Connect with us

আন্তর্জাতিক

শোকের মধ্যেই গোয়েন্দা সংস্থা পর্যালোচনার ঘোষণা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর

Published

on

সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ হামলার পর, পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।  এদিকে ওই হামলার পর রবিবার দেশজুড়ে জাতীয় শোক ও আত্মসমালোচনার দিবস পালন করা হচ্ছে। নিহতদের স্মরণে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়। কারণ ঠিক ওই সময় হামলাটি শুরু হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, “গত রবিবারে আইএসের এই নৃশংস হামলা আমাদের দেশের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিবেশকে আরও স্পষ্ট করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের নিরাপত্তা সংস্থাগুলোকে প্রতিক্রিয়া জানানোর জন্য সর্বোত্তম অবস্থানে থাকতে হবে।”

ইহুদি একটি উৎসবে দুই বন্দুকধারীর গুলিতে ১৫ জন নিহত হওয়ার এই হামলাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা ‘আইএস মতাদর্শে অনুপ্রাণিত’ ছিল।

সিডনিতে আয়োজিত শোক ও স্মরণ অনুষ্ঠানে পৌঁছানোর সময় প্রধানমন্ত্রী আলবানিজকে লক্ষ্য করে উচ্চস্বরে বিদ্রুপ করা হয়, যা দেখে তাকে কিছুটা বিস্মিত হতে দেখা যায়।

ভিড়ের অন্তত একজন সদস্য ‘তোমার হাতে রক্ত লেগে আছে’ বলে চিৎকার করেন। আরেকজন প্রধানমন্ত্রী দিকে এগিয়ে গেলে পুলিশ তাকে ধরে ফেলে।

পরিস্থিতি সামাল দিতে আলবানিজকে ভিআইপি আসন এলাকার দিকে নিয়ে যাওয়া হয় এবং তার স্ত্রী জোডি হেইডন সমর্থন জানিয়ে তার বাহু ধরে রাখেন।

এর আগে প্রধানমন্ত্রী জানান, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা থাকা গোয়েন্দা পর্যালোচনায় চরমপন্থা মোকাবিলায় কর্তৃপক্ষ কতটা প্রস্তুত, তা যাচাই করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যথাযথ ক্ষমতা, কাঠামো, প্রক্রিয়া এবং তথ্য আদান–প্রদানের ব্যবস্থা আছে কি না, তা খতিয়ে দেখা হবে—যাতে বন্ডি বিচে সংঘটিত ভয়াবহ ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলার পর অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

প্রায় তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাণঘাতী গণগুলিবর্ষণের পর সরকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আরও কঠোর করার পরিকল্পনার কথাও জানিয়েছে। পাশাপাশি নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছেন।

সন্দেহভাজন হামলাকারী ২৪ বছর বয়সী নাভিদ আক্রমের বিরুদ্ধে ৫৯টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫টি হত্যার অভিযোগ এবং একটি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ। হামলার সময় তার বাবা সাজিদ আক্রম নিহত হন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে : আলজাজিরা

Published

on

By

ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় যুক্তরাষ্ট্রও অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। আলজাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী এই হামলায় সক্রিয়ভাবে যুক্ত ছিল।

হামলার সময় তেহরানসহ দেশটির কয়েকটি জায়গায় বিস্ফোরণ শোনা গেছে। ইরানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, জনগণকে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্রের সম্ভাবনার বিষয়ে সতর্ক করতে দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এ হামলার মাধ্যমে ইরানের ওপর চাপে রাখতে সাহায্য করেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধানের পথ খুঁজে পায়নি। নিরাপত্তা সূত্র বলছে, শেষ ২৪ ঘণ্টায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো আলোচনার সুযোগ নেই।

এরপরই সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা ইসরায়েলি সীমান্ত থেকে দেখা দেয়। ইতোমধ্যে ইসরায়েলের আকাশসীমা বন্ধ করা হয়েছে এবং সতর্কবার্তা জারি করা হয়েছে।

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে এসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনায় সংঘাত এড়ানোর চেষ্টা হিসেবে অংশ নিয়েছিলেন। তবে এখন পরিস্থিতি আরও উত্তেজক এবং সংঘর্ষ অনিবার্য বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে। এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্টরা।

সূত্র : আলজাজিরা, এপি

Continue Reading

top3

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি

Published

on

By

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির রাজধানীতে নেই। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরানে নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রেক্ষাপটে ইরানের ওই কর্মকর্তা এই তথ্য জানালেন। শনিবার সকালে তেহরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী এই হামলাকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে।

ইরানি গণমাধ্যমও তেহরানে হামলার তথ্য নিশ্চিত করেছে। খবরে দেশটির গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

অন্যেদিকে আজ সকালে এক বিবৃতিতে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলজুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

Continue Reading

top3

ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা ঘোষণা

Published

on

By

ইসরায়েলজুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল কাটজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।

এর আগে ইরানের রাজধানী তেহরানে শনিবার সকালে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইরানি মিডিয়া জানিয়েছে, তেহরানে তিনটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালালো ইসরায়েল। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হলো বলে আশঙ্কা করা হচ্ছে।

Continue Reading

Trending