Connect with us

top1

রাকসুর নেতৃত্বে জাহিদ-আম্মার-সাব্বির

Published

on

ডেস্ক নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ, আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

এদিকে আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৩৮৩ ভোট পেয়ে জিএস পদে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৮৮৩ ভোট। এছাড়াও শিবিরের সালমান সাব্বির এজিএস পদে ভোট পেয়েছেন ৬ হাজার ৯৭১, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।

ফল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বলেন, নির্বাচন আয়োজন করতে গিয়ে একের পর বাধারমুখে পড়েছি। এমনও হয়েছে নির্বাচন যেন আর হবে না। কিন্তু উপাচার্য বলেছেন যেভাবেই হোক নির্বাচন হবেই। সে অনুযায়ী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের সময়ে বিভিন্ন কেন্দ্রে কমিশনের সদস্যরা ঘুরে ঘুরে দেখেছেন শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ দেখেছি। শিক্ষার্থীদের বক্তব্য ছিল, আমরা যেমন নির্বাচন চেয়েছি, ঠিক সেভাবেই হয়েছে।

তিনি বলেন, নির্বাচন আয়োজনে যদি কোনো সার্থকতা থেকে থাকে সেটি একান্তই শিক্ষার্থীদের। ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত নির্বাচন শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করলাম। এ সময় তিনি রাকসু নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

Published

on

By

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২০ জুন) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। কিন্তু আমরা এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উসকানির ছায়া দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, ‘এই সরকার এমন কিছু করবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। কারণ, আমাদের দলের নামের সামনেই ‘জাতীয়তাবাদী’ শব্দটি রয়েছে। ফলে দেশের স্বার্থ রক্ষা করেই সরকারকে নানা চক্রান্তের মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে।’

সেমিনারে দেশের আইসিটি খাতের উন্নয়ন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা এবং কৌশলগত সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা।

আইসিটি খাতের অগ্রযাত্রার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।

Continue Reading

top1

মোহাম্মদপুরের অপরাধীদের পর্যায়ক্রমে নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

By

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মোহাম্মদপুর এলাকা অনেক বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে আনা হবে। এখানকার অপরাধীদের পর্যায়ক্রমে নির্মূল করা হবে।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুরে এক মহিলার ছিনতাইয়ের ঘটনায় পাঁচঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। কোন ঘটনার অপরাধীই অধরা নেই।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র বলেন, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা নিয়ে সরকারে কোন হুমকি নেই। আওয়ামী লীগ যাতে কোন কার্যক্রম চালাতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

বেনজীর আহমেদকে দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) চিঠিতে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে আহ্বান জানানো হয়েছে। আমরা তিন দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দুবাইতে মেইল করে পাঠিয়েছি। তাকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত আছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগের যেকোনো সরকারের তুলনায় আমরা যে গতিতে কাজ করছি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্ব সেটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে।

Continue Reading

top1

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

Published

on

By

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলের সুবাদে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয় পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল হাইতি। শনিবার (২০ জুন) দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল দেশটি। সেই ম্যাচে ব্রাজিলের কাছে হেরে শেষ হলো হাইতির বিশ্বকাপ মিশন।

শুরুর একাদশে আইগর থিয়াগোর পরিবর্তে সুযোগ পাওয়া ম্যাথিউস কুনহা ম্যাচের সূচনা থেকেই প্রভাব ফেলেন। কিছুটা এলোমেলো পরিস্থিতি থেকে তিনি ব্রাজিলকে এগিয়ে দেন। কয়েক মিনিট পর দুর্দান্ত এক ফিনিশে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি।

এরপর ভিনিসিয়ুস জুনিয়র গোলরক্ষককে একা পেয়ে তৃতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে হাইতি তুলনামূলকভাবে সংগঠিত ও দৃঢ় ফুটবল খেলেছে। তবে তারা স্কোরলাইনে কোনো পরিবর্তন আনতে পারেনি।

ফলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে ব্রাজিল মাঠ ছাড়ে। আর হাইতির বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটে।

Continue Reading

Trending