Connect with us

top1

নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ

Published

on

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির মধ্যে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। রবিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ ইসিকে সহযোগিতা করতে প্রস্তুত আছে।

তিনি বলেন, ‌আমরা স্বাগত জানাচ্ছি এবং তারা আসবেন।

আমরা আশা করি, আমাদের এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে, সেটার সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সেক্রেটারি জেনারেল স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন, ওনার সদস্য সংখ্যা হচ্ছে ৫৬টি দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। যুক্তরাজ্য আমাদেরকে সহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন।

ইসি সচিব আরও বলেন, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও তারা জানতে চেয়েছিলেন।

আমরা বলেছি, আমরা সারাদেশকে আমরা তিনটা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। উনার সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে এবং আমাদের ওপর আস্থা এবং আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করেছেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ নির্দেশ দেন। ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানির পর এ আদেশ দেন আদালত।

তথ্যটি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হাসানুল আলম।

আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।

তিন উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি। ভোটের ফল প্রকাশের পর ওই আসনের কিছু কেন্দ্রের ঘোষিত ফলাফল নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশন-সংক্রান্ত বিভিন্ন দপ্তরে যান বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ। প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন।

ওই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ ভোট পুনর্গণনার আদেশ দেন।

Continue Reading

top1

পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে আইআরজিসির হামলা

Published

on

By

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝেই উত্তর পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে আইআরজিসি এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসনিম নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে উত্তর পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় জাহাজটিতে আগুন ধরে যায়, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ব্যাপারে কিছু জানা যায়নি।

এদিকে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই সমুদ্রপথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। সংস্থাটি সতর্ক করে বলেছে, যদি এসব জাহাজকে দেখা যায়, তাহলে অবশ্যই সেগুলোর ওপর হামলা চালানো হবে।

আইআরজিসি আরও বলেছে, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবনার ভিত্তিতে যুদ্ধকালীন সময়ে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে। আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে দাবি ইরানের সশস্ত্র বাহিনীটির।

Continue Reading

top1

পাঁচ দিনের যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের

Published

on

By

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি দাবি করেছেন, শনিবার শুরু হওয়া চলমান যুদ্ধে ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন। যদিও শনিবার থেকে মাত্র ছয়জন মার্কিন সেনার মৃত্যুর কথা জানিয়েছে পেন্টাগন, যাদের মধ্যে চারজন কুয়েতে নিহত হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

পোস্টে লারিজানি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ধোঁকাবাজিতে’ প্রভাবিত হয়েছেন। ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের সঙ্গে অন্যায্য যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছেন’ বলে অভিযোগ করেন তিনি।

লারিজানি লিখেছেন, ‘এখন তাকে (ট্রাম্প) হিসাব করতে হবে, গত কয়েক দিনে ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হওয়ার পর, যুক্তরাষ্ট্র প্রথম অগ্রাধিকার নাকি ইসরাইল।’

লারিজানি বলেন, ‘ইমাম খামেনির শাহাদাত আপনার কাছ থেকে চড়া মূল্য আদায় করবে।’

শনিবার ইরানে মার্কিন-ইসরাইল যৌথ আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হয়, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন।

ইরানের সরকারি হিসাব অনুসারে, চার দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০ জন ইরানি নিহত হয়েছেন, যার মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরে ১৬৫ জন স্কুলছাত্রও রয়েছে।

সোমবার এক বিবৃতিতে লারিজানি বলেন, ইরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে।

Continue Reading

Trending