Connect with us

top2

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল দেখবেন যেভাবে

Published

on

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল আজ বুধবার (২১ জানুয়ারি) প্রকাশ হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২১ জানুয়ারি) মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আজ পুরো কাজ শেষ করতে পারলে আজই ফল প্রকাশ করা হতে পারে।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. মোখলেছুর রহমান বলেন, দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে৷ এর বেশি এই মুহূর্তে আর কিছু বলা সম্ভব না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে সভা হয়েছে। যে কোনো সময় ফল প্রকাশ করা হতে পারে।

ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dpe.gov.bd অথবা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd-এ লগইন করে তাদের ফলাফল (Check Result by Roll Number) দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএস (Primary Result SMS Notification) পাঠিয়েও জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব, পরীক্ষা চলাকালীন ডিজিটাল জালিয়াতি ও ডিভাইসের মাধ্যমে অসাধু উপায় অবলম্বনের দায়ে ২০৭ জন প্রার্থীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তবে পরীক্ষায় প্রশ্নফাঁসের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ বিকেলে অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

নাহিদ ইসলামের বাসায় ফুল নিয়ে তারেক রহমান

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে সরকার গঠনের আগ মুহূর্তে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮.৩০ মিনেটে রাজধানীর মিন্টোরোড এলাকায় এনসিপির আহ্বায়কের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপি চেয়ারম্যান।

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সদস্য নজরুল ইসলাম খান।

বিস্তারিত আসছে

Continue Reading

top2

১১ দলীয় জোটের বিক্ষোভের ডাক

Published

on

By

নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এদিন আসরের পর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি বের হবে।

শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সূত্র এ তথ্য জানিয়েছে।

ওই সূত্র জানিয়েছে, নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের লোকদের বহু বাসা-বাড়ি, পরিবারের সদস্য ও ব্যবসাপ্রতিষ্ঠানে বর্বর হামলার খবর পাওয়া গেছে।

ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার তথ্য তুলে ধরেছে জামায়াত। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন

Continue Reading

top2

মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চলছে : আখতার হোসেন

Published

on

By

রংপুরের হারাগাছে মাইকে ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রংপুর-৪ আসনে বিজয়ী প্রার্থী ও দলটির সদস্যসচিব আখতার হোসেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর জুলাই স্মৃতি স্তম্ভের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আখতার বলেন, ‘বিকেল থেকে হারাগাছে সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার-টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে।’

আখতার অভিযোগ করে বলেন, ‘ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।’

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থীরা ৬টি আসনে জয় পেয়েছেন। তাদের জোট মোট ৭৭টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে।

Continue Reading

Trending