Connect with us

top1

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

Published

on

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বেলা ১১টা থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী।

ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-১০ আসনের মির্জা আব্বাস, কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহমদ, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনে আবদুল মঈন খান, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম।

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু। বগুড়া-২ আসনের মীর শাহে আলম, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক নুর, বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন, পঞ্চগড়-২ আসনের ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-১৩ আসনের এমপি ববি হাজ্জাজ, জামালপুর-১ আসনের রশিদুজ্জামান মিল্লাত, রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু, মাগুরা-২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিজয়ী জোনায়েদ সাকি, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম রিতা, নেত্রকোনা -১ আসনের কায়সার কামাল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Published

on

By

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

এদিকে, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা।

সে হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা।

কিন্তু বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

Continue Reading

top1

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা ও নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তারেক রহমানসহ নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার মাধ্যমে তারেক রহমানের দেশের পরবর্তী সরকারপ্রধান হওয়ার বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।

আজকের এই গুরুত্বপূর্ণ দিনের সূচনা হয় নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে। পবিত্র কোরআনের সূরা আন-নাহলের ৯১ নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপির সংসদ সদস্যরা এবং পরবর্তীতে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ নেন।

শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা নিয়ম অনুযায়ী শপথপত্রে সই করেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি অসংখ্য আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেন। উল্লেখ্য যে, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘জুলাই সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাঁরা আজ আলাদাভাবে শপথ নেননি।

সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে নেতা নির্বাচিত করার পর এখন সবার নজর বিকেলে অনুষ্ঠিতব্য মূল শপথ অনুষ্ঠানের দিকে। আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান।

একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। দীর্ঘ দুই দশক পর বিএনপির এই রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের ইতিহাসে এবারই প্রথম বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে এই ধরণের বড় পরিসরের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সন্ধ্যাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই তাঁর মন্ত্রিসভার প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছেন বলে জানা গেছে, যেখানে অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক নতুন মুখ থাকার সম্ভাবনা রয়েছে।

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে, যার মধ্য দিয়ে পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করবে নতুন এই নির্বাচিত সরকার

Continue Reading

top1

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপির এমপিরা, বিকেলে প্রধানমন্ত্রীর শপথ

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার সকালে সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

এদিন বিকেলেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির ঐতিহাসিক বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শুরু হয়। গেজেটভুক্ত ২৯৬ জন এমপির মধ্যে বিএনপির অধিকাংশ সদস্যই এদিন শপথ নেন। তবে বিএনপির এমপিরা আজ গণপরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নাও নিতে পারেন বলে দলীয় একটি সূত্র ইঙ্গিত দিয়েছে।

সংবিধান অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় শপথ পড়ানোর আইনি বাধ্যবাধকতা থেকে সিইসি এই দায়িত্ব পালন করেন।

দুই দশক পর ক্ষমতায় বিএনপি

২০০৬ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়ার ঠিক ২০ বছর পর তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পায় দলটি।

নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হলেও তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। তিনি ঢাকা-১৭ আসনের এমপি হিসেবে আজ শপথ নেন। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন। একই অনুষ্ঠানে প্রায় ৩০ সদস্যের একটি প্রাথমিক মন্ত্রিসভাও শপথ নিতে পারে বলে জানা গেছে।

সংসদীয় নেতা ও মন্ত্রিসভা

শপথ গ্রহণ শেষে বিএনপি ও তার মিত্র দলগুলোর এমপিরা বৈঠকে বসে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। দলীয় সূত্র নিশ্চিত করেছে, তারেক রহমানকেই সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হচ্ছে। এরপরই রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন।

সংসদ উপনেতা হিসেবে সালাহউদ্দিন আহমেদের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। এছাড়া জোটের শরিক আন্দালিব রহমান পার্থ (বিজেপি), জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন) এবং নুরুল হক নুরকে (গণঅধিকার পরিষদ) মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে রাখা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

ঝুলে আছে তিন আসন

৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হলেও আইনি জটিলতায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের গেজেট স্থগিত রয়েছে। এছাড়া প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। গেজেটভুক্ত ২৯৬ জনের মধ্যে বিএনপির ২০৯ জন এমপি রয়েছেন।

অন্যদিকে, নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াত জোট বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। তাদের সংসদীয় দলের সভা থেকে বিরোধীদলীয় নেতা ও উপনেতা নির্বাচন করা হবে।

Continue Reading

Trending