Connect with us

top1

মন্ত্রিপরিষদের সম্ভাব্য তালিকা

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। এমন পরিস্থিতিতে স্পিকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদের একটি তালিকা হাতে এসে পৌঁছেছে। 

তালিকায় দেখা গেছে: 

সংসদের স্পিকার- অ্যাডভোকেট জয়নুল আবেদীন অথবা নিতাই রায় চৌধুরী

প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী- তারেক রহমান

স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রী- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী- সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

পররাষ্ট্রমন্ত্রী- আমীর খসরু

পররাষ্ট্র প্রতিমন্ত্রী- ড. হুমায়ুন কবীর

অর্থমন্ত্রী- ড. রেজা কিবরিয়া

শিক্ষামন্ত্রী- আ ন ম এহসানুল হক মিলন

শিক্ষা প্রতিমন্ত্রী- সায়েদ আল নোমান

পরিকল্পনা মন্ত্রী- ড. আব্দুল মঈন খান

বাণিজ্যমন্ত্রী- আব্দুল মুখতাদীর

শিল্পমন্ত্রী- আব্দুল আউয়াল মিন্টু

নৌ-পরিবহন মন্ত্রী- মেজর হাফিজ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী- নজরুল ইসলাম খান

পানিসম্পদ মন্ত্রী- আসাদুল্লাহ হাবিব দুলু

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী- ফজলুর রহমান

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী- আমানউল্লাহ আমান

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী- জোনায়েদ সাকি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী- ডা. এ. জেড. এম. জাহিদ

যুব ও ক্রীড়া মন্ত্রী- আলী আজগর লবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী- অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান

ধর্মবিষয়ক মন্ত্রী- শামীম কায়সার লিংকন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী- আলতাফ হোসেন চৌধুরী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী- ইকবাল হাসান মাহমুদ টুকু

কৃষিমন্ত্রী- শামসুজ্জামান দুদু

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী- মির্জা আব্বাস

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী- নুরুল হক নুর

রেলপথ মন্ত্রী- গয়েশ্বর চন্দ্র রায়

জনপ্রশাসন মন্ত্রী- ড. ইসমাইল জবিউল্লাহ

সমাজকল্যাণ মন্ত্রী- রুহুল কবির রিজভী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী- দীপেন দেওয়ান

কালকেই (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিএনপি সূত্রে জানা গেছে, এই বর্ণিল অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা দিল্লির প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ ছাড়া বিদেশি অতিথিদের তালিকায় রয়েছেন: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসা। যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবারের শপথ অনুষ্ঠানে একটি বিশেষত্ব থাকছে বলে জানা গেছে। নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণ শপথ গ্রহণের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবেও একটি পৃথক শপথ গ্রহণ করবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনে বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

Published

on

By

নিজস্ব প্রতিবেদক 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের লক্ষ্যে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় দল। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

চিফ হুইপ নূরুল ইসলাম জানিয়েছেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করছেন। মূলত আগামীকালকের প্রথম অধিবেশনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবেই এই সভার আয়োজন।

প্রথম অধিবেশনের কর্মসূচি

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। কার্যসূচি অনুযায়ী, শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো উপস্থাপিত হবে। এ ছাড়া প্রথা অনুযায়ী শোক প্রস্তাবও উত্থাপন করা হবে।

নির্বাচনী প্রেক্ষাপট

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শেষে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে তারেক রহমানকে সর্বসম্মতভাবে সংসদ নেতা নির্বাচিত করা হয়। ওই দিন বিকালেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

৩০০ আসনের জাতীয় সংসদে বর্তমানে ২৯৭টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বিজেপি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে। বাকি তিনটি আসনের মধ্যে দুটির ফলাফল স্থগিত এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটির নির্বাচন বাতিল হয়েছে।

সংসদ ভবনের সংস্কার

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানকালে সংসদ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় ধরনের সংস্কার কাজ করতে হয়েছে সংসদ সচিবালয়কে। আগামীকালকের অধিবেশন সামনে রেখে সংসদ কক্ষ, স্পিকার, ডেপুটি স্পিকার ও বিরোধীদলীয় নেতার কক্ষসহ সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

Continue Reading

top1

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

Published

on

By

গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে হাইফা, তেল আবিব ও জেরুজালেম। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কিছু মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এটি এখন পর্যন্ত সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মঙ্গলবার রাতের হামলায় তারা ‘খোরামশাহর’ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

তারা আরও জানায়, তেল আবিবের দক্ষিণে একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এছাড়া হাইফা, পশ্চিম জেরুজালেম ও বীর ইয়াকুব এলাকার সামরিক স্থাপনাও হামলার লক্ষ্য ছিল বলে দাবি করেছে আইআরজিসি।

ইরান ইরাকের এরবিল শহরে থাকা একটি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করেও হামলা চালানোর কথা বলেছে।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকায় নাগরিকদের আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরব জানিয়েছে, একটি তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল এমন দুটি ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে।

Continue Reading

top1

এবার ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনায় ইরানের হামলা

Published

on

By

দখলদার ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টারের এক মুখপাত্র বলেছেন, নতুন হামলায় ইসরায়েলের জ্বালানি অবকাঠামোকে টার্গেট করা হয়েছে।

তারা বলেছে, ইসরায়েলের হাইফা শহরে থাকা তেল ও গ্যাস শোধনাগার এবং মজুদ ট্যাংক লক্ষ্য করে হামলা হয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেলআবিবের কাছের একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারও ধ্বংস করা হয়েছে।

ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর ৩৩তম দফায় এসব হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে দেশটির সশস্ত্র বাহিনী। তারা বলেছে, ইরানের তেল ডিপোতে হামলার জবাব হিসেবে এ পাল্টা হামলা চালানো হয়েছে

Continue Reading

Trending