Connect with us

top3

নয় মাসেও চালু হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

Published

on

নোবিপ্রবি প্রতিনিধি


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রায় এক বছর আগে সংস্কার ও মান উন্নয়নের উদ্দেশ্যে বন্ধ ঘোষণা করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই মাসের মধ্যে ক্যাফেটেরিয়া পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিলেও ৯ মাস পেরিয়েও তা বাস্তবায়ন হয়নি। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খাবারের সংকটে পড়েছেন এবং ক্যাম্পাসের বাইরের টং দোকান ও হোটেলগুলোতে খাবার কিনতে বাধ্য হচ্ছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১৩ এপ্রিল কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তখন প্রশাসন জানিয়েছিল, ক্যাফেটেরিয়ার সংস্কার ও উন্নয়নের কাজ শেষ করে দ্রুতই শিক্ষার্থীদের জন্য এটি চালু করা হবে। তবে দীর্ঘ সময় পার হলেও সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন হয়নি।

ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় শিক্ষার্থীদের খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে ক্যাম্পাসের বাইরের দোকান ও হোটেলগুলোর ওপর, যার ফলে অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে এবং মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবারের জন্য উদ্বেগও বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শেষে যখন ক্যাম্পাস খুলেছে, তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবচেয়ে বড় আবাসিক হল, মালেক উকিল হলের ডাইনিং কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে আবাসিক শিক্ষার্থীদের আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে। তারা বাধ্য হয়ে পাশের আবদুস সালাম হলের ডাইনিংয়ে গিয়ে খাবার খাচ্ছেন, যার ফলে সেখানে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং খাবারের মান নিয়েও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, “কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় প্রতিদিনই আমাদের বাইরের দোকান থেকে খাবার কিনতে হচ্ছে। সেখানে খাবারের দাম অনেক বেশি, আবার তা স্বাস্থ্যসম্মত কিনা তাও নিশ্চিত নয়। প্রশাসন দুই মাসের মধ্যে ক্যাফেটেরিয়া চালু করার কথা বলেছিল, কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এটি চালু হয়নি, যা আমাদের জন্য হতাশাজনক।”

এ বিষয়ে শিক্ষা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এতদিন বন্ধ থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়। বারবার আশ্বাস দিলেও বাস্তবে কিছুই হয়নি। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং ক্যাফেটেরিয়া চালু করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. রেজওয়ানুল হক বলেন, “কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু করার পথে কিছু প্রতিবন্ধকতা ছিল, তবে এখন কিছু সরঞ্জাম কেনার বাকি রয়েছে। আশা করছি, এ মাসের শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ক্যাফেটেরিয়া চালু করতে পারব। এছাড়া হলগুলোর ডাইনিং কার্যক্রম শিগগিরই চালু করতে হল প্রভোস্টদের সঙ্গে আলোচনা করব।”

এভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, যার প্রতিকার খুব শিগগিরই হওয়া প্রয়োজন বলে অভিমত সংশ্লিষ্টরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ

Published

on

By

নরসিংদীর মাধবদীতে বিএনপি-জামায়াতের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে ৩ জন আহত ও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদীর মাধবদীতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।

এর আগে গত শুক্রবার রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি এলাকায় নির্বাচনী ব্যানার অপসারণ করা নিয়ে দুই দলের স্থানীয় নেতাকর্মীরা বাগবিতণ্ডায় লিপ্ত হয়। পরে সেটি হাতাহাতিতে রূপ নেয়। এরপর উভয় পক্ষ শক্তি বৃদ্ধি করে রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয় এবং বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়। আহতদের পার্শ্ববর্তী আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত অবস্থায় মুক্তার হোসেন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের খবর পেয়ে নরসিংদী আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামীমের নেতৃত্বে পুলিশ, র‌্যাবের সমন্বয়ে যৌথবাহিনী ওই এলাকায় শুক্রবার রাতভর অভিযান পরিচালনা করে সংঘর্ষে জড়িত দুপক্ষের ১১ জনকে গ্রেপ্তার করে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত ১১ জনকে আমরা গ্রেপ্তার করেছি। বর্তমানে ডৌকাদি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Continue Reading

top3

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ

Published

on

By

নাটোরের বড়াইগ্রামে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪নং নগর ইউনিয়নের আমির মাওলানা মো. হাসিনুর রহমান।

স্থানীয়রা তাকে প্রথমে চিকিৎসার জন্য উপজেলার বনপাড়া শহরের আমিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

বিস্তারিত আসছে…

Continue Reading

top3

নির্বাচনে জয়ের পর বিএনপি প্রার্থীকে মিষ্টি মুখ করালেন আমির হামজা

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন একই আসনে পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে হাজির হন মুফতি আমির হামজা। এ সময় তিনি জাকির হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাকে মিষ্টি খাওয়ান।

এ সময় আমির হামজা বলেন, আগামী দিনে কুষ্টিয়ার উন্নয়নে তিনি জাকির হোসেন সরকারের সহযোগিতা চান। পাশাপাশি তিনি সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে কুষ্টিয়া-৩ আসনের এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট।

Continue Reading

Trending