Connect with us

ক্যাম্পাস

ইবি জিয়া হল শিক্ষার্থীদের ইফতার করালো ছাত্রশিবির, দিলেন কুরআন উপহারও

Published

on

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে হল শাখা ছাত্রশিবির। এতে আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হল মসজিদে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হলের ২৫০ অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, অফিস সম্পাদক আসিবুর রহমান, এইচআরডি সম্পাদক মুজাহিদ হোসাইন, হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ ও শহীদ জিয়াউর রহমান হল মসজিদের ইমাম মো. বিলায়েত হোসেন।

হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ জানান, রমজানের সময় ক্লাস বন্ধ থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করছেন। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে হল শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি। সংশ্লিষ্ট হলের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়। এতে হলের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ক্যাম্পাস জীবন শেষে বাসায় ফিরেই আত্মহত্যা করলেন ইবির এক শিক্ষার্থী

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের অংকন কুন্ডু নামের এক শিক্ষার্থী নিজ বাসায় আত্মহত্যা করেছেন। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২৫ জুলাই বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করে বিদায় নিয়েছেন। মেধাবী ওই শিক্ষার্থী বিদেশি উচ্চ শিক্ষার জন্য বিভাগীয় সুপারিশ নিয়েছেন বলে জানান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা।

শুক্রবার রাজশাহী সদরে নিজ বাসায় রাত আনুমানিক সাড়ে ১০টায় আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন তাঁর বাবা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু।

নিহতের বাবা বলেন, “রাত ৯ টার দিকে এক সঙ্গে খাবার খাইলাম। কিছুই বুঝতে পারিনি। ১ ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করে পরপারে চলে গেলেন। সৎকার আগামীকাল বিকাল ৩ টার দিকে করানো হবে। তার লাইফ তো বিশ্ববিদ্যালয়ে কেটেছে, বিস্তারিত জানলে বন্ধুবান্ধবরা জানবেন।”

বিভাগের সহপাঠীরা জানান, দুইদিন আগেই ক্যাম্পাসে ছিলেন তিনি। বিদায় নেওয়ার পর এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত নিবে বুঝতে পারিনি। তবে বেশ কয়েকমাস আগে থেকে তাকে একটু ডিপ্রেশন মনে হতো।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা বলেন, “আমাকে বাড়ি থেকে ফোন দিয়ে নিশ্চিত করেন। সে খুব মেধাবী ছাত্র ছিল। তাঁর অকাল মৃত্যুতে বিভাগ শোকাভিভূত। উচ্চ শিক্ষায় বিদেশে যাওয়ার জন্য আমার সঙ্গে পরামর্শ নিতে আসছিল সে। পড়াশোনায় আগ্রহ ছিল তার।”

Continue Reading

ক্যাম্পাস

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক গণিত সম্মেলনে ববি শিক্ষক ড. হেনা রানী

Published

on

By

ববি প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ম্যাথমেটিশিয়ানস (ICM)-২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস। গত ২৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত আট দিনব্যাপী অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশ নেন।

সম্মেলনে অংশগ্রহণের জন্য ড. হেনা রানী বিশ্বাস সম্মানজনক ‘ICM-2026 Travel Support Program Award’ অর্জন করেন। এই অ্যাওয়ার্ডের আওতায় তাঁর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমান ভাড়া, কনফারেন্স রেজিস্ট্রেশন ফি, আবাসন, খাবার এবং স্থানীয় পরিবহনসহ যাবতীয় ব্যয় বহন করা হয়।

উল্লেখযোগ্য যে, বিশ্বের ৭৮টি দেশের ৩ হাজার ৭৪২ জন নিবন্ধিত গবেষকের মধ্যে ৩ হাজার ১৭০ জন বিশিষ্ট গণিতবিদ, শিক্ষাবিদ ও গবেষক সরাসরি এ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘World Meeting for Women in Mathematics (WM²)’-এ ড. হেনা রানী তাঁর মূল গবেষণা নিবন্ধ উপস্থাপন করেন। এ সময় তিনি বিভিন্ন দেশের প্রখ্যাত গণিতবিদদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে যৌথ গবেষণা সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করেন।

ড. হেনা রানীর এই বৈশ্বিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন,

“এটি বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও আনন্দের বিষয়। গণিতের আন্তর্জাতিক এত বড় একটি প্ল্যাটফর্মে বাংলাদেশ ও বরিশাল বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের। শিক্ষকের এই অর্জন দেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনে এক অনন্য অনুপ্রেরণা যোগাবে।”

Continue Reading

ক্যাম্পাস

জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Published

on

By

ইবি প্রতিনিধি

সারাদেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাইয়ের সম্মুখসারীর নেতাকর্মীদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন কর্তৃক সংঘটিত ন্যক্কারজনক ও নৃশংস সন্ত্রাসী হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।

শুক্রবার (৩১ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় মানববন্ধনকারীদের ‘আলিফের চোখ ফিরিয়ে দে, নইলে গদি ছেড়ে দে’, ‘তারেক জিয়া জানে না, বিপ্লবীরা হারে না’, ‘তারেক জিয়া হাসিনা, ফ্যাসিবাদ মানি না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শাখা বৈছাআর যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, “জুলাইয়ের সম্মুখসারীর নেতাকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা এবং নারী নেত্রীর ওপর পুরুষ পুলিশের হাত তোলা—এই আইন কোথায় পেয়েছেন? প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও চুপ করে আছেন কেন? আসলে কুকুরের গায়ে যদি বাঘের চামড়া বসান, কখনো কুকুর বাঘ হয় না; কুকুর কুকুরই থেকে যায়। হাসিনা ১৭ বছরে যা করেছে, বিএনপি পাঁচ মাসের মাথায় তাই করছে। আমরা এই ধরনের আক্রমণের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানাই। এই সহিংসতার পেছনে সরকারের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এনসিপির ৩ দফা দাবি মেনে নিয়ে বিপ্লবী জনগণের কাছে সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।”

মানববন্ধনে শাখা বৈছাআর সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুবাশশির আমিন বলেন, “জুলাই আন্দোলনের দুই বছর অতিক্রম হওয়ার পর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বাংলাদেশের আপামর জনতা যে ফ্যাসিবাদমুক্ত দেশ গঠন করতে চেয়েছিল, সেই বাংলাদেশ আমরা পাইনি। গত ২৮ জুলাই হবিগঞ্জ জেলায় ১৮ বছরের যুবক আলিফের বাম চোখে রড দিয়ে আঘাত করেই ক্ষান্ত হয়নি, তার চোখটিও নষ্ট করে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের পুনরাবৃত্তি হয়েছে, ফিরে এসেছে নব্য ফ্যাসিবাদ।”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের যে মেকি ভালোবাসা প্রদর্শন করেন, আপনার ভেতরে আসলেই ভালোবাসা রয়েছে, নাকি সন্ত্রাস বসবাস করছে—তা আলিফের বাম চোখ হারানোর ঘটনার পরই বুঝতে পারছি। আপনারা ছাত্রদলকে পেটুয়া বাহিনী হিসেবে তৈরি করেছেন।”

Continue Reading

Trending