Connect with us

মতামত

ভূমিকম্প কেন হয়? কোরআন-হাদিসে ও বিজ্ঞানে যা আছে

Published

on

পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো ভূমিকম্প। কারণ অন্যান্য বিপর্যয়ের আগে কোনো না কোনো সতর্কবার্তা পাওয়া যায়, কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে এমন পূর্বাভাস সচরাচর পাওয়া যায় না। ফলে মুহূর্তের মধ্যে ব্যাপক জান-মালের ক্ষতি ঘটে।

ইসলামিক দৃষ্টিতে ভূমিকম্প কেবল প্রাকৃতিক ঘটনা নয়; বরং মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক গভীর সতর্কবার্তা। এমন মুহূর্তে মানুষের কর্তব্য হলো দ্রুত তাওবা করা, আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা এবং বেশি বেশি ইস্তিগফার ও স্মরণে মগ্ন হওয়া।পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে বলেন, জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে, আমার আজাব রাতারাতি তাদের কাছে আসবে না, যখন তারা গভীর ঘুমে নিমগ্ন থাকবে? (সুরা আরাফ: ৯৭)

আরেক স্থানে আল্লাহ বলেন, তোমাদের ওপর যত বিপদ আসে, তা তোমাদের নিজেদের কর্মফলের কারণে; আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। (সুরা শুরা: ৩০) কোরআনে ভূমিকম্প বোঝাতে ‘যিলযাল’ ও ‘দাক্কা’ শব্দ ব্যবহার হয়েছে, যিলযাল অর্থ কম্পনে কম্পন সৃষ্টি হওয়া এবং দাক্কা অর্থ প্রচণ্ড শব্দের অভিঘাতে কোনো কিছুর কেঁপে ওঠা।

রাসুলুল্লাহ সা. ভূমিকম্প সম্পর্কে সতর্ক করে বলেছেন ‘এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের সম্মুখীন হবে… যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে এবং মদপান বেড়ে যাবে।’ (তিরমিজি: ২২১২) এছাড়া কিয়ামত যতই নিকটবর্তী হবে, ভূমিকম্প ততই ঘন ঘন ঘটবে, এ কথাও কোরআন-সুন্নাহয় বর্ণিত আছে।সুরা হজে আল্লাহ তাআলা কিয়ামতের ভূকম্পন সম্পর্কে বলেন, ওহে মানবজাতি! তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কেয়ামতের ভূকম্পন হবে ভয়াবহ…।’ (সুরা হজ: ১-২)

হাদিসে ভূমিকম্পের কারণ হিসেবে উল্লেখ রয়েছে, অবৈধ সম্পদ অর্জন, আমানতের খিয়ানত, জাকাতকে জরিমানা ভাবা, ধর্মহীন শিক্ষা, আত্মীয়তার অবহেলা, মসজিদে অশালীন কথাবার্তা, অযোগ্য ব্যক্তিদের নেতৃত্ব ইত্যাদি। (তিরমিজি: ১৪৪৭)

সুতরাং বলা যায়, বর্তমান সময়ের ভূমিকম্পগুলো কেবল ভূগর্ভস্থ প্লেট সরণের ঘটনা নয়; বরং এগুলো মানুষের পাপাচার ও অবাধ্যতার পরিণতি হিসেবে আল্লাহর পাঠানো সতর্কবার্তাগুলোর অন্যতম।

বৈজ্ঞানিক সূত্রে ভূমিকম্প কেন হয়!

ভূ-অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূ-পৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে আর পৃথিবীর উপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূ-পৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব হয়, যা ভূমিকম্প নামে পরিচিত।

সাধারণত তিনটি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে—ভূ-পৃষ্ঠের হঠাৎ পরিবর্তন জনিত কারণে, আগ্নেয়গিরি সংঘটিত হওয়ার কারণেও শিলাচ্যুতিজনিত কারণে।

ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে। কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম রিখটার স্কেল।

রিখটার স্কেলে এককের সীমা ১ থেকে ১০ পর্যন্ত। এই স্কেলে মাত্রা ৫-এর বেশি হওয়া মানেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প এক ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা ১০ থেকে ৩২ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা—৫ – ৫.৯৯ মাঝারি, ৬ – ৬.৯৯ তীব্র, ৭ – ৭.৯৯ ভয়াবহ এবং ৮-এর ওপর অত্যন্ত ভয়াবহ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

বাংলাদেশ ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

Published

on

By

বাংলাদেশ বর্তমানে এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য গণভোট ও জাতীয় ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ দেশের জনগণ রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করেছে এবং এটি মানুষের স্বীকৃত ঋণ হিসেবে বিবেচিত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, সরকারি চাকরিতে যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রবেশ নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। ন্যূনতম ভোটাধিকার নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদ বিকল্পহীন। স্বাধীন বিচার বিভাগ এতদিন কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল। এটি সত্যিকারের স্বাধীন করতে সংবিধান সংশোধন অপরিহার্য।

তিনি আরও স্পষ্ট করেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। যারা এটিকে তত্ত্বাবধায়ক সরকার বলে মন্তব্য করছেন, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন।

দেশের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব জনগণের ওপর উল্লেখ করে আলী রীয়াজ বলেন, জনগণকে দেশের পথরেখা দেখাতে হবে। এক ব্যক্তির ইচ্ছায় যেন দেশের মৌলিক অধিকার আর কখনো ধ্বংস না হয়, সেই কারণেই জুলাই জাতীয় সনদ অপরিহার্য।

Continue Reading

মতামত

তারেক রহমানের জাদুতে কুপোকাত প্রতিপক্ষ

Published

on

By

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে এক ব্যতিক্রমী ব্যঞ্জনা সৃষ্টি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি এমন কৌশলে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন যা দেখে প্রতিপক্ষ তার জবাব দিবে কি, উত্তর খুঁজে পেতেই তারা রীতিমত খাবি খাচ্ছে। তার নতুন বক্তব্য, নতুন উপস্থাপন তুমুলভাবে জনতার হৃদয়ের স্পর্শ করেছে।

তারেক রহমান গদবাঁধা কোন কথা বা কোনো আকর্ষণীয় বক্তব্য দিয়েও তার নির্বাচনী কার্যক্রম শুরু করেননি। চটকদার কোন স্বপ্নও দেখাচ্ছেন না। মিথ্যার ফুলঝুরি অথবা নাটকীয় অভিনয় দেখিয়েও কারো নজর কাড়ার চেষ্টা করছেন না।

তিনি সাধারণদের মাঝে অতিশয় সাধারণ বেশেই হাজির হচ্ছেন। সঙ্গে রাখছেন কখনো প্রিয়তমা স্ত্রী জুবাইদা রহমানকে, কখনো প্রাণপ্রিয় মেয়ে জায়মা রহমানকে। যার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন নজীর স্থাপন করছেন।

বক্তব্যের শুরুতেই তিনি মঞ্চে ডেকে নিচ্ছেন এলাকার মানুষদের, স্থানীয় খেটে খাওয়া লোকদের। জনে জনে তিনি তাদের মুখে শুনছেন এলাকার সমস্যার কথা। তাদের বাসস্থানের সংকট, পয়নিষ্কাশন সংকট, শিক্ষা চিকিৎসার অপ্রতুলতার কথা। একটা স্বৈরাচারী গোষ্ঠী শাসনের নামে দুঃশাসন চালিয়ে তাদের নিঃশেষ করে দিয়েছে।

তাদের বাড়িঘর দখল করেছে, সহায়-সম্পদ দোকানপাট লুণ্ঠন করেছে, মামলা দিয়ে হয়রানি করেছে, নির্যাতন নিপীড়ন চালিয়ে সর্বস্বান্ত করেছে। তারা এসবের প্রতিকার চায়। এলাকার সাধারণদের বক্তব্যের মধ্য দিয়ে তাদের সমস্যাগুলো উঠে আসছে স্বতঃস্ফূর্তভাবে।

সাধারণ মানুষ বাগাড়ম্বর পছন্দ করে না। বাগাড়ম্বরপূর্ণ কোন কথাও শুনতে চায় না। তারা চায় তাদের সমস্যার সমাধান হোক।

ভুক্তভোগীদের মুখে তাদের সমস্যার কথা শুনে তিনি বলছেন, আল্লাহ যদি রহমত করেন এবং আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তবে আমি এ সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।

এ বক্তব্যের প্রতিউত্তর কী হতে পারে? বিরুদ্ধপক্ষ এর জবাবে কোন কৌশল অবলম্বন করতে পারেন? কোন কৌশলই না। কারণ নির্বাচনে জনসম্পৃক্ততার বাইরে আর কোন কৌশলই কার্যকর না। ফলে তারা তার মুখোমুখি না দাঁড়িয়ে রণে ভঙ্গ দিতে বাধ্য হয়েছেন।

১৭ বছর পর তিনি সগৌরবে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিটের জনসমুদ্রে এসেই সকলের উদ্দেশ্যে হাত নেড়ে বলেছেন, আমার একটা স্বপ্ন আছে, দেশকে এবং দেশের মানুষকে নিয়ে।

তারপর থেকে তিনি তার স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নের পথে জোর কদমে এগিয়ে চলেছেন। তার প্রচারের ধরন দেখে তারা তাকে মোকাবেলা করবে দূরে থাক, প্রতিপক্ষ তার সামনে দাঁড়াতেই সাহস পাচ্ছে না।

শুধু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নবধারার নির্বাচনী কৌশল নয় বরং তার পারিবারিক ঐতিহ্যও অহংকার করার মত। তার হেরিটেজ তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।

তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি একাধারে স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক, স্বাধীনতার স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দুর্ভিক্ষপীড়িত একটা দেশকে তিনি সমৃদ্ধির রেলসড়কে তুলে দিয়ে যান।

তার মা আপোষহীর নেত্রী বেগম খালেদা জিয়া যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি গণতন্ত্রের মা এবং গণতন্ত্র উদ্ধারে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

এবার আসা যাক দেশনায়ক তারক রহমান প্রসঙ্গে। তার কথা বলার ঢং এবং রাজনীতির ধরন একেবারেই অন্যরকম। সেটা দেখে দেশবাসীর মত বিশ্বের মানুষও বিস্মিত বিমুগ্ধ। তারা চোখ কপালে তুলে বিস্ময়ের সুরে বলছেন ‘এই তারেক কোন তারেক’! দীর্ঘ ১৭ বছরে নিপীড়নের আগুনে পুড়ে তিনি খাঁটি সোনা নয়, পরশপাথরে পরিণত হয়েছেন।

তিনি এত নির্যাতিত হয়েছেন যেন একবারও প্রতিশোধের শব্দ উচ্চারণ করেননি। বরং বলেছেন দেশকে নিয়ে তার অনেক পরিকল্পনা আছে। আমরা ভেবে দেখলাম সেই পরিকল্পনার কথা। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান উ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মতই তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চান।

তার কি দেশের কাউকে প্রতিপক্ষ মনে করার প্রয়োজন আছে? মনে হয় না। তার সামনে দাঁড়ানোর যোগ্যতাইবা কয়জন রাখে। সেজন্য তার কোন অহংকারও নেই। বরং যোগ্যতাকে তিনি দেশের উন্নয়নে কাজে লাগাতে চান।

তিনি নির্বাচন ছাড়াই জাতীয় সরকারের প্রধান হতে পারতেন, সে প্রস্তাব তার কাছে ছিল। কিন্তু তিনি জনগণকে পাশ কাটিয়ে কোন কিছুই করতে রাজি হন নি। বিএনপি দীর্ঘ ১৭ বছর ভোটের জন্য যুদ্ধ করেছে। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে।

সেই জনতা যদি তাকে ভোট দিয়ে সংসদে পাঠায় তাহলেই তিনি সে দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন। যদি না পাঠায় তিনি আরো সময় নিয়ে প্রস্তুত হবেন। তারপরও চান দেশ ও দেশের আবহমান জনতার সাথে মিশে থাকতে। তাদের সুখ-দুঃখের অংশীদার হতে।

Continue Reading

মতামত

আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

Published

on

By

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন (সত্য ও পুনর্মিলন) উদ্যোগ নেওয়ার উপযুক্ত সময় আসেনি। কারণ সাবেক স্বৈরাচারী শাসকদের মধ্যে এখনো কোনো অনুশোচনা বা অনুতাপ নেই; বরং জুলাই আন্দোলনে নিহত তরুণদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তারা বাস্তবতা অস্বীকার করছে। যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান, আগামী ১২ ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে—এক দিন আগেও নয়, এক দিন পরেও নয়। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবং অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। প্রশাসন সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

তিনি বলেন, সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে এবং জনগণের সমর্থনে জুলাই সনদ অনুমোদিত হলে তা গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায় সূচনা করবে।

ভুয়া খবর ও অপতথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করে অধ্যাপক ইউনূস বলেন, সাবেক শাসনের সমর্থকরাই এসব বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে জনগণ এখন অনেক বেশি সচেতন এবং এআই-সৃষ্ট ভুয়া ভিডিওও শনাক্ত করতে পারছে।এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) লাভজনক ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, প্রতিষ্ঠানের আয় দিয়েই ভবিষ্যতে নতুন জাহাজ যুক্ত করতে হবে এবং নাবিক ও প্রশিক্ষকদের মানোন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে।একই দিনে সাগর সংরক্ষণ ও সামুদ্রিক মৎস্য রক্ষায় মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) ও জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। প্রধান উপদেষ্টা বলেন, সাগর বাংলাদেশের বড় সম্পদ; এটিকে দূষণমুক্ত ও টেকসইভাবে সংরক্ষণ করা এখন সময়ের দাবি।

Continue Reading

Trending