Connect with us

রাজনীতি

পিআর দাবিতে মাঠে জামায়াত-সহ সাত দল, কতটা দাবিপূরণের পথে?

Published

on

নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। পাঠিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। তবে পিআর পদ্ধতি সহ গণ-অধিকার পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় মতানৈক্য দেখা দিয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী সাংসদে ও নিম্নকক্ষে পিআর পদ্ধতি চায়।

জামায়াত ইসলামী-সহ সাত দলের বিক্ষোভ:

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সাতটি দল রাজধানীতে একযোগে বিক্ষোভ সমাবেশ করে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। জামায়াতে ইসলামী বলেছে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার টেবিলে রাষ্ট্রকাঠামোর সংস্কার বিষয়ে সফলতা আসছে না বলেই তারা মাঠের কর্মসূচিতে গেছে। ইসলামী আন্দোলন পিআর পদ্ধতিতে নির্বাচন প্রশ্নে ‘গণভোট’ দাবি করে বলেছে, জনগণ না চাইলে তারা এ দাবি থেকে সরে যাবে।

বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব ও বিজয়নগর এলাকায় সাত দলের এই বিক্ষোভ ও সমাবেশ হয়। বিক্ষোভকারী অপর দলগুলো হলো, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও খেলাফত আন্দোলন।একই দাবিতে শুক্রবার সারা দেশে সব মহানগরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে।

দলগুলোর দাবি— জামায়াত-সহ কয়েকটি দল দীর্ঘদিন ধরে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আলোচনা করে আসছিলেন। তবে টেবিলে তাদের দাবিদাওয়া পূরণ না হওয়ায় মাঠে নামতে বাধ্য হয়েছে। জুলাই সনদ ও পিআর পদ্ধতি নাকচ করে বিএনপি একতরফা নির্বাচনে যেতে চায়।

আন্দোলনে নেই এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টি:

জামায়াত তার ভাষায়– জুলাই সনদের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন দলকে নিয়ে একটি জোট গড়ার চেষ্টা করছে।রাজপথে আন্দোলনের মাধ্যমে একটা ‘শোডাউনেরও’ চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন অনেকে।

তবে এখনো যুগপৎ মডেলে কোনো কর্মসূচিতে যেতে আগ্রহ দেখায়নি এনসিপি। যদিও শুরু থেকেই ইসলামী বিভিন্ন দল এবং এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ও অনানুষ্ঠানিক আলোচনায় সম্পৃক্ত ছিল এই দলটি। দলটি উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাইলেও নিম্নকক্ষে আগের মতো নির্বাচন চান।

জামায়াতে ইসলামীর আন্দোলন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে। দাবিগুলো হলো— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি করেছে সংগঠনটি। তবে ২৬ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় করতে পারবে কিনা প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জামায়াতের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেখানে ঐকমত্য কমিশনের আলোচনা চলমান অবস্থায় কেন জামায়াত মাঠের কর্মসূচিতে গেল, তার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনায় সফলতার মুখ দেখছি না। মনে হয়, কোনো চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভংকরের ফাঁকির দিকে যাচ্ছে।’

এই আন্দোলনকে ‘রাজনীতির অংশ’ উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘এই আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য।’ সমাবেশে পিআরের পক্ষে গণভোটের দাবি করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জ নিচ্ছি, গণভোট দিন। জনগণ যদি পিআর মানে, তো আপনাদেরও (অন্তর্বর্তী সরকার) মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায়, আমরা জামায়াতে ইসলামী তা মেনে নেব।’

বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে উল্লেখ করে পরওয়ার বলেন, ‘সংস্কার যদি এখন না হয়; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার, তা যদি নির্বাচনের আগে না হয়; বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। আরেকটি হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না।’

এই যুগপৎ কর্মসূচি বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আন্দোলন হবে কি-না শঙ্কায় রাজনীতিবিদরা। কথার উত্তাপ আর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে কারো জানা নেই। এদিকে আলোচনার টেবিল থেকে মাঠে নামাটা ভিন্ন উদ্দেশ্য আছে বলে মনে করছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, ‘আন্দোলনের নামে আমি তো চাইলে রাস্তা অবরোধ করতে পারবো না৷ মবক্রেসি করতে পারি না৷ কেউ যদি রাস্তায় নেমে জোর করে চাপিয়ে দিতে চায় তাহলে জনগণের উপর আস্থার অভাব।’

পাল্টাপাল্টি রাজনৈতিক উত্তাপ নিয়ে জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘সবাই চাচ্ছে আর আপনি চাচ্ছেন না এটা কেমন সংস্কার? আপনি যেটা চাচ্ছেন সেটা বাংলাদেশে আর হবে না। আমরা জনগণের পক্ষে আন্দোলন করতেছি। এখানে সংঘাত-ক্লেশ হবে কেন? এখনও কি স্বৈরাচার মাঠে আছে?’

বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘টেবিলে সমাধান করতে পারেনি। জনগণ কী চায় তা তারা বুঝতেছে না। যদি ঐক্যমতে পৌঁছাতে না পারেন, তাহলে গণভোট দেন। ডিসাইড করবে জনগণ— তারা পিআর চায় কি চায় না।’

এদিকে বিবিসি বাংলার এক সাক্ষাতকারে গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান মন্তব্য করেন, ‘যুগপৎ আন্দোলন নামে আমরা বিভক্ত হয়ে গেলে আবারো ফ্যাসিবাদ ফিরে আসতে পারে।’

এদিকে রাজপথে জবাব দিতে প্রস্তুত না বিএনপি, ফেব্রুয়ারিতে নির্বাচন গোছানোর পক্ষে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

পিআর পদ্ধতির সুবিধা-আসুবিধা:

বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে যেসব সুবিধা রয়েছে তা হচ্ছে:

১. অসংখ্য রাজনৈতিক দলের এ দেশে বহু মত-পথ থেকে ভোটারদের কাছে যাওয়া হয়। অতীতের নির্বাচনগুলোতে আট-দশটির বেশি দল সংসদে যেতে পারেনি। হয়তো কোনো দল ৩ শতাংশ ভোট পেয়েছে কিন্তু আসন একটিও পায়নি। কিন্তু পিআর পদ্ধতি হলে ৯টি আসন পেতে পারত। সুতরাং পিআর পদ্ধতি ছোট দলগুলোর সংসদে যাওয়ার সুযোগ করে দেয়। লক্ষণীয়, কোনো কোনো ছোট দলে বড় মাপের দু’-একজন নেতা দেখা যায়। পিআর পদ্ধতি হলে ছোট ছোট দলের একাধিক নেতা সংসদে স্থান পাবেন। তাতে সংসদে জনপ্রতিনিধিত্ব যেমন বাড়বে, তেমনি সংসদে মানসম্মত নেতারা যেতে পারবেন।

২. বর্তমান পদ্ধতিতে একটি আসনে যদি পাঁচজন প্রার্থী থাকেন, তার মধ্যে একজন ২৫ শতাংশ ভোট পেয়েও বিজয়ী হতে পারেন। তার মানে তিনি ৭৫ শতাংশ ভোটারের সমর্থন ছাড়া নির্বাচিত হয়েছেন। পিআর পদ্ধতি এ দিক থেকে অধিকতর প্রতিনিধিত্বশীল।

৩. বর্তমান পদ্ধতিতে প্রার্থীরা যেকোনো আঞ্চলিক ইস্যুতে আবেগ ছড়িয়ে দিয়ে বা কালো টাকা ব্যবহার করে সুইং ভোটারদের মন জয় করতে পারেন। কিন্তু পিআর পদ্ধতিতে কোনো নির্বাচনী এলাকায় বিশেষ কোনো প্রার্থী থাকেন না বিধায় বিশেষ কোনো ইস্যু নিয়ে জোয়ার সৃষ্টি করার সুযোগ পাবেন না। ভোটারদের নিজ নিজ দলের এবং জাতীয় বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে।

৪. বর্তমানে দেশের সংসদ সদস্যরা এলাকার বিচার সালিস থেকে শুরু করে ছোটখাটো উন্নয়নমূলক কাজেও হস্তক্ষেপ করে থাকেন। তারা বিভিন্ন কাজে মন্ত্রণালয়ে তদবির কাজে ব্যস্ত থাকেন। অথচ তাদের প্রধান কাজ দেশের জন্য আইন প্রণয়ন করা। আইন প্রণয়নে যথেষ্ট পড়াশোনা ও যোগ্যতা থাকতে হয়। পিআর পদ্ধতিতে কোনো সংসদ সদস্য যেহেতু নির্দিষ্ট কোনো এলাকার প্রতিনিধিত্ব করবেন না, সেহেতু তারা আইন প্রণয়নে অধিকতর সময় ব্যয় করতে পারবেন। এতে করে এলাকার উন্নয়নমূলক কাজ করতে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ ও উপজেলা বা জেলা পরিষদ অধিকতর সক্রিয় হয়ে উঠতে পারবে।

৫. আমাদের সংস্কৃতিতে যার ভোটে প্রার্থী জিততে পারেন না তার ভোট মূল্যহীন গণ্য করা হয়। পিআর পদ্ধতিতে কোনো দল কমপক্ষে ১ শতাংশ ভোট পেলেও দলটি সংসদে তিনটি আসন পাবে। ফলে ছোট ছোট দলকে যারা ভোট দিয়েছেন তাদের ভোটটি নষ্ট হয় না বলে বিবেচনা করা হয়।

৬. বিদ্যমান ব্যবস্থায় কোনো নির্বাচনী এলাকার কয়েকজন প্রার্থী থাকলে একজন ন্যায়নিষ্ঠ ভোটার তাদের কাউকে পছন্দ নাও করতে পারেন। সে ক্ষেত্রে তিনি হয়তো ‘না’ ভোট দিতে পারবেন, কারণ তার কাছে আর কোনো অপশন থাকে না। কিন্তু পিআর পদ্ধতিতে একটি দলের অনেক প্রার্থীর কারণে তিনি কোনো একটি দলকে বেছে নিতে পারেন। অর্থাৎ- তার ভোট দেয়ার জন্য বৃহত্তর অপশন থাকে।

৭. বিদ্যমান ব্যবস্থায় একজন প্রার্থী জয়লাভে মরিয়া হয়ে উঠেন এবং বিশাল বাজেট (যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় না), পেশিশক্তি দিয়ে ভোটারদের ভয় দেখানো, ভোটকেন্দ্র দখল, অনৈতিক আচরণ ইত্যাদির আশ্রয় নিয়ে থাকেন। কিন্তু পিআর পদ্ধতি হলে যেহেতু ব্যক্তি মুখ্য থাকে না, সেহেতু তিনি দলের হয়ে ততটা মরণপণ করবেন না। ফলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে।

৮. বিদ্যমান দু-একটি দল প্রভাবশালী হওয়ায় নির্বাচনকালে অধিকতর সুযোগ-সুবিধা পেয়ে থাকে। কিন্তু পিআর পদ্ধতি হলে ছোট-বড় সব দল সমান সুবিধা পাবে।৯. বিদ্যমান ব্যবস্থায় একজন রাজনৈতিক ব্যক্তি দলীয় মনোনয়ন লাভে অর্থ ব্যয় করেন (অনেক দলের ক্ষেত্রে এটি সত্য)। কিন্তু পিআর পদ্ধতি হলে অর্থ ব্যয়ে মনোনয়ন লাভের আগ্রহ কমে যেতে পারে।

১০. অনেকে যুক্তি দিয়ে থাকেন, পিআর পদ্ধতিতে কোনো দলের পক্ষে ৫০ শতাংশের বেশি ভোট পাওয়া সম্ভব হয় না বিধায় কোয়ালিশনের বিকল্প থাকে না; ফলে সরকার অস্থিতিশীল হয়ে পড়ে। বিষয়টি ইতিবাচকভাবেও দেখা যেতে পারে। সেটি হচ্ছে- কোয়ালিশন বৃহত্তর জাতীয় ঐক্যের সুযোগ করে দিতে পারে। একটি দেশের সব মত-পথকে সমান মর্যাদা দিতে হবে।

১১. বিদ্যমান ব্যবস্থায় কোনো একটি জেলা বা উপজেলার দোহাই দিয়ে আঞ্চলিকতার সুর তুলে ভোটারদের মন জয় করা যেতে পারে। যেমন- রংপুরের ভোটাররা একসময়ে জেনারেল এরশাদকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। কিন্তু তার দল অন্য জেলায় ভালো ভোট পেত না। আবার কোনো দল গোপালগঞ্জের বা পার্বত্য চট্টগ্রামের দোহাই দিয়ে কয়েকজন প্রার্থী জিতিয়ে আনতে পারে। পিআর পদ্ধতি হলে সেটি সম্ভব হবে না। জার্মানিতে ১৯৪৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত একাধারে ৫০ বছরের মধ্যে আট বছর ছাড়া ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি কোয়ালিশন করে ক্ষমতায় ছিল, যদিও কখনো ১২ শতাংশের বেশি ভোট পায়নি।

পিআর পদ্ধতির অসুবিধাগুলো কী কী:-

১. পিআর পদ্ধতির অসুবিধাগুলোর মধ্যে প্রধান হচ্ছে কোয়ালিশন সরকারের স্থিতিশীলতা থাকে না। সে জন্য সরকার কার্যকরভাবে কাজ করতে পারে না। আমাদের দেশে রাজনৈতিক বিভাজন এত বেশি যে, কোয়ালিশন সরকারের কতটা স্থিতিশীল থাকবে তা বলা কঠিন। যদিও নির্বাচনী জোট গঠনের সুখকর উদাহরণ একাধিক রয়েছে।

২. পিআর পদ্ধতি যদিও ছোট দলগুলোকে সুবিধা দেয় কিন্তু কোনো উগ্রবাদী দল যদি সরকার গঠনে অপরিহার্য হয়ে উঠে সে ক্ষেত্রে বেশি ভোট পাওয়া দলটির জন্য বিপদ হয়ে যেতে পারে। উগ্রবাদীদের চাপে সরকার টিকিয়ে রাখার স্বার্থে অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হতে পারে।

৩. পিআর পদ্ধতি যদিও কোয়ালিশন সরকারের প্রবণতা নিশ্চিত করে, সমধর্মী পার্টিগুলো যদি একত্র হয়ে সরকার গঠন করে, সে ক্ষেত্রে ক্ষমতা আরো দীর্ঘায়িত হতে পারে।

৪. পিআর পদ্ধতি ছোট দলগুলোকে আরো সুবিধা দেয়, এরা সরকার গঠনে অপরিহার্য শক্তি হয়ে উঠতে পারে। ফলে নির্বাচকমণ্ডলীর একটি ক্ষুদ্র অংশ দেশের বৃহত্তর বিষয়ে সিদ্ধান্ত নিতে অনুঘটকের কাজ করতে পারে।

৫. বিদ্যমান পদ্ধতিতে কোনো নির্বাচিত সদস্য যদি কোনো ভুলত্রুটি করেন বা জনগণের চাহিদা/দাবি পূরণে ব্যর্থ হন, তাহলে ভোটাররা পরবর্তী নির্বাচনে আর ভোট দেবেন না। কিন্তু পিআর পদ্ধতির একটি বড় সীমাবদ্ধতা হচ্ছে, প্রার্থী কোনো বিশেষ এলাকার না হওয়ায় ব্যর্থ সংসদ সদস্যের প্রতি অনাস্থা দেয়ার সুযোগ থাকে না। কারণ তিনি ব্যক্তি হিসেবে নন, দলীয় ভিত্তিতে নির্বাচিত হন।

৬. ব্রিটিশ আমল থেকে বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে ভোট হয়ে আসছে। পিআর পদ্ধতি কারো কাছে বেশ জটিল মনে হতে পারে। এ জন্য ভোটার এবং নির্বাচনসংশ্লিষ্ট প্রশাসনের জ্ঞান ও দক্ষতা অর্জন করার প্রয়োজনীয়তা রয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রায়হান সুবহান পিআর পদ্ধতির অসুবিধা নিয়ে ফেসবুক স্টাটাসে লিখেন, পিআর সিস্টেমের একটা বড় অসুবিধা হলো-মুফতি আমীর হামজার মতো রিলিজিয়াস কাভারে রাতদিন বানোয়াট কথা বলা ব্যক্তিও এমপি হয়ে যেতে পারে। যারা এমন ব্যক্তিকে এমপি নমিনেট করলো তারা পিআর এ তাকে এমপি বানাতেও পারে।একজন এমপি -এর মূল কাজ কী? – Making laws or supporting them. এই দেশের ৫০%+ নেতা আইনের Definitionও জানে কি-না ডাউট আছে। আমাদের রাজনৈতিক সিস্টেম এমন এখানে অতীতে মমতাজ ও ভবিষ্যতে আমীর হামজারা আইন বানাবে এবং আইন অনুমোদন দিবে। যাহোক , ভালো থাকুন এবং ভালো রাখুন।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জামায়াত-শিবির ও বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই শাখা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন মাস মেয়াদি ২৮ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান হাফিজকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাস মেয়াদ শেষে সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক সক্রিয়তা বিবেচনায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মামুন-অর-রশিদ, আলী শ্রাবণ, তরিকুল ইসলাম তরুণ, রতন কুমার রায়, সামিউল ইসলাম, শাহিন আলম, মামুন রানা, সাব্বির আহমেদ আকিফ, রাব্বি হোসেন, নাছিম হাসান নাঈম, রাসেল আলী, রাকিবুল ইসলাম, সোহানুর রহমান, মেসবাহুল ইসলাম, নাবিল আহমেদ ইমন, মো. সাদিদ খান সাদি, হুসাইন তুষার, অনিক কুমার, সোহাগ শেখ, তানভীর হাসান, রাব্বি হাসান, আকিব মাসুদ, পিয়াস মুস্তাকিম, সাগর আহম্মেদ, মো. রাকিব হোসেন, শাহরিয়ার হিমেল ও পাভেল মোল্লাকে।

এদিকে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এক শিবির নেতাকে ছাত্রদল কর্মীর চড় মারার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

ক্যাম্পাস সূত্র জানায়, দুপুর পৌনে ২টার দিকে পরীক্ষা শেষে হলে খাবার খেতে যান কাজী জুহায়ের। হলের গেট পেরিয়ে করিডোরে পৌঁছালে আলীনুর নামে এক ছাত্র তাকে চড় মারেন এবং গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। পরে অন্য শিক্ষার্থীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আলীনুর তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তিনি হলের ২১৭ নম্বর কক্ষে চলে যান। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে।

এরপর শিবিরের নেতাকর্মীরা হলে গিয়ে আলীনুরের কক্ষ ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় কক্ষটির জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও প্রক্টরিয়াল বডির সহায়তায় অভিযুক্ত আলীনুরকে হল থেকে উদ্ধার করে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়।

ঘটনার জেরে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই সময়ে জিয়া মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন শিবিরের নেতাকর্মীরা।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদল ও বিএনপির কিছু নেতাকর্মী। এ সময় কয়েকজনের হাতে রামদা, ছুরি ও হাতুড়ির মতো দেশীয় অস্ত্র দেখা যায়। একপর্যায়ে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়। পরে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে প্রক্টর কার্যালয়ে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এর পরিপ্রেক্ষিতে শহীদ জিয়াউর রহমান হলে দুই শিক্ষার্থীর মধ্যে ঘটে যাওয়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ‘একটি বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার মতো ঘটনা ঘটেছে। পুলিশ এসে দুই পক্ষের সঙ্গে কথা বলেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পরবর্তী সময়ে যেন পরিস্থিতি উত্তপ্ত না হয়, সে জন্য আমাদের অবস্থান রয়েছে।’

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

Continue Reading

top1

কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের

Published

on

By

কুমিল্লা ও নোয়াখালীকে আলাদা বিভাগ দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা সরকারকে পরিষ্কারভাবে বলছি, কুমিল্লা বিভাগ নিয়ে আর ধানাই-পানাই করবেন না। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হোক। পাশের নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষও বিভাগ চাচ্ছেন। তারাও একটি বিভাগ পাওয়ার দাবিদার। তাদেরও দিন। কিন্তু কুমিল্লার দাবি যেহেতু ১৯৯৪ সাল থেকে চলে আসছে, আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন।’

শনিবার (৫ আগস্ট) কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশতাক আহমেদের বাড়ি কুমিল্লায় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই কারণে গোঁসা করে কুমিল্লার নামে বিভাগ দেওয়া হবে না, আগে এ নিয়ে ধানাই-পানাই করা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোনো জেলার নাম নিয়ে যদি বাড়াবাড়ি করা হয়, তাহলে সেটা ওই জেলা এবং সেখানে বসবাসকারী প্রত্যেকটি মানুষকে অপমান করার শামিল।’

শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকারও বলেছে, কুমিল্লা বিভাগ দেওয়া হবে। তাহলে দিচ্ছেন না কেন? এটা দ্রুত বাস্তবায়ন করুন। বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরু করার যাবতীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করুন।’

কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এখানে বিমানবন্দর হওয়ার যে বিষয়টি আছে, সেটিও দেখতে হবে। এখানে একটি ইপিজেড আছে, একটি বিমানবন্দরও আছে। সেই বিমানবন্দরটি সম্ভাব্যতা যাচাই করে যদি সবদিক থেকে উত্তম হয়, তাহলে জনগণের জন্য সেটিও চালু করা হোক। তবে বিভাগটা আগে দেন। বিভাগের দাবিটা আগে পূরণ করুন।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লার মানুষকে এখন প্রশাসনিক কাজের জন্য চট্টগ্রামে দৌড়াতে হয়। এখানে বিভাগ হলে তাদের প্রশাসনিক কাজগুলো এখানেই হবে।’

লংমার্চ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আজকের কর্মসূচির মধ্য দিয়ে যাত্রা শুরু হলো। প্রত্যেকটি বিভাগীয় শহরে ইনশাআল্লাহ আমাদের লংমার্চ যাবে। এরপর ঢাকায় মহাসমাবেশ হবে। সেই মহাসমাবেশ কি শুধু চিড়ামুড়ি খাওয়ার জন্য হবে, নাকি আমাদের দাবি আদায়ের জন্য হবে? কুমিল্লার মানুষ, আপনারা যাবেন। প্রয়োজনে চিড়ামুড়ি হাতে নিয়েই যাবেন। দাবি আদায় করে ইনশাআল্লাহ ঘরে ফিরবেন। আপনারা প্রস্তুতি নেন। আমরা আশাবাদী, জনতার বিজয় হবে, ইনশাআল্লাহ।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী করেন? তিনি তো সংসদের সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, কিন্তু নিজের মন্ত্রণালয়েরই কোনো খবর নেই।’

উল্লেখ্য, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস ও বিদ্যুৎ এবং সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। আজ সকাল ৮টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে লংমার্চের কর্মসূচি শুরু হয়। চট্টগ্রামের লালদিঘীর মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

Continue Reading

top2

বিপ্লবী ছাত্রনেতা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

Published

on

By

ডিজিটাল ডেস্ক

বামপন্থি বিপ্লবী ছাত্ররাজনীতি দিয়ে রাজনৈতিক জীবনের শুরু। এরপর ছাত্রদলের নেতৃত্ব পেরিয়ে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে উঠে আসা রুহুল কবির রিজভী এখন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।

আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি যখন রাজনৈতিকভাবে কোণঠাসা ছিল, তখন দলটির হয়ে নিয়মিত সংবাদ সম্মেলন ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন রিজভী। দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থানকালে প্রায় প্রতিদিনই দলীয় কার্যালয়ে দেখা যেত তাকে।

রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও রয়েছে তার।

উচ্চ মাধ্যমিকের পর বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে হাতেখড়ি হয় রিজভীর। তিনি সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে ছাত্রদল প্রতিষ্ঠিত হলে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন।

ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ও পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পান।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেন।

এরপর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। ১৫ আগস্ট বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয় তাকে।

সবশেষ ২০ আগস্ট ২০২৬ রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। তার এ দায়িত্বপ্রাপ্তিতে নিজ এলাকা কুড়িগ্রামের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।

Continue Reading

Trending