Connect with us

খেলাধুলা

৪ মাস ফুটবল না খেলা ১৭ জনকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ইরান

Published

on

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় বসতে চলা ফুটবল বিশ্বকাপের বাকি ৯ দিন। মঙ্গলবার ২৬ জনের দল জানাল এশিয়ার দেশ ইরান। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে থাকায় বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেটি কেটে গেছে। তবে সহিংসতার কারণে দেশটির ঘরোয়া লিগ বন্ধ ছিল বলে এমন ১৭ জন দলে ডাক পেয়েছেন যারা গত ফেব্রুয়ারি থেকে কোন ম্যাচ খেলেনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ফেব্রুয়ারি থেকে দেশটিতে ঘরোয়া ফুটবল লিগ স্থগিত। গত ৪ মাস লিগের কোন ম্যাচ খেলা হয়নি। ফুটবলের বাইরে থাকার এই বিষয়টি অবশ্য কোচ আমির ঘালেনোইয়ের জন্য কোন বাধা হয়নি।

ডাক পেয়েছেন বিদেশী লিগে খেলা ৯ জন, যার একজন গ্রিসের অলিম্পিয়াকোসে খেলা তারকা ফরোয়ার্ড মেহদী তারেমি। আক্রমণে মেহদীর সতীর্থ সরদার আজমুনকে নেয়া হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি কর্তৃপক্ষের উপরে ক্ষোভ প্রকাশ করে পোস্টে দেয়ায় আজমুনকে বাদ দেয়া হয়েছে। ইরান দলে সংযুক্ত আরব আমিরাতের ক্লাবে খেলে ৫ জন, বেলজিয়ামের ক্লাবের ২ জন, গ্রিস এবং রাশিয়ার ক্লাবে খেলা একজন করে আছেন।

তুরস্কের আনাতোলিয়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। শুক্রবার মেক্সিকোর টিহুয়ানায় টুর্নামেন্টের ক্যাম্পের জন্য রওনা হবে। তাদের পূর্বের ক্যাম্প ছিল অ্যারিজোনার টুকসনে। সেখান থেকে দেশটি সরে আসতে চাইলে, ফিফা অনুমোদন দেয়।

বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্রথম দুটি ম্যাচ খেলবে ইরান। ১৬ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের বিপক্ষে যাত্রা শুরু করবে। ছয়দিন পর বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন লুমেন ফিল্ডে মিশরের মুখোমুখি হবে দেশটি।

জনপদ সংবাদ

ইরান বিশ্বকাপ দল
কোচ: আমির ঘালেনোই
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেইন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।
ডিফেন্ডার: দানিয়াল আইরি, এহসান হজসাফি, সালেহ হারদানি, হোসেইন কুহনানি, সুজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মাদী, আলী নেমাতি, রামিন রেজাইয়ান।
মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ ইজাতোলাহি, মেহদী ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, ‌মেহদী তোরাবি, আরিয়া ইউসোফি।
ফরোয়ার্ড: আলী আলিপৌর, দিনিজ দরগায়ি, আমিরহোসেইন হোসেইনজাদেহ, মেহদী তারেমি, শাহরিয়ার মোহঘানলু।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

আলজেরিয়ার কাছে ২–১ গোলে হেরে বিদায় জর্ডানের

Published

on

By

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের। মঙ্গলবার (২৩ জুন) সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরেছে দলটি।

ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল জর্ডানই। ৩৬তম মিনিটে নিজার আল-রাশদানের গোলে লিড নেয় এশিয়ার প্রতিনিধিরা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় আলজেরিয়া।

৬৯তম মিনিটে নাদির বেনবুয়ালির গোলে সমতায় ফেরে আলজেরিয়া। এরপর ৮২তম মিনিটে আমিনে গুইরির গোল দলটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রাখে তারা।

টানা দুই ম্যাচে হেরে জর্ডানের বিদায় নিশ্চিত হলেও এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে আলজেরিয়া। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান ৩ পয়েন্ট রয়েছে অস্ট্রিয়ারও। ফলে গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয় স্থান নিশ্চিত করতে লড়বে দল দুটি।

অন্যদিকে, দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারালেও হেড-টু-হেড ব্যবধানে পিছিয়ে থাকায় জর্ডানের পক্ষে আর নকআউট পর্বে ওঠা সম্ভব নয়। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো দলটিকে

Continue Reading

top1

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

Published

on

By

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। তবে তার গোলেই লিড পেয়েছে আলবিসেলেস্তেরা। আর এই গোলের মাধ্যমে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি

ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর ভালো সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বল রাখতে পারেননি।

মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ। ভিআর দেখে পেনাল্টি দেন রেফারি। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। সাইড পোস্টের বাইরে দিয়ে মারেন তিনি।

বিস্তারিত আসছে..

Continue Reading

top1

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

Published

on

By

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলের সুবাদে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয় পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল হাইতি। শনিবার (২০ জুন) দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল দেশটি। সেই ম্যাচে ব্রাজিলের কাছে হেরে শেষ হলো হাইতির বিশ্বকাপ মিশন।

শুরুর একাদশে আইগর থিয়াগোর পরিবর্তে সুযোগ পাওয়া ম্যাথিউস কুনহা ম্যাচের সূচনা থেকেই প্রভাব ফেলেন। কিছুটা এলোমেলো পরিস্থিতি থেকে তিনি ব্রাজিলকে এগিয়ে দেন। কয়েক মিনিট পর দুর্দান্ত এক ফিনিশে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি।

এরপর ভিনিসিয়ুস জুনিয়র গোলরক্ষককে একা পেয়ে তৃতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে হাইতি তুলনামূলকভাবে সংগঠিত ও দৃঢ় ফুটবল খেলেছে। তবে তারা স্কোরলাইনে কোনো পরিবর্তন আনতে পারেনি।

ফলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে ব্রাজিল মাঠ ছাড়ে। আর হাইতির বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটে।

Continue Reading

Trending