Connect with us

আইন-শৃঙ্খলা

লঞ্চঘাটে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

Published

on

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজির অভিযোগে আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম নয়নসহ (২৬) তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গ্রেপ্তার অন্য দুইজন হলেন নয়নের সহযোগী আহাদ হোসেন (২৫) ও ইকবাল হোসেন (৩০)। তারা সবাই রামগতি পৌরসভার বাসিন্দা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজির সময় কোস্টগার্ডের একটি টিম নয়নসহ তিনজনকে হাতেনাতে আটক করে। পরে রামগতি স্টেশন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম সফিকুল ইসলাম রাতেই বাদী হয়ে রামগতি থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। সেই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কোস্টগার্ড জানায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে লঞ্চঘাটে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করছিল। হাতেনাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলেও জানানো হয়। তার কাছ থেকে একটি রশিদ বই জব্দ করা হয়েছে। তবে তিনি লঞ্চঘাটের ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের পক্ষ থেকে নয়নসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ আহত ৩

Published

on

By

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহতের তথ্য পাওয়া গেছে।

সোমবার (০৬ জুলাই) রাত নয়টা ৪৩ মিনিটের দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।

আহতরা হলেন- মো শাহীন খান্দকার(৩০), মো জসিম (২৬), মো শাহাদাত হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। এসময় মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা তাদের বাঁচাতে মানবঢাল তৈরি করেন।

বিস্ফোরণের পর সমাবেশস্থল ধুলোয় ঢেকে যায়। অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।

একইসঙ্গে হামলার বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

Continue Reading

top1

এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

Published

on

By

এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণএনসিপির সাভার পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়।

ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইন্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে এ বিস্ফোরণ ঘটে। এসময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত অবস্থায় এ হামলা চালানো হয়।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রার প্রথম দিন গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন এমপি।

Continue Reading

top3

মাদক চোরাচালানের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

Published

on

By

প্রায় ৩০০ কেজিরও বেশি মেথামফেটামিন নামের এক ধরনের মারাত্মক মাদক পাচারের চেষ্টার অভিযোগে এক ব্রিটিশ অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অই অভিনেত্রীর নাম এমা হুসেইন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘানা থেকে অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদক আমদানি করা একটি চক্রের সঙ্গে ৩৪ বছরে অই অভিনেত্রী জড়িত বলে অভিযোগ পুলিশের।

বৃহস্পতিবার (১৮ জুন) সিডনির একটি আদালতে অভিনেত্রী এমা হুসেইনকে হাজির করা হয়। অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

পুলিশ জানায়, ঘানা থেকে সিডনি বন্দরে আসা দুটি শিপিং কনটেইনার এক্স-রে করার পর এই মাদকচক্রের সন্ধান মেলে। কনটেইনারগুলোতে সাধারণ কাঠকয়লার ব্যাগ থাকার কথা থাকলেও তার ভেতরে লুকানো ছিল ৩২০ কেজি মেথামফেটামিন। যার মূল্য প্রায় ২০৮ মিলিয়ন মার্কিন ডলার।

সীমান্ত কর্তৃপক্ষ কনটেইনারে মাদকের অস্তিত্ব টের পাওয়ার পর এপ্রিল মাসে তদন্ত শুরু করে।তবে অপরাধীদের ধরতে পুলিশ চালানের ভেতর থেকে মাদকগুলো আগেই সরিয়ে ফেলে এবং কনটেইনারটি সিডনির একটি গুদামে পৌঁছানোর ব্যবস্থা করে।

পুলিশের অভিযোগ, অভিনেত্রী এমা হুসেন নিজেই ওই গুদামে গিয়ে লোকবল দিয়ে কনটেইনারটি খোলার পুরো বিষয়টি তদারকি করেন।

এরপর তারা কয়েকটি ব্যাগ গাড়িতে লোড করে একটি বাড়িতে নিয়ে যান। সেখান থেকেই পুলিশ এমা হুসেইনকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস ও একটি নোটবুক জব্দ করে।

এমা হুসেইন ব্রিটিশ টিভি সিরিজ ইস্টএন্ডার্সের স্পিন-অফ ‘ই২০’ এবং বিখ্যাত হলিউড অভিনেতা জেসন স্ট্যাথামের ২০১৩ সালের অ্যাকশন সিনেমা ‘হামিংবার্ড’-এ অভিনয় করেছিলেন

Continue Reading

Trending