Connect with us

আন্তর্জাতিক

নারী লেখকদের বই নিষিদ্ধ করলো আফগানিস্তান

ছবি- সংগৃহীত

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

তালেবান শাসিত আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। একইসাথে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক শিক্ষা কার্যক্রমকে বেআইনি ঘোষণা করা হয়েছে ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

নিষেধাজ্ঞার অংশ হিসেবে এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে নারীদের লেখা ১৪০টির মতো বই। শরিয়াবিরোধী ও তালেবান নীতির পরিপন্থী হওয়ায় মোট ৬৮০টি বই নিষিদ্ধ করেছে প্রশাসন। এছাড়াও আরও ১৮টি বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলোর সবকটিই নারী বিষয়ক।

তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপ-শিক্ষা পরিচালক জিয়াউর রহমান আরিউবি বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠানো চিঠিতে জানিয়েছেন, সিদ্ধান্তটি ‘ধর্মীয় আলেম ও বিশেষজ্ঞদের’ কমিটির পরামর্শে নেওয়া হয়েছে। পাশাপাশি ইরানি লেখক ও প্রকাশকদের বইও নিষিদ্ধ করা হয়েছে।

চার বছর আগে ক্ষমতায় ফেরার পর থেকে তালেবান একের পর এক বিধিনিষেধ আরোপ করছে। নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ষষ্ঠ শ্রেণির পর থেকে তাদের শিক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ এবং ২০২৪ সালের শেষে পেশাগত প্রশিক্ষণেও তাদের সুযোগ বন্ধ হয়েছে। কয়েকদিন আগেই অনৈতিকতা রোধে দেশজুড়ে অন্তত ১০ প্রদেশে ওয়াইফাই নিষেধ করে তালেবান প্রশাসন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় ৫ পুলিশ সদস্য ও এক শিশু নিহত

Published

on

By

গাজার উত্তরাঞ্চলে একটি পুলিশ পোস্টে ইসরায়েলি বিমান হামলায় ৫ পুলিশ সদস্য ও ১৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

গাজার পুলিশ জানিয়েছে, আত-তওয়াম এলাকায় একটি পুলিশ পোস্টে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার সময় ঘটনাস্থলেই পুলিশ সদস্যরা নিহত হন। কাছাকাছি থাকা এক শিশুও মারা যায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চললেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে। স্থানীয়রা বলছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, ফলে এলাকায় বিশৃঙ্খলা বাড়ছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পরও শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, খাদ্য ও ওষুধের সংকটে গাজার শিশুদের মধ্যে চর্মরোগসহ নানা রোগ বাড়ছে। প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

Continue Reading

আন্তর্জাতিক

এবার আত্মপ্রকাশ করল ‘ককরোচ আওয়ামী পার্টি’

Published

on

By

ভারতে শুরু হওয়া ব্যঙ্গাত্মক ভাইরাল আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি এবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে।পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় এখন ‘ককরোচ জনতা পার্টি’র অনুপ্রেরণায় তৈরি একাধিক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ‘ককরোচ আওয়ামী পার্টি’, ‘ককরোচ আওয়ামী লীগ’ এবং ‘মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট’। খবর: এনডিটিভি

‘ককরোচ আওয়ামী পার্টি’র বায়োতে লেখা রয়েছে, ‘যুবদের দ্বারা, যুবদের জন্য পাকিস্তানের একটি রাজনৈতিক ফ্রন্ট’।

একই ধরনের আরেকটি অ্যাকাউন্টের বায়োতে বলা হয়েছে, ‘যাদের সিস্টেম ককরোচ ভেবেছে, আমরা সেই জনগণের কণ্ঠস্বর’।

এই পেজগুলোর লোগো ভারতের মূল আন্দোলনের সঙ্গে অনেকটাই মিল থাকলেও পাকিস্তানে এটি সবুজ-সাদা রঙে তৈরি করা হয়েছে, যা দেশটির প্রধান রাজনৈতিক দল যেমন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) এবং পাকিস্তান পিপলস পার্টির থেকে আলাদা পরিচয় তৈরি করছে।

ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা হচ্ছেন ৩০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্র অভিজিৎ দিপকে। তিনি আগে আম আদমি পার্টির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ হিসেবে কাজ করেছেন। এই আন্দোলনের একটি ইশতেহার এবং অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে।

তবে পাকিস্তানের সংস্করণগুলো অনেক বেশি বিচ্ছিন্ন ও স্বতন্ত্রভাবে পরিচালিত হচ্ছে, যেখানে বিভিন্ন নির্মাতা আলাদাভাবে তাদের নিজস্ব সংস্করণ তৈরি করছেন।

ভারতের এই ব্যঙ্গাত্মক আন্দোলনটি শুরু হয় ভারতের প্রধান বিচারপতি সুর্য কান্ত একটি শুনানিতে বেকার যুবক ও কিছু পেশাজীবীকে ‘ককরোচ’ এবং ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর। পরে তিনি অবশ্য ব্যাখ্যা দেন, তিনি মূলত ভুয়া ডিগ্রি ব্যবহারকারীদের কথা বোঝাতে চেয়েছিলেন।

যদিও এটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়, তবুও ‘ককরোচ জনতা পার্টি’ অল্প সময়েই ইনস্টাগ্রামে ২ কোটিরও বেশি অনুসারী অর্জন করেছে।

Continue Reading

আন্তর্জাতিক

ইরানে আবারও হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: অ্যাক্সিওসের প্রতিবেদন

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে সামরিক হামলার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে কয়েকটি মার্কিন গণমাধ্যম।

সিবিএস এবং অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড মাত্র কয়েক ঘণ্টা আগে জানান, তিনি তার ছেলের বিয়েতে অংশ নিতে যাচ্ছেন না। তিনি এর কারণ হিসেবে ‘সরকারি গুরুত্বপূর্ণ পরিস্থিতি’ এবং যুক্তরাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউসে ওয়াশিংটনে থাকা আমার জন্য জরুরি’। 

তবে সিবিএস ও অ্যাক্সিওস—দু’টি গণমাধ্যমই জানিয়েছে, ইরানে নতুন হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সিবিএস জানায়, হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ‘ইরান যদি চুক্তিতে না পৌঁছায়, তাহলে এর ফলাফল কী হতে পারে তা প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে অ্যাক্সিওস বলছে, সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনায় ক্রমেই হতাশ হয়ে পড়েছেন।

এতে আরও বলা হয়, সপ্তাহজুড়ে তার অবস্থান কূটনৈতিক সমাধান থেকে সরে গিয়ে সামরিক হামলার দিকে ঝুঁকেছে।

অন্যদিকে সিবিএস জানিয়েছে, সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার অনেক কর্মকর্তা তাদের ছুটির পরিকল্পনা বাতিল করেছেন।

Continue Reading

Trending