Continue Reading

Trending