Connect with us

top1

গোলাম আযম-নিজামীর পথেই ডা. শফিক : টানা তৃতীয়বার জামায়াতের আমির হচ্ছেন 

Published

on

নিজস্ব প্রতিবেদক

সাংগঠনিক ঐতিহ্যের পথেই হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামীর মতো টানা তৃতীয় মেয়াদে মসনদে বসতে যাচ্ছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান। অক্টোবর থেকে শুরু হওয়া দলটির অভ্যন্তরীণ আমির নির্বাচনের প্রক্রিয়াকে কেন্দ্র করে এমনটাই জোর গুঞ্জন চলছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বর্তমান আমিরের প্রতি নিরঙ্কুশ সমর্থন থাকায় তার পুনর্নির্বাচন এখন অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন নেতাকর্মীরা।

জামায়াতের একাধিক কেন্দ্রীয় ও জেলা নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দেশজুড়ে দলের রুকনদের (সদস্য) গোপন ব্যালটে মাসব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল। দলের গঠনতান্ত্রিক এই প্রক্রিয়াকে সামনে রেখে এরই মধ্যে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডা. শফিকুর রহমান।

কেন এগিয়ে ডা. শফিক

দলীয় সূত্র জানায়, জামায়াতের রাজনীতিতে বর্তমান পদাধিকারীকে বিনা কারণে সরিয়ে দেওয়ার নজির নেই। শারীরিক বা মানসিকভাবে সক্ষম থাকলে এবং স্বপদে থাকতে চাইলে রুকনরা সাধারণত বর্তমান আমিরকেই পুনরায় নির্বাচিত করেন। ছাত্রশিবিরের রাজনীতিতেও একই ধরনের সাংগঠনিক শৃঙ্খলা দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের নির্বাহী পরিষদের একজন সদস্য বলেন, ‘ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দল বর্তমানে সুসংগঠিত ও গতিশীল। তার যুগোপযোগী সিদ্ধান্ত এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে। তাই রুকনরা তার ওপরই আস্থা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।’

নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু বলেন, ‘সংগঠনের স্বার্থেই মুহতারাম আমিরের ধারাবাহিক নেতৃত্ব প্রয়োজন। তিনি শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ আছেন।’

নির্বাচনী প্রক্রিয়া ও সম্ভাব্য প্যানেল

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, আমির নির্বাচনের জন্য কেন্দ্রীয় মজলিসে শূরা তিনজনের একটি প্যানেল চূড়ান্ত করে। রুকনরা এই তিনজনের মধ্যে একজনকে ভোট দেন। ডা. শফিকুর রহমান স্বাভাবিকভাবেই এই প্যানেলে থাকছেন। তার সঙ্গে অন্য দুজন হিসেবে আলোচনায় রয়েছেন দলের সিনিয়র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও মিয়া গোলাম পরওয়ার।

চলতি বছরের নির্বাচন পরিচালনার জন্য সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুমকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নির্বাচিত আমির ২০২৬, ২০২৭ ও ২০২৮—এই তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

অনুকূল পরিবেশে নির্বাচন

প্রায় এক যুগ পর এবার তুলনামূলক অনুকূল রাজনৈতিক পরিবেশে জামায়াতের আমির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে বিগত বছরগুলোতে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ বেগ পেতে হয়েছে। এবার জেলা পর্যায়ে রুকন সম্মেলনগুলো আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করা হবে বলে জানিয়েছেন নোয়াখালী জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য মাওলানা ছাইফ উল্লাহ।

প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান ২০১৯ সালে প্রথমবার এবং ২০২২ সালে দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হন। সম্প্রতি অসুস্থতার কারণে তার বাইপাস সার্জারি হলেও তিনি দ্রুত আরোগ্য লাভ করে সাংগঠনিক কার্যক্রমে পুরোপুরি সক্রিয় হয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে নতুন বল

Published

on

By

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ মুহূর্তের রোমাঞ্চ বাড়াতে নকআউট পর্বের চূড়ান্ত চার ম্যাচের জন্য নতুন ফুটবল উন্মোচন করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস। ২০২২ কাতার বিশ্বকাপের ধারাবাহিকতায় এবারও সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের জন্য আনা হয়েছে বিশেষ বল ‘ট্রিওন্ডা ফাইনাল’।

জমকালো এই বলটির সোনালি ও কালো রঙের বিশেষ নকশা টুর্নামেন্টের শেষভাগের মহোৎসবকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে। নতুন বলের প্রযুক্তিগত বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে এর নকশা ও রঙে এসেছে ভিন্নতা। কালো বেসের ওপর সোনালি রঙের প্রাধান্য রয়েছে, যা বিশ্বকাপ ট্রফির প্রতীকী ইঙ্গিত বহন করে। এর সঙ্গে রয়েছে লাল ও গোলাপি রঙের সংমিশ্রণ।

বলটির প্যানেলে লেখা থাকবে টুর্নামেন্টের শেষ চার ম্যাচের আয়োজক শহরের নাম-ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউইয়র্ক/নিউ জার্সি। অন্য আয়োজক শহরগুলোর নাম থাকবে বলের গায়ে থাকা ত্রিভুজাকৃতির গ্রাফিক্সে।

প্রযুক্তিগত দিক থেকে বলটিতে আগের মতোই থাকছে ‘কানেক্টেড বল টেকনোলজি’। এই প্রযুক্তির মাধ্যমে বলের ভেতরে থাকা বিশেষ সেন্সর চিপ রিয়াল-টাইম বা তাৎক্ষণিক ডেটা সরাসরি ম্যাচ রেফারি ও ভিএআর কক্ষে পাঠাবে, যা সেমি-অটোমেটেড অফসাইড সিস্টেমকে আরও নির্ভুলভাবে অফসাইড এবং নিখুঁত বল-টাচ শনাক্ত করতে সাহায্য করবে।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্যায়ে বল বদলানোর ঘটনা অবশ্য নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনাল থেকে নতুন বল ব্যবহার করা হয়েছিল। তবে ২০১৮ রাশিয়া, ২০১৪ ব্রাজিল, ২০১০ দক্ষিণ আফ্রিকা ও ২০০৬ জার্মানি বিশ্বকাপে শুধু ফাইনালের জন্য আলাদা বল আনা হয়েছিল। আর ২০০২ সালের আগে বিশ্বকাপের মাঝপথে বল পরিবর্তনের নজির ছিল না।

Continue Reading

top1

বাংলাদেশকে ৩.৩ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইসলামিক ট্রেড ফাইন্যান্স

Published

on

By

দেশের জ্বালানি ও খাদ্য খাতের সুরক্ষায় বাংলাদেশকে ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)। ২০২৬-২৭ অর্থবছরে তেল, গ্যাস ও সার আমদানিতে এই অর্থ ব্যবহৃত হবে।

সোমবার (৫ জুলাই) আইটিএফসির সৌদি আরবের জেদ্দার সদর দপ্তরে এ-সংক্রান্ত চুক্তি সই হয়। আইটিএফসি ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান।

আইটিএফসির এই অর্থায়ন কর্মসূচির আওতায় বাংলাদেশের তিনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঋণ সুবিধা পাবে। সেগুলো হলো—বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত সময়ের মধ্যে পেট্রোলিয়াম পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সার আমদানির সুবিধার্থে এই অর্থ ব্যবহার করা হবে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন জেদ্দা সফররত অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইটিএফসির পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) নাজিম নুরদালি। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার আদিব ইউসুফ আল আমা।

আইটিএফসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অর্থায়ন কর্মসূচি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও আইটিএফসির মধ্যকার যৌথ অংশীদারত্বকে আরও দৃঢ় করবে। ১৯৭৭ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ সরকারকে জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে সহায়তার জন্য ২২ দশমিক ৬ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন দিয়েছে আইটিএফসি-আইএসডিবি।

Continue Reading

top1

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

Published

on

By

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি এসেছে। একই সঙ্গে পর্যায়ক্রমে আরও কয়েকটি দেশের শ্রমবাজারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হবে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি এবং বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। ভবিষ্যতে আরও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার কাজ করে যাচ্ছে।

সৌজন্য সাক্ষাতে সিলেটের সার্বিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি, বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে দুই দেশ নিবিড়ভাবে কাজ করছে। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারত্বকে আরও গতিশীল করবে।

সাক্ষাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Continue Reading

Trending