Connect with us

top1

সিলেটের যা অবস্থা, শফিকুর রহমানের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে

Published

on

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক সাংবাদিক সাঈদ খান বলেছেন, ধর্মের দোহাই দিয়ে বিএনপি রাজনীতি করে না। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। বিএনপি সাম্প্রদায়িকতাকে শ্রদ্ধা করে, বিএনপি সম্প্রীতিকে লালন করে, বিএনপি মনে করে ৫৬ হাজার বর্গমাইলে যত নাগরিক সকলের সমান অধিকার। ধর্মীয় বিবেচনায় জান্নাত জাহান্নাম ফরিয়াদি করার সুযোগ নেই। এখানে পিআর এর নামে একটি লক্ষ্য তাদের দলের আমির এবং সেক্রেটারি জেনারেল তারা কিন্তু তাদের এলাকায় ভোটে জিততে পারবে না।

সিলেটের যা অবস্থা, ডা. শফিকুর রহমানের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। জামায়তে আমির মাওলানা শফিকুর রহমানের সংসদে যাওয়া নিশ্চিত করার জন্য পিআর এর ফেতনা পাতিয়েছে। পিয়ার এর বায়না ধরেছে, যেন মামা বাড়ির আবদার। জনগণ ভোট দিবে, ভোট দিবে ঘোড়ায় এমপি হবে গাধায়। ভোট দিবেন পিরকে এমপি হবে চোর, এটাই হলো তাদের পিআর। তাদের নেতাদের সংসদে যাওয়া নিশ্চিত করার জন্য এই পিআর এর অজুহাত নিয়ে নেমেছে। বৃহস্পতিবার(২৩ অক্টোবর)সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, এই পিআর দিয়ে তারা নির্বাচন আটকাতে চায়। কারণ কি জানেন? এই বাংলাদেশে যেন নির্বাচন না হোক, শান্তি শৃঙ্খলা না ফিরুক, গণতন্ত্র না ফিরুক, এটি কারা চায় জানেন? এটি চাই দিল্লি। ইন্ডিয়া চায় বাংলাদেশে শান্তি না আসুক। আর একজন চায়, সে কে জানেন? যে কিনা পালিয়ে গেছে, যে কিনা পালিয়ে তার বাবার শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছেন, মামা বাড়িতে। সেই মামা বাড়িতে বসে মামা বাড়ির আবদার করছেন। যখন হাজার হাজার শিশুকে রাজপথে গুলি করে মারা হয়েছে, যখন দাড়ি-টুপিওয়ালা মানুষকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে। 

ভিন্ন মত প্রকাশ করার অপরাধে শিক্ষককে কোমরে দড়ি বেঁধে জেলখানায় নেওয়া হয়েছে। থানা পুলিশকে বানানো হয়েছে ছাত্রলীগ যুবলীগের মতো পুলিশ লীগ। শেখ হাসিনা চায়না এখানে নির্বাচন হোক। আরেকটি পক্ষের সাথে কন্ঠ মিলে যায়, ওই দিল্লী এবং হাসিনার সাথে কন্ঠ মিলে যায়।

যারা পিআর চায়। যারা পিআর না হলে ভোট হতে দেবে না। এদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। পিয়ার টিয়ার কিছু না, তাদের যদি কয়টা আসন ছেড়ে দেয়া হয়, তাদের যদি বিজয় নিশ্চিত করা হয়, শুরশুর করে নির্বাচনে চলে যাবে। আরে বাবা তোমরা পিআর ছাড়া নির্বাচনে যাবা না, তাহলে ৩০০ আসনে প্রার্থী দিচ্ছ কেন? ৩০০ আসনে প্রার্থী দিয়ে মানুষের কাছে ভোট চাও কেন, এসব ভন্ডামি সুতরাং মোনাফেকদের থেকে সাবধান থাকবেন। 

তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণতন্ত্রে বিশ্বাসী দল, জনগণের প্রতি শ্রদ্ধাশীল দল, বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধিতে শক্তিশালী করার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন টুয়েন্টি থার্টি এবং এই প্রজন্মের আকাঙ্ক্ষা আশার আলো মুক্তির সনদ, ৩১ দফা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি আমার জন্য ভোট চাই না, আমি ধানের শীষের জন্য ভোট চাই।

আমার মত আরো পাঁচজন এই পিরোজপুরে ভোট চাইছে। আমরা সবাই ধানের শীষের কর্মী। আমিও একজন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। আমি প্রার্থী না, আমি প্রত্যাশী। আমার কর্মকাণ্ড এবং আমার যোগ্যতা দেখে যদি দল মনে করে যে, আমি নির্বাচন করার মতন যোগ্য, তাহলে আমাকে দল মনোনয়ন দিতেও পারে। আমি কাজ করছি দলের জন্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ভোট দিয়ে জয়-পরাজয় মেনে নিন: জাতির উদ্দেশে সিইসির আহ্বান 

Published

on

By

নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসার এবং নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, “সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন।”

আসন্ন এই নির্বাচনকে সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের এবং আন্তরিক সহযোগিতার অনুরোধ জানান তিনি। ভাষণে তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কমিশনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনি প্রেক্ষাপট নিয়ে কথা বলেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার নিশ্চয়তা দেন।

Continue Reading

top1

৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই

Published

on

By

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের সময় নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, অর্থ বৈধ হলে এবং তার উৎস ও ব্যবহার যথাযথভাবে প্রমাণ করা গেলে যত খুশি টাকা বহন করা যাবে। সোর্স ও বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।

তিনি বলেন, যদি কোনো অর্থ ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ তদন্ত করবে। আর অর্থের উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করে প্রশাসন।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ টাকা মেশিনে গণনা চলছে। পুলিশ জানিয়েছে, আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থসহ বেশকিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।

জানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এ জামায়াত নেতা। তার সঙ্গে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা ছিল।

আটক করার সময় একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক তিনি। লাগেজে কত টাকা আছে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তার গার্মেন্টস ব্যবসার টাকা।

Continue Reading

top1

বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: বিএনপি

Published

on

By

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি এসব ঘটনায় নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মাহদী আমিন বলেন, ‘বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা আজ সকালে গণমাধ্যমে দেখতে পেলাম, সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে যাওয়ার পর নগদ অর্ধ কোটিরও বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ। যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে; সেখানে স্বাভাবিকভাবে সর্বত্র প্রশ্ন উঠছে, জামায়াতের একটি জেলা সর্বোচ্চ নেতা এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কী উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন?’

তিনি বলেন, টানা চার দিন যেখানে দেশের সব ব্যাবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যাবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে; সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই আচরণ বিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী বয়ানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ।’

সৈয়দপুর বিমানবন্দর-কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘এ ঘটনা ছাড়াও বিভিন্ন এলাকায় অর্থসহ অনেককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।’

Continue Reading

Trending