Connect with us

রাজনীতি

মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার : সারজিস আলম

Published

on

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, একই সঙ্গে বিচার প্রক্রিয়াও নিশ্চিত করতে পারেনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের হাড়িভাসা বাজার এলাকায় এক নির্বাচনী সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। নির্বাচন সামনে থাকলেও এই হত্যার বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চ তদন্ত সাপেক্ষে এ হত্যার বিচার জাতিসংঘের মাধ্যমে সম্পন্ন করার দাবি জানিয়েছে। সে দাবিতে তারা শান্তিপূর্ণভাবে যমুনা ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান করছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালায়। এতে বহু মানুষ আহত ও রক্তাক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে বলতে চাই- আপনারা মানুষের নিরাপত্তা দিতে পারেননি, বিচারও নিশ্চিত করতে পারেননি। এখন কেউ যদি বিচারের দাবিতে আন্দোলন করে, সেখানেও যদি বাধা দেওয়া হয়, তাহলে এটি সরকারের চরম ব্যর্থতারই প্রমাণ।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সারজিস আলম বলেন, ইনকিলাব মঞ্চের ন্যায্য দাবির সঙ্গে তারা শতভাগ একাত্মতা প্রকাশ করছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এই যৌক্তিক দাবির পক্ষে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যদি বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতার দায় স্বীকার করে বিচার প্রক্রিয়ার দায়িত্ব জাতিসংঘের হাতে তুলে দেওয়া উচিত। এতে খুব অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান সম্ভব। শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

বিপুল টাকাসহ বিমানবন্দরে জেলা জামায়াতের আমির আটক

Published

on

By

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ টাকা মেশিনে গণনা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। বিপুল টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থসহ বেশকিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।

জানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এ জামায়াত নেতা। তার সঙ্গে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা ছিল।

আটক করার সময় একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক তিনি। লাগেজে কত টাকা আছে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তার গার্মেন্টস ব্যবসার টাকা।

Continue Reading

রাজনীতি

ঢাকা বিমানবন্দর ছাড়পত্র দিলেও সৈয়দপুরে নাটক সাজানো হয়েছে: জামায়াত

Published

on

By

ঠাকুরগাঁও জামাতের আমির অর্ধ কোটি টাকা সহ আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। ঢাকা বিমানবন্দর ছাড়পত্র দিলেও সৈয়দপুরে এয়ারপোর্টের মত একটা সিকিউর জায়গায় এ ধরনের নাটক সাজানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ অনাপত্তিপত্র দেন বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জোবায়ের।

সৈয়দপুর বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক প্রসঙ্গে তিনি বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরে একজনকে আটক করা হয়েছে। চলাফেরার সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি বিমানে নগদ অর্থ বহন করেছেন। এটি কোনো অপরাধ নয়। তিনি নিজের টাকা বহন করেছেন। যারা এ কাজটি করেছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন এবং বিষয়টি নিয়ে নাটক সাজানো হচ্ছে।’

তিনি বলেন, ‘আটক ব্যক্তি একজন বয়স্ক মানুষ এবং মানসিক নির্যাতনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এরপরও ঘটনাটিকে সাজানোভাবে উপস্থাপন করা হচ্ছে। যারা মনে করছে তারা নির্বাচনে হেরে যাবে, তারাই এসব করছে।’ কারা এসব করছে, তা গণমাধ্যম ও জনগণ বুঝতে পারছেন বলেও তিনি উল্লেখ করেন।

জুবায়ের বলেন, ‘একজন ব্যক্তি তার নিজের টাকা দেশের যেকোনো স্থানে বহন করতে পারেন। এটি কোনো অপরাধ নয়।’

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যারা আগের নির্বাচনে যুক্ত ছিল, জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। এখন প্রশাসনের একটি অংশ একপেশে ভূমিকা পালন করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। 

Continue Reading

top1

কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে : জামায়াত আমির

Published

on

By

কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবইকে আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।

এদিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থসহ বেশকিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।

এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এ জামায়াত নেতা। আটক করার সময় একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক। লাগেজে কত টাকা আছে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তার গার্মেন্টস ব্যবসার টাকা।

Continue Reading

Trending