Connect with us

top2

ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ থামাতে বললেন ট্রাম্প

Published

on

অলটাইম নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে শান্তির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায়। তিনি স্পষ্টভাবে ইসরায়েলকে বলেছেন, গাজায় অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করতে হবে। কারণ, হামাস তাদের হাতে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, “হামাসের সাম্প্রতিক ঘোষণা আমাকে বিশ্বাস করিয়েছে যে তারা দীর্ঘমেয়াদী শান্তির জন্য প্রস্তুত।” তিনি আরও বলেন, “জিম্মিদের নিরাপদে বের করে আনতে হলে এখনই ইসরায়েলকে আক্রমণ বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে, যার লক্ষ্য কেবল গাজায় নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যে বহু প্রতীক্ষিত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।”

গত সপ্তাহে ট্রাম্প যুদ্ধের অবসানে ২০ দফার একটি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। সেটিকে সমর্থন জানিয়েই হামাস ঘোষণা করেছে—তাদের হাতে থাকা জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে তারা। পাশাপাশি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহও প্রকাশ করেছে সংগঠনটি। ইসরায়েল এর আগেই ট্রাম্প প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছিল। হামাসের সম্মতির ফলে বলা যায়, দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই প্রথম উভয় পক্ষ শান্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হঠাৎ ইসরায়েলের ভেতরে প্রবেশ করে হামলা চালিয়েছিল গাজার নিয়ন্ত্রক সংগঠন হামাস। এতে অন্তত ১ হাজার ২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় তারা। প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় অভিযান শুরু করে। টানা দুই বছরে ভয়াবহ হামলায় প্রায় ৬৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১ লাখ ৭০ হাজারের বেশি। এর বড় অংশই নারী, শিশু ও নিরীহ বেসামরিক মানুষ।

এই সময়ে বিভিন্ন পর্যায়ে অনেক জিম্মিকে ছেড়ে দিয়েছে হামাস। তবুও তাদের হাতে এখনও ৩৫ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প সম্প্রতি আল্টিমেটাম দিয়েছিলেন—রোববারের মধ্যে প্রস্তাবে সাড়া না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তাঁর সতর্কবার্তা ঘোষণার ঘণ্টাখানেক পরেই হামাস আনুষ্ঠানিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয়। তবে তারা জানিয়েছে, জিম্মি মুক্তি ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে সম্মত হলেও অন্যান্য শর্ত নিয়ে আলোচনা হবে ‘একীভূত ফিলিস্তিনি জাতীয় কাঠামো’-এর ভিত্তিতে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে হামাস আসলে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের দাবিই জোরালোভাবে সামনে এনেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

Published

on

By

মধ্যপাচ্যের দেশ সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় মফিজুর রহমান নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজুর রহমান (৬৫) চট্টগ্রাম জেলার পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সৌদি আরবের মক্কায় বসবাস করছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মক্কায় তারাবির নামাজ শেষে বাসায় ফিরছিলেন মফিজুর। পথে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এক দশকেরও বেশি সময় ধরে তিনি মক্কায় কর্মরত ছিলেন।

প্রবাসে মফিজুর রহমানের এই আকস্মিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পটিয়া পৌরসভার মাঝের ঘাটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। দেশে তার স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেন নিহতের পরিবার।

Continue Reading

top2

ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ: গোলাম পরওয়ার

Published

on

By

জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে জামায়াত নিজেদের সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১১ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপাতত সরকারের প্রস্তাব নাকচ।

এর আগে গত ২ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একইসঙ্গে নির্বাচিত হতে পারে।

তবে মঙ্গলবার (১০ মার্চ) নিজের ফেসবুক পেজে এক পোস্টে জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি লেখেন, জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল জামায়াতে ইসলামী কেবল অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না।

একই দিন সকালে আরেক পোস্টে তিনি লেখেন, ১৮ কোটি মানুষ, বড় অর্থনীতি। ক্রাইসিস ছিল, আছে এবং থাকবে। ক্রাইসিস মোকাবিলায় দরকার সৎ-দক্ষ জনশক্তি এবং জাতীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না মানায় অনৈক্য বেড়েই চলছে। সাবধান হোন

Continue Reading

top2

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম 

Published

on

By

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে।

মঙ্গলবার লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৪ ডলার কমে ৯৫ ডলারে নেমে আসে। একইভাবে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দামও প্রায় ৯১ ডলারে নেমেছে।

এর আগে সোমবার যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১১৯ ডলারে পৌঁছেছিল, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হতে পারে— এই আশঙ্কায় দাম বেড়ে গিয়েছিল।

তবে পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। ওই আলোচনায় দ্রুত যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে কথা হওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তেলের দাম কমতে শুরু করে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য থেকে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দ্রুত শেষ হতে পারে— এমন ইঙ্গিত পাওয়ায় বাজারে আতঙ্ক কিছুটা কমেছে এবং তেলের দামও কমে এসেছে। 

সূত্র : রয়টার্স

Continue Reading

Trending