মহিউদ্দিন একাডেমি আলমডাঙ্গা আয়োজিত ২য় বর্ষপূর্তি উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠান ও হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কামালপুর মহিউদ্দিন একাডেমি চত্বরে সকাল ১০ টার সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন, মহিউদ্দিন একাডেমি চুয়াডাঙ্গায় আলো ছড়াবে। আমার চাকরি জীবনে কোনো ব্যক্তি তার নিজ গ্রামের ছেলে মেয়েদের জন্য শিক্ষার উন্নয়নে ৮/৯ কোটি টাকা খরচ করে এমন সুন্দর প্রতিষ্ঠান গড়তে কাউকে দেখিনি। আমি বিশ্বাস করি এখানে যারা শিক্ষা গ্রহণ করছে, তারা অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হবে। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাস রুমসহ একাডেমির বিভিন্ন ভবন পরিদর্শন করেন। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিউদ্দিন একাডেমির চেয়ারম্যান জনাব মহিউদ্দিন (এফ সি সিএ)। স্বাগত বক্তব্য রাখেন মহিউদ্দিন একাডেমির ভাইস প্রিন্সিপ্যাল আমিন আজহারী। কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর ড. নাসিরুদ্দিন আজহারী দাঃ বাঃ, ঢাকা দারুল আরকাম, উত্তরা, কলেজের প্রফেসর ড. শাইখুল হাদীস, ড. শিব্বির আহমদ আজহারী দাঃবাঃ, প্রফেসর ড. মো. আমিনুর রশিদ মোল্লা আজহারী, প্রফেসর ড. আব্দুল কাদির, গবেষক, আল আজহার মিশর।
আরবী কবিতা আবৃত্তি: করেন পরিচ্ছন্ন যুবক আব্দুর রহমান ফাহাদ, মাদরাসার প্রতি কর্তব্য বিষয়ে বক্তব্য রাখেন নুসরাত খাতুন, বাংলা আবৃত্তি- হাবিবা আক্তার, ইসলামী সংগীত মো. আল আমিন, আমার মাদরাসা বিষয়ে আলোচনা করে আবু উবায়াদ, অরিবী বক্তৃতা, মহিউদ্দিন একাডেমি বিষয়ে মাহবুব হোসেন মারুফ, হেফজ বিভাগ, হাদিস পাঠ ও তাঁর শিক্ষা, শারমিন আক্তার সোহেলী, ইসলামী সংগীত মনিরুল ইসলাম, ইসলামী সংগীত। তামিমা খাতুন, মনিরুল ইসলাম (সাংস্কৃতিক শিক্ষক), দৈনন্দিন জীবন নিয়ে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার, আমাদের মাদরাসা বিষয়ে আলোচনা আফিয়া আক্তার, বিষয় ভিত্তিক আলোচনা (ইংরেজি) শারিকা ইসলাম, অভিভাবকদের অনুভূতি প্রকাশ, অভিভাবক প্রফেসর এস, এম জোহা কলেজ- হারদি, আব্দুর রাজ্জাক, মো. দেলোয়ার হোসাইন সাঈদী। কুরআন তেলাওয়াত মো. আব্দুল্লাহিল আলীফ (হেফজ বিভাগ), আগত মেহমানদের পরিচিতি ও ব্যাচ প্রদান করেন: মাওলানা সাদ আহমদ।
একাডেমি (৪০ জন) শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান-করেন নাসিরুদ্দিন আজহারী দাঃবাঃ প্রিন্সিপ্যাল- দারুল আরকামে উত্তরা, ঢাকা। দোয়া পরিচালনা ড. শিব্বির আহমদ আজহারী, শাইখুল হাদীস দারুল আরকাম, উত্তরা, ঢাকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন: মাহমুদুল হাসান, মনিরুল ইসলাম ও আবু জাবের আজহারি। অনুষ্ঠান শেষে ২০২৫ শিক্ষাবর্ষের সকল শ্রেণির ফলাফল প্রকাশ, বর্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও বিভাগওয়ারি কৃতি শিক্ষার্থীদের মাঝে তার পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে হেফজ সমাপনকারীদের সম্মাননা প্রদান করা হয়।
কিশোরগঞ্জের মিঠামইনে সরকারি গাছ চুরির ঘটনায় পদ স্থগিত হওয়া মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ওই বিএনপি নেতার বাড়িতে যাতায়াতের পথ সুগম করতে উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধে রোপণ করা ২০টি মেহগনি গাছ কেটে বিক্রি করে দেন।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার মিঠামইন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন।
এছাড়াও, দলীয় তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সকল দলীয় পদ স্থগিত করা হয়
রাজশাহীতে ফেসবুক লাইভে এসে রেজিনা সরকার পাখি নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আত্মহত্যার আগে ওই কিশোরী রাজশাহীর একটি স্থানীয় প্রতিষ্ঠানের প্যাডে আবেগঘন এক চিরকুট লিখে রেখে গেছে।
উদ্ধারকৃত চিরকুটে কিশোরী তার পরিচয় দিয়ে লিখেছে, “আমি রেজীনা পাখি। আমার মারা যাওয়ার জন্য কেউ দায়ী না।” চিরকুটে সে তার ভালোবাসার কথা উল্লেখ করে লিখেছে, “আমি আমার ভালোবাসার এই জীবন রেখে কী হবে।”
এছাড়া চিরকুটের শেষ অংশে সে জনৈক Mohamm HaronAnsari)-এর নাম লিখে তাকে ভালোবাসার কথা জানিয়েছে। একইসাথে তার বাবার প্রতি গভীর ভালোবাসা ও অভাববোধের কথা জানিয়ে লিখেছে, “I Love you, I Miss u Baba”।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে রেজিনা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে লাইভে আসে। লাইভ চলাকালীন সে আত্মহত্যার পথ বেছে নেয়। বিষয়টি দেখে পরিচিতজনরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হতে পারেননি।
রমজানে বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও (২০২৫) সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।
এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, ইসলামী শরীয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিসমিস ও পনির- যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।
গম ও আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’)। খেজুর, কিসমিস, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের (এক সা’) মাধ্যমে সাদকাতুল ফিতর (ফিতরা) আদায় করতে হয়।
এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়।
মুফতি মাওলানা আবদুল মালেক জানান, উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ফিতরা এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) বা এর বাজার মূল্য ১১০ টাকা (প্রতি কেজি ৬৫ টাকা ধরে)। যবের ক্ষেত্রে (এক সা’) ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা ফিতরা দিতে হবে (প্রতি কেজি ১৮০ টাকা ধরে)।
এছাড়া প্রতি কেজি ৮০০ টাকা ধরে ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিস বা এর বাজার মূল্য ২ হাজার ৬৪০ টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। খেজুরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৪৭৫ টাকা (প্রতি কেজি ৭৫০০ টাকা ধরে) ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৮০৫ টাকা (প্রতি কেজি ৮৫০ টাকা ধরে) দিয়ে ফিতরা আদায় করতে হবে বলে জানান কমিটির সভাপতি।
আব্দুল মালেকের পক্ষে বক্তব্য পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ।
কোনো ব্যক্তি (ঈদের দিন সুবহে সাদিকের সময়) নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে ঈদের দিন সকালে তার ওপর নিজের, নাবালক সন্তানসহ নির্ভরশীলদের সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।