Connect with us

top3

সরকারি সাইকেল নাতনিকে উপহার, সমালোচনার মুখে ফেরত দিলেন জামায়াত নেতা

Published

on

ঝিনাইদহের কোটচাঁদপুরে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল অন্য একজনের নামে গ্রহণ করে নিজের নাতনিকে উপহার দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিলে শেষ পর্যন্ত সাইকেলটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২৪টি বাইসাইকেলসহ ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের উপস্থিতিতে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অভিযোগ রয়েছে, এ সময় এক মাদ্রাসাছাত্রের নামে বরাদ্দ থাকা একটি সাইকেল নিজেই স্বাক্ষর করে গ্রহণ করেন তাজুল ইসলাম। পরে সেটি তিনি তার নাতনি মারিয়াকে উপহার দেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে ঝিনাইদহ-৩ আসনের জামায়াত-সমর্থিত সংসদ সদস্য মতিয়ার রহমানের হস্তক্ষেপে বুধবার দুপুরে সাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেওয়া হয়।

পরে সাইকেলটি প্রকৃত উপকারভোগী সুমাইয়া খাতুনের কাছে হস্তান্তর করা হয় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

অভিযোগের বিষয়ে তাজুল ইসলাম বলেন, তার ছেলে বেকার এবং আর্থিক সংকটে থাকায় তিনি সাইকেলটি নাতনি মারিয়াকে দিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পর সেটি ফেরত দিয়েছেন।

কোটচাঁদপুরের ইউএনও দীপা রানী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ ওঠার পর স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে সেটি ফেরত নেওয়া হয়। পরে সরকারি নীতিমালা অনুযায়ী প্রকৃত উপকারভোগী সুমাইয়া খাতুনকে সাইকেলটি দেওয়া হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

Published

on

By

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের আবাসন সুবিধার জন্য অগ্রণী ব্যাংকের সাথে দ্বিতীয় পর্যায়ে আরও ১০০ কোটি টাকার গৃহ নির্মাণ ঋণ ‘ডিড অব কর্পোরেট গ্যারান্টি অ্যান্ড লোন এগ্রিমেন্ট’ শীর্ষক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট গ্যারান্টির বিপরীতে এই হোলসেল ঋণটি অগ্রণী ব্যাংক পিএলসির জবি শাখার মাধ্যমে বাস্তবায়িত হবে।

বৃহস্পতিবার (২ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ২০ বছর মেয়াদে ৯ শতাংশ সুদহারে আবাসিক গৃহ নির্মাণ ঋণের সুবিধা গ্রহণ করতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং অগ্রণী ব্যাংক পিএলসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষে শাখা ব্যবস্থাপক মো. গোলাম সরওয়ার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, ‘প্রথম পর্যায়ের চুক্তি সমাপ্তির পর প্রায় দুইবছর ধরে ঋণ কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সংশ্লিষ্ট ঋণ বরাদ্দ কমিটির আন্তরিক প্রচেষ্টায় পুনরায় এ ঋণ কার্যক্রম চালু হওয়ায় তিনি কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।’

উপাচার্য আরও বলেন, ‘পূর্ববর্তী চুক্তিতে বিদ্যমান বিভিন্ন জটিলতা ও সীমাবদ্ধতা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে নতুন করে চুক্তিটি সম্পাদন করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বার্থও সুরক্ষিত থাকবে তিনি আশা প্রকাশ করেন।’

অনুষ্ঠানে ঋণ বরাদ্দ কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর আবাসন ঋণ কার্যক্রম পুনরায় চালু করতে পারায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, এ ঋণ সুবিধার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপকৃত হবেন এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রাতিষ্ঠানিক স্বার্থও সুরক্ষিত থাকবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঋণ বরাদ্দ কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতি ও উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান এবং সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (আইন) রঞ্জন কুমার দাসসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ঋণ বরাদ্দ কমিটির সদস্য অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Continue Reading

top3

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

Published

on

By

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে লিওনেল মেসির দল। আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। তবে শতভাগ জয়ের পরও ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে আর্জেন্টিনা। শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে টানা তিন জয়ের পরও ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে আর্জেন্টিনা। তবে রেটিং পয়েন্টে কোনো পরিবর্তন আসেনি লিওনেল মেসিদের। জর্ডানের বিপক্ষে ২৮ জুনের ম্যাচ শেষে যে ১৯০৭.৪০ পয়েন্ট ছিল, এখনও সেটিই রয়েছে। মূলত ফ্রান্সের পয়েন্ট বেড়ে যাওয়ায় শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে আর্জেন্টিনা।

এদিকে ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমেছে স্পেন। যদিও তাদের রেটিং পয়েন্ট ১৮৭৯.৫৮-ই রয়েছে। ডি আর কঙ্গোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর ১০.৫০ পয়েন্ট যোগ হলেও চার নম্বর অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। এদিকে পঞ্চম থেকে সপ্তম স্থানে যথাক্রমে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডসের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অষ্টম স্থানে রয়েছে পর্তুগাল। আর চার ধাপ এগিয়ে শীর্ষ দশে প্রবেশ করেছে মেক্সিকো।

র‌্যাঙ্কিংয়ে পেছানোর দুঃসংবাদ নিয়ে আর্জেন্টিনা আগামী শনিবার শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে। বিশ্বকাপে নবাগত দেশ কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেনকে রুখে দিয়েছিল। উরুগুয়ের জালে ২ গোল দিয়ে ড্র করেছে, হারেনি সৌদি আরবের কাছেও।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় প্রত্যাশার কথা জানিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়বে কেপ ভার্দে। নেভেসের মতে, এই ম্যাচে দলটির হারানোর কিছু নেই। বরং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে নতুন ইতিহাস রচনার সুযোগ দেখছেন তিনি।

Continue Reading

top3

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Published

on

By

গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদলের বহিস্কৃত নেতা মোকলেসুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০১ জুলাই) রাতে গাজীপুরের হারিকেন কোম্পানি এলাকা থেকে সাঘাটা থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোকলেসুর রহমান মুকুল বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক (সদ্য বহিস্কৃত)। এদিকে

‎নিহত সাইফুল্লাহ বারী উপজেলার শিমুলতাইড় গোরস্থানপাড়া গ্রামের হাবিবুর রহমান মাওলানার ছেলে। তিনি রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদরাসার আল কোরআন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন সাইফুল্লাহ বারী।

‎বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

তিনি জানান, সাইফুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি মোকলেসুর রহমান মুকুলসহ আশরাফ, রবিউল, শাহ আলম এবং একজন অজ্ঞাতনামা আসামি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেল পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক নেতা মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন।

‎এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান ২২ জুন সাঘাটা থানায় মামলা করেন। মামলায় ছয় জনের নাম উল্লেখসহ আরও ১৪ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

‎ঘটনার পর একই রাতে জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে রাজধানী ঢাকাসহ গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

Continue Reading

Trending