Connect with us

top3

বুর্জোয়াদের হাতে দেশটা তুলে দেব না : হাসনাত আবদুল্লাহ

Published

on

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমার সামনে যারা বসে আছেন, তারা খেটে খাওয়া বাবার সন্তান। এখানে কেউ এমপি-মন্ত্রী বা সচিবের ছেলে এসে বসেনি। এখানে যারা বসছে, প্রত্যেকেই “ব্লাডি সিটিজেন”। যারা দেশের জন্য রক্তের প্রয়োজন হলে রাস্তায় আসে, যারা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় আসে। আপনাদের রক্তের ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আমরা বুর্জোয়াদের হাতে দেশটা আর তুলে দেব না।’

আজ রোববার সকালে কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ ব‌লেন, যে বয়সে আমাদের একটা নির্ভার জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার কথা, মা-বাবার কাছে নিরাপদে থাকার কথা; সেই বয়‌সে আমাদের রাজপথে, আদালতের বারান্দায় দিন কা‌টে। এই বয়সেও আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়। আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরব কিনা, সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কিনা। এ সময় তিনি শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে কান্নায় ভে‌ঙে প‌ড়েন।

নেতাকর্মীদের উদ্দেশে তি‌নি আরও বলেন, গত ১৭ বছরে এই মাঠ সহজ ছিল না। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৪ সালে যেভাবে ভোট চুরি করা হয়েছে, ২০১৩ সালে শাপলা চত্বরে নির্মমভাবে গণহত্যা করা হয়েছে, প্রতিটি নৈতিক আন্দোলনে যেভাবে দমনপীড়ন চালানো হয়েছে, এই রক্তের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আমরা এই দেবিদ্বারকে আর কখনোই কারও ‘মানি মেশিন’ হতে দেব না।

দেবিদ্বার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জাতীয় ছাত্রশক্তির দেবিদ্বার উপজেলা প্রতিনিধি মো. হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

তেলের ২ জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

Published

on

By

আগামী ৯ মার্চ আরও ২টি ভেসেল আসছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট কাজ শুরু করবে। সাধারণ মানুষের মধ্যে যে প্যানিক কাজ করছে তার কোনো যুক্তি নেই। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জ্বালানি মন্ত্রী বলেন, আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য এবং স্বাভাবিকভাবে জ্বালানি উদ্বিগ্নতা মানুষের মধ্যে বেড়েছে। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা রেশরিংটা করেছি এই জন্যই যে, একটা অনিশ্চয়তা আছে। যুদ্ধটা কতদিন চলবে? সেই জন্য আমরা একটা রেশন করেছি।

কিন্তু মানুষ এই রেশনটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই। শুধু তাই না, আগামী ৯ মার্চে আরও ২টা ভ্যাসেল আসছে সুতরাং তেলের কোনো সমস্যা নেই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব জনগণকে এই মেসেজটা দেওয়া যে, তাড়াহুড়া করে তেল কেনার দরকার নেই। আমাদের কাছে মজুদ আছে। আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটা এটার জন্য লাইন দিয়ে সারারাত জেগে থাকার কোনো প্রয়োজন নেই। মানুষ গেলে তেল পাবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাম্প ম্যানেজমেন্ট আছে, আমরা নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। এখন কোনো পাম্প যদি জলদি বিক্রি করে ফেলে তারপরে তো আর ওই দিন তেল পাবে না। তার পরের দিন ওয়েট করতে হবে। সেটার জন্য আমরা মনিটর করছি। আমরা দেখব যাতে এরকম কম হয়, সে বিষয়টা দেখব। আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামায়ে দেব। সব রকমের ব্যবস্থা আমরা নিয়েছি।

মোটরসাইকেলে বর্তমানে যে দুই লিটার করে তেলের রেশনিং করা হচ্ছে, তাতে চালকদের একদিন পরপরই পাম্পে যেতে হচ্ছে। রেশনিংয়ের এই পরিমাণ আরেকটু বাড়ানো যায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, বাড়ানো সম্ভব নয়। আমি তো আগেই বলেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। কিন্তু যুদ্ধ কবে থামবে, তা আমরা কেউ জানি না। তাই আগে থেকেই নিজেদের প্রস্তুতি নিতে হবে এবং সঞ্চয় রাখতে হবে। আমরা মূলত সেই সঞ্চয়টাই করছি। সুতরাং আমাদের ঘাটতি পড়ার কোনো সুযোগ নেই। তবুও যেহেতু যুদ্ধ চলছে, আমাদের খুব হিসাব করে চলতে হবে।

Continue Reading

top3

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করছে ইন্দোনেশিয়া

Published

on

By

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। শিশুদের অনলাইন আসক্তি, সাইবার বুলিং ও ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে উচ্চ ঝুঁকিপূর্ণ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকা শিশুদের অ্যাকাউন্ট পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

শুক্রবার (৬ মার্চ) এক ভিডিও বার্তায় ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী মিউতিয়া হাফিদ এ তথ্য জানান।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অস্ট্রেলিয়া, স্পেন ও মালয়েশিয়ার পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করবে ইন্দোনেশিয়া।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে ফেজবুক, ইনস্টাগ্রাম, টিকটক-এর মতো ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ প্ল্যাটফর্মে থাকা ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ধাপে ধাপে নিষ্ক্রিয় করা শুরু হবে।

মন্ত্রী জানান, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের নির্ধারিত দায়িত্ব পূরণ না করা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। তবে বয়স যাচাইয়ের প্রক্রিয়া কীভাবে কার্যকর করা হবে—সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

সরকারের মতে, শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ বর্তমান সময়ে অনেক শিশু পর্নোগ্রাফি, সাইবার বুলিং, অনলাইন জালিয়াতি এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আসক্তির মতো ঝুঁকির মুখে পড়ছে।

যদিও মন্ত্রী স্বীকার করেছেন, নতুন বিধিনিষেধ কার্যকর হলে শুরুতে শিশুদের অসন্তোষ দেখা দিতে পারে এবং অভিভাবকদেরও কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। তবুও দীর্ঘমেয়াদে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ জরুরি বলে মনে করছে সরকার।

তবে এ বিষয়ে এখনো টিকটক বা মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Continue Reading

top3

খামেনির বাঙ্কার ধ্বংসে ৫০ যুদ্ধবিমান অংশ নিয়েছিল: ইসরায়েল

Published

on

By

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই। খবর বিবিসির।

শুক্রবার (৬ মার্চ) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, বিমান বাহিনীর প্রায় ৫০টি যুদ্ধবিমান ওই বাঙ্কারে অভিযান চালায়, যা খুবই সুরক্ষিত জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল। এখান থেকে ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করতেন।

আভিচাই আদরাই আরও জানান, খামেনিকে হত্যার পরও, ইরানি শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমপ্লেক্সটি ব্যবহার অব্যাহত রেখেছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই ভূগর্ভস্থ বাঙ্কারটি তেহরানের কেন্দ্রস্থলে একটি পুরো সড়ক জুড়ে বিস্তৃত ছিল ও এখানে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের জন্য নির্ধারিত কক্ষ ছিল যা অনেকগুলো প্রবেশপথ দ্বারা যুক্ত।

Continue Reading

Trending