Connect with us

top1

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো পর্তুগাল

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, বৃটেন ও বেলজিয়ামের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল পর্তুগাল। বিবিসি’র তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় যুদ্ধ থামার কোনো লক্ষণ না থাকায় মধ্যপ্রাচ্যনীতি পরিবর্তনে পশ্চিমা দেশগুলোর তালিকায় সর্বশেষ যুক্ত হলো ইউরোপের এ দেশ। 

নিউইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেবে পর্তুগাল।

দেশটির স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী লুইজ মন্টেনিগ্রো এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। তার আগে তিনি প্রেসিডেন্টের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। শুধু তাই নয়, সংসদেও বিষয়টি উত্থাপন করেছেন। সব পক্ষের সবুজ সংকেত মিলতেই তিনি তার সিদ্ধান্ত চূড়ান্ত করেন।

ইতিমধ্যে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ২০১২ সালে ফিলিস্তিনকে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের (অ-সদস্য) মর্যাদা দেওয়া হয়েছিল।

এদিকে, গাজায় ইসরায়েলি অভিযানের কারণে প্রতিদিনই বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হচ্ছেন। স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টম্বর) অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযানে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্যরা।

চিকিৎসকদের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী একদিনে গাজায় ৯১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা সিটিকে দখল করতে ইসরায়েলি বাহিনী আবাসিক ভবন, স্কুল-আশ্রয়কেন্দ্র, বাস্তুচ্যুতদের আবাসস্থল ও পালিয়ে আসা লোকজনের ট্রাকে বোমা বর্ষণ করে। শুধু এসব হামলায় অন্তত ৭৬ জন নিহত হন।

শনিবার ভোরে গাজা শহরের সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক ডা. আবু সালমিয়ার পারিবারিক বাড়িতে হামলা চালানো হয়। এতে তার ভাই, ভগ্নিপতি ও তাদের সন্তানসহ অন্তত পাঁচজন নিহত হন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে প্রায় ১ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এ সময় আরও ৪০০ জনকে কারারুদ্ধ করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের নির্বিচার বোমাবর্ষণে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ১৪১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?

Published

on

By

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব পালন করবেন।

সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা অফিস আদেশে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে তাদের এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তারেক রহমান ছাড়া ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন।

Continue Reading

top1

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

Published

on

By

পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান তিনি।

পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আগামী নভেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল।

২০২৪ সালের নভেম্বরে সাজ্জাত আলী ডিএমপি কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন। তিনি ১৯৮৪ সালে ষষ্ঠ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

Continue Reading

top1

যুবলীগ নেতা সম্রাটের ২০ বছর কারাদণ্ড

Published

on

By

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের পৃথক দুই ধারায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডের পাশাপাশি দুই ধারায় সম্রাটকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাস করে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড।

এ মামলায় ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের তারিখ ধার্য করেছিলেন আদালত।

২ ফেব্রুয়ারি মামলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

গ্রেপ্তার হওয়ার পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

Continue Reading

Trending