Connect with us

সারাদেশ

সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের: যুক্ত হলো নতুন চার দাবি

Published

on

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার দুপুর ২টা থেকে অবরোধ শুরুর কথা থাকলেও সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন জেলা শহরে আন্দোলনকারীরা রাজপথে নামতে শুরু করেন।

রাজধানীর শাহবাগ মোড়ে বেলা ১১টার মধ্যেই জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দুপুর ২টার পর শাহবাগ মোড় সম্পূর্ণভাবে অবরোধ করা হলে ওই এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে একের পর এক স্লোগানে মুখর করে রাখেন আন্দোলনকারীরা। ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ এবং ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’—এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ।এই কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চ নতুন করে চার দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো—হাদি হত্যাকাণ্ডে জড়িত সবাইকে ২৪ দিনের মধ্যে বিচারের আওতায় আনা, বাংলাদেশে কর্মরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতাদের ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং সিভিল ও মিলিটারি অঙ্গনে আওয়ামী লীগের দোসরদের বিচারের মুখোমুখি করা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ধর্ষণচেষ্টা ঠেকাতে অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

Published

on

By

চরফ্যাশনে স্বামীকে বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের করতে গিয়ে ভয়াবহ পরিণতির শিকার হয়েছেন এক ব্যক্তি। আত্মরক্ষার্থে ওই নারী ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করলে ঘটনাস্থল থেকে পালিয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্নগোপনে চলে যান তিনি। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে ভর্তি করে।

‎শুক্রবার (২৯ মে) রাতে ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামে নলুয়া স্লুইজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎অভিযুক্ত ইমাম সর্দার (৩৫) একই এলাকার মজিদ সর্দারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান বলে জানা গেছে।

ভুক্তভোগী নারীর দক্ষিণ আইচা থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, আমি একজন গৃহিনী, আনিছুল হক বেপারী আমার স্বামী, আমার দুই ছেলে ইমাম হোসেন (১২) এবং আঃ রহমান (৯) বছর। বিবাদী আমার প্রতিবেশী। বিগত ২ বছর যাবত বিবাদী আমাকে সরাসরি এবং মোবাইলে প্রায় সময় বিরক্ত করিত এবং আমাকে প্রেমের প্রস্তাব দিত। আমি বিবাদীর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াতে বিবাদী সারা গ্রামে বিভিন্ন মানুষের কাছে আমার নামে প্রায় সময় অশ্লীল কথাবার্তা বলতো। গত ২৯ রাত অনুমান ৯: ৪৫ ঘটিকার সময় আমি আমার স্বামী সন্তানদের নিয়ে রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়ি। রাত অনুমানিক ২টায় বিবাদী আমাকে ফোন করে আমার ঘরে আসতে চায়। আমি বিবাদীর বিরক্ত সহ্য করতে না পেরে বিবাদীকে আমার ঘরে আসতে বলি।

বিবাদী আমার ঘরে এসে আমাকে আমার রান্না ঘরে নিয়ে গিয়ে রান্না ঘরে থাকা পাটি মাটিতে বিছাইয়া আমাকে পাটিতে শোয়াইয়া আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। তখন আমি ধর্ষণ প্রতিরোধ করার জন্য আত্মরক্ষার্থে রান্না ঘরে থাকা ধারালো ব্লেইড দিয়ে বিবাদীর পুরুষ লিঙ্গে পোচ দিই। তারপর বিবাদী রক্তাক্ত অবস্থায় আমাকে ছেড়ে দিয়ে তারাতারি আমার ঘর থেকে পালিয়ে যায়।

এব্যাপারে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। আহত অবস্থায় অভিযুক্ত ইমাম সর্দারকে আটক করে পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হচ্ছে।

Continue Reading

top2

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৪

Published

on

By

মুন্সীগঞ্জের গজারিয়ায় হালিমা আক্তার (১৯) নামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাওনা টাকা নিয়ে বিরোধ এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থেকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন আবু কালাম (৪৮), জামাল হোসেন (৪৪), রাসেল মিয়া (৪৪) ও আল আমিন প্রধান (৫০)। গ্রেপ্তার সবাই গজারিয়া উপজেলার বড় ভাটেরচর এলাকার বাসিন্দা।

গত শুক্রবার (২৯ মে) সকালে গজারিয়ার ফুলদী নদী থেকে হালিমা আক্তারের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহে পচন ধরায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পিবিআই মুন্সীগঞ্জের ক্রাইম সিন ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করে। হালিমা গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মহাসিন বেপারীর মেয়ে।

এ ঘটনায় নিহতের বোন হোসনেয়ারা আক্তার বৃষ্টি বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই সূত্রে জানা যায়, হালিমা অভিযুক্ত আবু কালামের কাছে ২৫ হাজার টাকা এবং রাসেল মিয়ার কাছে ১০ হাজার টাকা পাওনা ছিলেন। এছাড়া অভিযুক্ত জামাল হোসেনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে তদন্তে উঠে এসেছে। ওই সম্পর্কের বিষয়টি জামালের এক আত্মীয় জেনে যাওয়ায় তা প্রকাশ পেলে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেন অভিযুক্তরা। একপর্যায়ে তারা হালিমাকে হত্যার পরিকল্পনা করেন।

রোববার বিকেলে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তারা মুন্সীগঞ্জের আমলি আদালত-৫-এর বিচারক জিনিয়া ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রোববার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসমা আরা জাহান জানান, ঘটনার প্রায় ১৫ দিন আগে থেকেই অভিযুক্তরা হালিমাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ২৬ মে সন্ধ্যায় কৌশলে তাকে বড় ভাটেরচর নদীর তীরে ডেকে আনা হয়। পরে নৌকাযোগে নদীর ওপারে একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। একপর্যায়ে তার পরনের পোশাক ব্যবহার করে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।

তিনি আরও জানান, তদন্তের ধারাবাহিকতায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Continue Reading

top3

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ বাড়িতে আগুন

Published

on

By

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের জুবায়ের হোসেন রাকিব (২৩) নামের এক তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের ৮টি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের নিহতের স্বজন ও বিক্ষুব্ধরা।

রোববার (৩১ মে) সকালে দিকে ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে দুপুর ১২টার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে শনিবার রাত ৯টার দিকে রাকিবকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রাকিব খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন-চার দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে বিষয়টি নিষ্পত্তির জন্য উভয়পক্ষের লোকজন জড়ো হয়। এ সময় এলাকার লোকজন রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে রাকিব তার ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির আসার পথে পথে বাজার এলাকার একটি অন্ধকার স্থানে দুর্বৃত্তরা পথরোধ করে তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। ভাইকে বাঁচাতে গেলে ছোট ভাই রিমনও আহত হন।

নোয়াখালীতে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যানোয়াখালীতে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার জেরে সকাল ১১টার দিকে ওই গ্রামের সন্দেহভাজন স্বর্ণপাড়ার মনতাজ মেম্বার, স্বর্ণকার রফিক উল্যাহ, পারভীন আক্তার ও মামুনের বাড়িতে হামলা করে নিহত তরুণের স্বজন ও এলাকার বিক্ষুব্ধরা। এ সময় তারা বসতঘর, রান্নাঘরসহ অন্তত ৮টি ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের জেরে গ্রামের বিভিন্ন স্থানে ৮টি ঘরে অগ্নিসংযোগ করে করেছে কয়েকশ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাকিব হত্যাকাণ্ড এবং পরবর্তী হামলা-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ তদন্ত চলছে।

Continue Reading

Trending