Connect with us

ক্যাম্পাস

বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫

Published

on

অভিষেক দত্ত, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আগামী ২৫ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জেনরা ফ্যাশন ওডিসি–২০২৫: ক্যাম্পাস এডিশন’। আয়োজনটি ফ্যাশন ব্র্যান্ড জেনরা’র উদ্যোগে এবং বুটেক্স ফ্যাশন সোসাইটি’র সহ-আয়োজনে অনুষ্ঠিত হবে। এ ফ্যাশন আয়োজনে দেশের তরুণ শিক্ষার্থী ও নবীন ডিজাইনাররা সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও ডিজাইনিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

আয়োজনটি আগামী শনিবার সকাল ৮টা থেকে রেজিস্ট্রেশন ও চেক-ইনের মাধ্যমে শুরু হবে। সকাল ১০টায় উদ্বোধনী পর্বে থাকবে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়। এরপর অনুষ্ঠিত হবে ‘ইন্টারলেসিং বাংলাদেশ’স ফ্যাশন ডেসটিনি’ শীর্ষক একটি ওপেন ওয়ার্কশপ, যেখানে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা হবে। একইসাথে সাধারণ দর্শক, অংশগ্রহণকারীগণ এবং বুটেক্সের শিক্ষার্থীরা তাদের সৃষ্টিশীল কাজ উপস্থাপনের সুযোগ পাবেন।

দুপুরের পর শুরু হবে প্রতিযোগিতার মূল আকর্ষণ ‘জেনরা গ্র্যান্ড রানওয়ে শো’, যা চারটি বিশেষ বিভাগে অনুষ্ঠিত হবে। এতে প্রতিযোগীরা তিনটি ক্যাটাগরিতে তাদের পোশাক ডিজাইন উপস্থাপন করবেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘হেরিটেজ টু রানওয়ে: দ্য এক্সপেডিশন অব বাংলাদেশি ফ্যাশন’ শীর্ষক ইন্টারঅ্যাকটিভ প্যানেল ডিসকাশন, যেখানে দেশের প্রখ্যাত ফ্যাশন উদ্যোক্তা, ডিজাইনার এবং পেশাজীবীরা তরুণ প্রজন্মের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করবেন।

এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও মাত্রা অ্যাডভার্টাইজিং এজেন্সির সহ-প্রতিষ্ঠাতা আফজাল হোসেন, বিবিয়ানার প্রতিষ্ঠাতা লিপি খন্দকার, বিশ্বরঙের প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা, ঢাকা কিচ-এর প্রতিষ্ঠাতা কুহু প্লামন্দন, প্রথম আলো হাল ফ্যাশনের কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান, মাস্কো গ্রুপের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং-এর জেনারেল ম্যানেজার শেখ মামুন ফেরদৌস, মাস্কো ডিজাইন হাবের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী তৌহিদুল আলম এবং ব্লুচিজ-এর চিফ অপারেটিং অফিসার ফজলে রাব্বি, সহ আরও অনেকে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ক্যাটাগরিতে ডিজাইন জমা দেওয়ার সুযোগ পেয়েছেন, যেখানে প্রতিটি ক্যাটাগরিতে সর্বনিম্ন দুইটি এবং সর্বোচ্চ তিনটি ডিজাইন গ্রহণযোগ্য ছিল। নির্বাচিত ডিজাইনাররা তাদের ডিজাইন রানওয়েতে উপস্থাপন করবেন এবং ইমার্জিং ডিজাইনারস প্ল্যাটফর্মে ফিচার হওয়ার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার ও মেন্টরশিপ পাবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

রাবিতে ছাত্রদলের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published

on

By

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ স্মৃতি সংগ্রহশালা অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি ও আরবী বিভাগের অধ্যাপক ড. মো. নেছার উদ্দিন তালুকদার। এছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ফাহিম মাহমুদ এবং রিয়াজুল জান্নাহ হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. রবিউল ইসলাম।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারীদের জন্য ২ হাজার টাকা করে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘কুরআন প্রতিটি মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। পবিত্র আল কুরআনের বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত বছরের মতো এবারও আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।’

সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, ‘ছাত্রদল শিক্ষার্থীদের মনোভাব বুঝে এগিয়ে যেতে চায়। শিক্ষার্থীদের পাশে থেকে ইসলামী মূল্যবোধ প্রচার এবং তা ধারণ করাই আমাদের লক্ষ্য। প্রতি বছরই এই ধারা অব্যাহত রাখার আশা রাখি আমরা।’

প্রতিযোগিতায় অংশ নেওয়া আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এস এম রেদোয়ান জুনায়েদ বলেন, ‘একটি ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসনীয়। যখন কোনো কর্মসূচি স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়, তখনই ছাত্র সংগঠনের সার্থকতা নিহিত থাকে। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর প্রমাণ।’

Continue Reading

ক্যাম্পাস

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: ছাত্রশিবিরের শোক, তীব্র নিন্দা ও বিচার দাবি

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বুধবার (৪ মার্চ) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়। শোক ও নিন্দা জানিয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “আজ অত্যন্ত ব্যথিত হৃদয়ে আমরা প্রত্যক্ষ করছি যে, বিশ্ববিদ্যালয়ের মতো একটি পবিত্র বিদ্যাপীঠে একজন শ্রদ্ধাভাজন শিক্ষিকাকে তাঁরই অধস্তন কর্মচারীর হাতে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ড কেবল একজন শিক্ষিকার জীবনাবসান নয়, বরং এটি শিক্ষকতার মহান আদর্শ এবং মূল্যবোধের মূলে এক চরম আঘাত।”

নেতৃবৃন্দ আরও বলেন, এই হৃদয়বিদারক ঘটনা কেবল বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য নয়, বরং গোটা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক।

নেতৃবৃন্দ প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়ে বলেন,”এই জঘন্য হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন করে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করতে হবে। দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

বিবৃতি শেষে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Continue Reading

top1

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে ‘কুপিয়ে মারল’ কর্মচারী

Published

on

By

কর্মচারীর ছুরিকাঘাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হয়েছেন। শিক্ষিকাকে হত্যার পর অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যা চেষ্টা করেছেন।

বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

Continue Reading

Trending