Connect with us

top2

রাজধানীর বিজয়নগরে বহুতল ভবনে আগুন

Published

on

রাজধানীর বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর ৩টার পর এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বিস্তারিত আসছে…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

জামায়াত প্রার্থী আমির হামজাকে বিএন‌পির অবাঞ্ছিত ঘোষণা

Published

on

By

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে এক ষ্ট্যাটা‌সের মাধ্য‌মে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

পপ্পু স্ট্যাটাসে লি‌খে‌ছেন, আমির হামজা মরহুম আরাফাত রহমান কো‌কো‌কে নি‌য়ে তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টের কমেন্টসে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।

সাজেদুর রহমান পপ্পু আ‌রো বলেন, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে ঢুকতে দেওয়া হবে না।

ওয়াজ মাহফিল মৌসুম বি‌শেষ ক‌রে শীতকা‌লে আমির হামজা ঝিনাইদহের ৬টি উপজেলা এবং জেলার বিভিন্ন এলাকায় অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নেন।

তবে আমির হামজা দাবি, আলোচিত বক্তৃতাটি ২০২৩ সালের। এটা নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন

Continue Reading

top2

মাদারীপুরে রণক্ষেত্র, সতর্ক অবস্থানে পুলিশ

Published

on

By

মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং ব্যাপক বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে।

জানা যায়, শাকিল মুন্সি হত্যাকাণ্ডের আসামি আক্তার হাওলাদারের সমর্থকদের সঙ্গে মামলার বাদী হাসান মুন্সির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে শ্রমিকদল নেতা হান্নান ঢালীর বাড়িতে ভাঙচুর করে আক্তার হাওলাদারের সমর্থকরা। এর পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল ২টার দিকে নতুন মাদারীপুর এলাকায় দুপক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

শিবচরে শয্যাশায়ী স্ত্রীকে হত্যা, স্বামী আটক ​
এক পর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে, দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং একের পর এক ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যৌথ অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অভিযানকালে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে

Continue Reading

top2

‘ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না’

Published

on

By

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে যাচ্ছেন।
কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন।

তিনি আরো বলেন, যারা আগে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার পাঁয়তারা করছে। আমরা কোনোভাবেই এসব দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকের কেউ নির্বাচন করার সুযোগ পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন এনসিপির এ নেতা।

আসিফ মাহমুদ বলেন, এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই একটি দায়সারা নির্বাচন করার সুযোগ দেব না। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা

Continue Reading

Trending