Connect with us

জাতীয়

নন্দীগ্রামে অপরূপ শোভা ছড়াচ্ছে কাশফুল

Published

on

ছয় ঋতুর দেশ বাংলাদেশ। এরই অংশ হিসেবে বাংলাদেশে এখন চলছে শরৎকাল। শরৎকাল এলেই নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। আর গ্রামবাংলার ঝোপঝাড়, রাস্তাঘাট ও নদীর দুই ধারসহ আনাচে-কানাচে কাশফুলের মন মাতানো দৃশ্য চোখে পড়ে। কাশফুল বাতাসে দোল খাওয়া সে অপরূপ দৃশ্য দেখে মন ভরে যায়। এমন নয়নাভিরাম সৌন্দর্য যেনো হাতছানি দিয়ে ডাকছে প্রকৃতি প্রেমীদের। সরেজমিনে নন্দীগ্রাম উপজেলার নাগর নদীর পাড়ে গিয়ে দেখা গেছে সাদা কাশফুলের প্রস্ফুটিত রূপ-লাবণ্য। যা প্রকৃতিকে সাজিয়ে তুলেছে নতুন রূপে।

কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে নানা শ্রেণি পেশার মানুষকে দেখা গেছে নাগর নদীর পাড়ে। অনেকেই কাশফুলের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোস্ট দিতে দেখা যায়। নাগর নদীর নিকটবর্তী গ্রামের আলমগীর হোসেন বাচ্চু বলেন, বর্ষাকালের শেষের দিক থেকে কাশফুল ফুটে। এখন শরৎকাল তাই কাশবনে কাশফুলের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। কাশফুলের সৌন্দর্য দেখতে আসা শীতল কুমার বলেন, এমন নয়নাভিরাম সৌন্দর্য এবং কাশফুলের হেলেদুলে থাকার দৃশ্য অপূর্ব লাগছে। অনেকেই এই কাশফুল দেখতে আসে।

নন্দীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, ঋতু পরিক্রমায় এখন শরৎকাল। কাশফুল ফুটে মুগ্ধতা ছড়িয়েছে প্রকৃতিতে। এটি বাংলাদেশের একটি পরিচিত উদ্ভিদ। কাশফুলের রয়েছে বহুবিধ ব্যবহার ও গুনাগুন। কাশবনের নয়নাভিরাম দৃশ্য টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, কাশফুলের আদি নিবাস রোমানিয়ায়। কাশফুলের ইংরেজি নাম ক্যাটকিন। কাশ-ছন গোত্রীয় একধরনের ঘাস। এ উদ্ভিদটি সাধারণত ৩ মিটার পর্যন্ত লম্বা হয়। নদীর ধার, চরাঞ্চল, শুকনো এলাকা ও গ্রামের উঁচু জায়গায় কাশের ঝাড় বেড়ে ওঠে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?

Published

on

By

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব পালন করবেন।

সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা অফিস আদেশে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে তাদের এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তারেক রহমান ছাড়া ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন।

Continue Reading

top1

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

Published

on

By

পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান তিনি।

পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আগামী নভেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল।

২০২৪ সালের নভেম্বরে সাজ্জাত আলী ডিএমপি কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন। তিনি ১৯৮৪ সালে ষষ্ঠ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

Continue Reading

top1

সরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে

Published

on

By

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, প্রক্রিয়া শেষে আজ নতুন গভর্নর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হতে পারে।

এদিকে আজ বেলা ২টার দিকে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে গেছেন গভর্নর আহসান এইচ মনসুর। ওই সময় সাংবাদিকদের বলেন, আমি পদত্যাগ করেনি। আমাকে রিমুভও করা হয়নি। শুনেছি পদত্যাগ তাই চলে যাচ্ছি।

Continue Reading

Trending