Connect with us

ক্যাম্পাস

ইবিতে আইন বিভাগের আন্তঃসেশন মুট কোর্ট প্রতিযোগিতা, নতুন নেতৃত্বে যারা

Published

on

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের উদ্যোগে আন্তঃসেশন মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯ টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ২৩৭ নম্বর কক্ষে ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির (আইইউএমসিএস) সহযোগিতায় এটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম। এসময় বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রেহেনা পারভীন-সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজেদুর রহমান সিথুন (ঝিনাইদহ), মো. মিলন আলী (ঝিনাইদহ) এবং জাহিদুর রহমান (মেহেরপুর)।অনুষ্ঠানে ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির (আইইউএমসিএস) কার্যনির্বাহী মডারেটর অধ্যাপক ড. রেহানা পারভীনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস।

জানা যায়, গত ১৪ই জুলাই মুট কোর্ট কম্পিটিশনের কেস ফ্যাক্ট (কম্প্রোমি) ও রুলস প্রতিযোগীদের ইনাগুরাল সেরেমনির মাধ্যমে হস্তান্তর করা হয়। পরবর্তীতে এই সময়ের মাঝে ৪ সেশনের প্রতিযোগী হিসেবে ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ সেশন থেকে এপ্লিকেন্ট (পক্ষে) ও রেসপনডেন্ট (বিপক্ষে) কেস মেমোরিয়াল সম্পূর্ণ করে জমা দেয়। এবং এর উপর ভিত্তি করে আজকের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় ২০২০-২১ বর্ষ ও রানারআপ হয় ২০২২-২৩ বর্ষের প্রতিযোগীবৃন্দ। প্রতিযোগিতায় সেরা মুটার হিসেবে আইন বিভাগের ২০২০-২১ বর্ষের ফজলে রাব্বি ও উদীয়মান মুটার হিসেবে একই বিভাগের ২০২২-২৩ বর্ষের সোহানুর রহমান বিবেচিত হয়েছেন। এসময় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদসহ বিচারকবৃন্দ ও প্রতিযোগীদের কোচ ও সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিচারকবৃন্দরা বলেন, আইন বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এ প্রতিযোগিতার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এখানের সকল প্রতিযোগী অত্যন্ত দক্ষতার সাথে তাদের কথা ও যুক্তি উপস্থাপন করেছে। আমরা সাব জবডিকেটর হিসেবে তাদের উপস্থাপনাকে সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছি। তার প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করে রায় প্রদান করা হয়েছে।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, আজকের আয়োজনে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীই বিজয়ী। এর মাঝে আনুষ্ঠানিকতার জন্য সেরাদের সেরা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিযোগিতার ফলাফল ঘোষণা শেষে ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির ২০২৫-২০২৬ বর্ষের নতুন আংশিক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ বর্ষের রায়হান বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগ-বর্ষের উম্মে আশরাতুন তাজরীন মনোনীত হয়েছেন। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান সংগঠনটি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পন

Published

on

By

গোবিপ্রবি প্রতিনিধি:


বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মো. এনামুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও এলিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড.জিলহাস আহমেদ জুয়েল ও ড.মাহবুব হাসান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মাহবুবুল আলম, ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বসির উদ্দিন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব আল কোরআন এ্যান্ড কালচারাল স্ট্যাডিস এর উপদেষ্টা আবু দারদা এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল এবং সেক্রেটারি নাইম আশরাফ সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকাল ৪ টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর রুমে দায়িত্ব হস্তান্তর, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

Continue Reading

top3

শেষ রাতে টিএসসিতে নারী হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

Published

on

By

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত দুই নারীকে শারীরিকভাবে মারধর ও হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন অভিযোগ করেন ভুক্তভোগী দুই জন নারী।

ভিডিওতে দেখা যায় টিএসসিতে দুইজন নারী বলছেন, আমরা পুরান ঢাকায় সেহেরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছি। হঠাৎ আমাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে চড়থাপ্পড় দিচ্ছে একজন।

ভুক্তভোগী নারী সামনে এগিয়ে জানতে চায়, মারছেন কেন তখন ঢাবি ছাত্র বাজেভাবে অশ্লীল মন্তব্য করেন।

হেনস্তার অভিযোগ করা নারীকে আরো বলতে শোনা যায়, রাতে কী ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যাতায়াত করা নিষেধ, নারী আরো অভিযোগ তোলেন তাদের কে প্রস্টিটিউট মন্তব্য ও করা হয়েছে।

ওই নারী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা সেফ না। ৫ই আগস্টের পরে আমরা সেফ না। আমরা আন সেফ। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে কি লেখা আছে আমরা প্রস্টিটিউট?

অপর আরেকজন নারীকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পর মারবে? আমি কী বাংলাদেশের বাইরে থেকে আসছি? আমি এখানে আসতে পারি না?

Continue Reading

ক্যাম্পাস

ইবি জিয়া হল শিক্ষার্থীদের ইফতার করালো ছাত্রশিবির, দিলেন কুরআন উপহারও

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে হল শাখা ছাত্রশিবির। এতে আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হল মসজিদে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হলের ২৫০ অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, অফিস সম্পাদক আসিবুর রহমান, এইচআরডি সম্পাদক মুজাহিদ হোসাইন, হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ ও শহীদ জিয়াউর রহমান হল মসজিদের ইমাম মো. বিলায়েত হোসেন।

হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ জানান, রমজানের সময় ক্লাস বন্ধ থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করছেন। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে হল শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি। সংশ্লিষ্ট হলের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়। এতে হলের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।

Continue Reading

Trending