Connect with us

জাতীয়

শুরু হয়েছে ৪৭তম বিসিএস প্রিলি

Published

on

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টা থেকে। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা। এবার দেশের আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এটি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) তত্ত্বাবধানে লাখো প্রার্থী অংশ নিচ্ছেন এ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়।

বিপিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশের সময়সীমা ছিল। এরপর গেট বন্ধ হয়ে গেছে, দেরিতে এলে আর প্রবেশের সুযোগ নেই। আসন বিন্যাস, সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

একইসঙ্গে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে জানানো হয়েছে। প্রবেশপত্রে উল্লেখিত তথ্য ও ছবির সঙ্গে উপস্থিতির তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হয়েছে। কোনো গরমিল ধরা পড়লে প্রার্থিতা বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, গহনা এবং অন্যান্য যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষার হলে প্রবেশের আগে মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে। নিষিদ্ধ সামগ্রীসহ কেউ ধরা পড়লে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দুই ঘণ্টার এ পরীক্ষায় প্রশ্নপত্র ও উত্তরপত্র চার সেটে ভাগ করা হয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর যোগ হবে, আর ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক পাঁচ নম্বর। পরীক্ষার সময় কেউ কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে জেলা প্রশাসন, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীরা শ্রুতিলেখক পাচ্ছেন এবং তাদের জন্য প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ রাখা হয়েছে। অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য প্রতি ঘণ্টায় পাঁচ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে।

ইংরেজি ভার্সনে অংশগ্রহণকারীদের জন্য আলাদা আসন বিন্যাস এবং পৃথক প্রশ্নপত্র ছাপানো হয়েছে। পরীক্ষা শুরুর পর ভার্সন পরিবর্তনের কোনো সুযোগ নেই। প্রবেশপত্র ছাড়া কেউ হলে প্রবেশ করতে পারেননি। কেউ প্রবেশপত্র হারালে তা বিপিএসসি কিংবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেয়ার সুযোগ ছিল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

তেল পেতে নতুন ব্যবস্থা, করতে হবে নিবন্ধন

Published

on

By

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এখন থেকে জ্বালানি নিতে হলে ব্যবহারকারীদের অনলাইনে নিবন্ধন করতে হবে এবং কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ ব্যবহার করতে হবে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রতিটি নিবন্ধিত যানবাহনের জন্য একটি স্বতন্ত্র কিউআর কোড তৈরি করা হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মী ওই কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে সংরক্ষিত হবে। এতে কে কখন কতটুকু জ্বালানি নিচ্ছেন, তা সহজে পর্যবেক্ষণ করা যাবে।

এই উদ্যোগের লক্ষ্য হলো অতিরিক্ত জ্বালানি কেনা ও মজুতের প্রবণতা কমানো, ফিলিং স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনা। প্রাথমিকভাবে মোটরসাইকেলের মাধ্যমে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

ডিজিটাল ফুয়েল পাস পেতে হলে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ব্যবহারকারীকে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ জন্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও উৎপাদনের বছরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি যাচাই করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

নিবন্ধনের পর ব্যবহারকারী তার ড্যাশবোর্ডে কিউআর কোড, জ্বালানি ব্যবহারের নির্ধারিত সীমা এবং পূর্ববর্তী লেনদেনের তথ্য দেখতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত সীমা পর্যন্তই জ্বালানি নেওয়া যাবে; সীমা শেষ হলে পরবর্তী নির্ধারিত সময়ের আগে জ্বালানি নেওয়া যাবে না।

জ্বালানি বিভাগ বলছে, নতুন এ ব্যবস্থা পুরোপুরি চালু হতে কিছুটা সময় লাগতে পারে। তবে আগেভাগে নিবন্ধন সম্পন্ন করলে ব্যবহারকারীরা দ্রুত এই সেবার আওতায় আসতে পারবেন।

রেজিস্ট্রেশন যেভাবে করবেন

ডিজিটাল ফুয়েল পাস পেতে হলে ব্যবহারকারীকে অনলাইনে নিবন্ধন করতে হবে। এ জন্য জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের নির্ধারিত ওয়েবসাইটে (fuelpass.gov.bd) প্রবেশ করতে হবে।

প্রথমে নিজের যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য যাচাই করতে হবে। এর সঙ্গে প্রয়োজন হবে চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং যানবাহনের উৎপাদনের বছর। সব তথ্য সঠিকভাবে পূরণ করে ‘যানবাহন যাচাই করুন’ অপশনে ক্লিক করতে হবে।

তথ্য মিললে পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিতে হবে। এরপর ওটিপি (এককালীন পাসওয়ার্ড) যাচাই করে একটি পাসওয়ার্ড সেট করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

Continue Reading

জাতীয়

মহেশখালী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আয়াত উল্লাহ, সেক্রেটারি বেলাল

Published

on

By

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মহেশখালী (ডিগ্রী) কলেজ শাখার ২০২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আয়াত উল্লাহ এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বেলাল ভুঁইয়া।

বুধবার (৮ এপ্রিল) মহেশখালী শাখা ছাত্রশিবিরের উত্তর-দক্ষিণ শাখা সভাপতির উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

দায়িত্বপ্রাপ্ত কলেজ শাখার সভাপতি আয়াত উল্লাহ খোমেনি বলেন, ‘আমি প্রস্তুত ছিলাম না। অর্পিত দায়িত্বভার যেন সঠিকভাবে পালন করতে পারি দোয়া প্রার্থী। সাধারণত ছাত্রশিবির গতানুগতিক কোনো সংগঠনের মতো নয়। বরং বুদ্ধিবৃত্তিক ভিশনারি ইসলামী সংগঠন। নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানো এবং আগামী প্রজন্ম তৈরি করতে শিবির সর্বদা প্রস্তুত।’

Continue Reading

top1

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

Published

on

By

সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬ পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করলে তা পাস হয়।

এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল

Continue Reading

Trending