Connect with us

ক্যাম্পাস

বুটেক্সে দীপাবলি ও শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপিত

Published

on

অভিষেক দত্ত, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী শ্যামা পূজা-১৪৩২। সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে সারি সারি প্রদীপ প্রজ্বলন এবং ভক্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় দেবী শ্যামার পূজা। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব এটি।

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয়। দিনভর উপবাস শেষে সনাতনী শিক্ষার্থীরা রাত্রিকালীন পূজায় অংশ নিয়ে গভীর আধ্যাত্মিকতার মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করে।

শুরুতে সনাতনী শিক্ষার্থীরা সন্ধ্যায় দীপাবলি উদযাপন করে। রাত ১২টায় ঢাকের বাদ্য ও ‘জয় মা কালী’ ধ্বনিতে শুরু হয় মাতৃবরণ, অধিবাস ও মায়ের আরতি। তারপর রাত সাড়ে ১২টায় ভক্তি ও নিয়মানুসারে আরম্ভ হয় মাতৃপূজা। সে সময় সকলে মিলে ভক্তিমূলক গানের আসর বসে, যেখানে সম্মিলিত কণ্ঠে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দ ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। অতঃপর রাত সাড়ে ৪টায় অঞ্জলি প্রদান ও সবশেষে সকলের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে শ্যামা পূজা সম্পন্ন হয়।

এছাড়া পূজার মূল আনুষ্ঠানিকতার আগে বুটেক্সের প্রতিটি আবাসিক হলে তৈরি হয় ভ্রাতৃত্ব ও আন্তরিকতার এক অনন্য পরিবেশ। হলগুলোতে শিক্ষার্থীরা একসাথে প্রদীপ জ্বালিয়ে আলোকময় করে তোলে চারপাশ এবং বাজি ফুটিয়ে আনন্দে মাতেন সবাই। বহুদিনের ঐতিহ্য অনুযায়ী শেষপর্যন্ত একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে ভাগাভাগি করে নেন উৎসবের আনন্দ।

টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সুদিপ্ত বণিক জানান,

মা আমাদের শুভ শক্তির প্রতীক। তিনি অশুভ শক্তির বিনাশ করে আমাদের জীবনে শান্তি নিয়ে আসুন—এই প্রত্যাশাই রাখি। বুটেক্স প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো শ্রী শ্রী শ্যামা পূজা করতে পেরে আমরা সবাই ধন্য।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সুশান্ত চৌধুরী বলেন,

আমরা বুটেক্স পরিবারের সবাই আবার একত্রে মিলিত হয়েছি দ্বিতীয়বারের মতো শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা করার উদ্দেশ্যে। মা আমাদের শক্তি, সাহস ও ইতিবাচকতা দিয়ে জীবনকে সুন্দর করুন। ভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে একত্রে রাখুন—এই মায়ের কাছে প্রত্যাশা।

তিনি আরও বলেন, ৪৬তম ব্যাচের দাদারা এই উৎসব প্রথম শুরু করেন। তাদের অনুপ্রেরণা আছে আমাদের প্রতিটি জুনিয়রের মনে। এই অনুপ্রেরণা আমি আমার জুনিয়রদের দিতে চাই, যাতে তারা ঐক্যের আর ভ্রাতৃত্বের বন্ধনে এক থাকে।

উল্লেখ্য, বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে উদযাপন করেন শ্যামাপূজা। এই দিনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্বর্গীয় পিতা-মাতা ও প্রিয়জনদের স্মরণ করা হয়, যা দীপাবলি নামে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন ও শিষ্টের লালনের বার্তা নিয়ে মহাশক্তি ত্রিনয়নী মা শ্যামা ধরাপৃষ্ঠে আবির্ভূত হন। তাই এই দিনটি বাঙালির কাছে শুধু পূজা নয়, বরং আলোর বিজয়ের উৎসব—যে আলো ভক্তের জীবনে আনে অবারিত শান্তি, শক্তি ও কল্যাণ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পন

Published

on

By

গোবিপ্রবি প্রতিনিধি:


বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মো. এনামুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও এলিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড.জিলহাস আহমেদ জুয়েল ও ড.মাহবুব হাসান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মাহবুবুল আলম, ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বসির উদ্দিন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব আল কোরআন এ্যান্ড কালচারাল স্ট্যাডিস এর উপদেষ্টা আবু দারদা এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল এবং সেক্রেটারি নাইম আশরাফ সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকাল ৪ টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর রুমে দায়িত্ব হস্তান্তর, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

Continue Reading

top3

শেষ রাতে টিএসসিতে নারী হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

Published

on

By

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত দুই নারীকে শারীরিকভাবে মারধর ও হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন অভিযোগ করেন ভুক্তভোগী দুই জন নারী।

ভিডিওতে দেখা যায় টিএসসিতে দুইজন নারী বলছেন, আমরা পুরান ঢাকায় সেহেরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছি। হঠাৎ আমাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে চড়থাপ্পড় দিচ্ছে একজন।

ভুক্তভোগী নারী সামনে এগিয়ে জানতে চায়, মারছেন কেন তখন ঢাবি ছাত্র বাজেভাবে অশ্লীল মন্তব্য করেন।

হেনস্তার অভিযোগ করা নারীকে আরো বলতে শোনা যায়, রাতে কী ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যাতায়াত করা নিষেধ, নারী আরো অভিযোগ তোলেন তাদের কে প্রস্টিটিউট মন্তব্য ও করা হয়েছে।

ওই নারী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা সেফ না। ৫ই আগস্টের পরে আমরা সেফ না। আমরা আন সেফ। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে কি লেখা আছে আমরা প্রস্টিটিউট?

অপর আরেকজন নারীকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পর মারবে? আমি কী বাংলাদেশের বাইরে থেকে আসছি? আমি এখানে আসতে পারি না?

Continue Reading

ক্যাম্পাস

ইবি জিয়া হল শিক্ষার্থীদের ইফতার করালো ছাত্রশিবির, দিলেন কুরআন উপহারও

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে হল শাখা ছাত্রশিবির। এতে আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হল মসজিদে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হলের ২৫০ অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, অফিস সম্পাদক আসিবুর রহমান, এইচআরডি সম্পাদক মুজাহিদ হোসাইন, হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ ও শহীদ জিয়াউর রহমান হল মসজিদের ইমাম মো. বিলায়েত হোসেন।

হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ জানান, রমজানের সময় ক্লাস বন্ধ থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করছেন। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে হল শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি। সংশ্লিষ্ট হলের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়। এতে হলের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।

Continue Reading

Trending