Connect with us

top1

দার্জিলিংয়ে ব্যাপক পাহাড়ধস : নিহত ২৮

Published

on

অলটাইম নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় টানা ১২ ঘণ্টার ভারী বর্ষণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। পাশাপাশি, বহু পর্যটক স্থানীয়ভাবে আটকে পড়েছেন সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়।

পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের তথ্যমতে, রোববার একদিনেই দার্জিলিংয়ে ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে—যা গত কয়েক বছরে দেখা না যাওয়া একটি রেকর্ড। স্থানীয়রা জানান, সর্বশেষ ১৯৯৮ সালে এমন প্রবল বর্ষণ হয়েছিল।

দার্জিলিংয়ের মিরিক, সুখিয়াপোখরি, সৌরেনি, আপার দুধিয়া, জসবীরগাঁও ও নাগ্রাকোটা এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মিরিকে মারা গেছেন ১১ জন, বাকিরা সুখিয়াপোখরি ও আশপাশের এলাকা থেকে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মিরিক ও সুখিয়াপোখরিতে ধ্বংসযজ্ঞ সবচেয়ে বেশি।

রোববার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়, গভীর রাতে দারাগাঁও এলাকায় একটি বাড়ি ধসে পড়ে। আপার দুধিয়া ও ডাম্ফেডার এলাকায় একাধিক বাড়ি ধসে পড়ে এবং দুধিয়া নদীতে ভেসে যায়। এ অঞ্চলে থাকা কয়েকটি হোমস্টেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) একটি ক্যাম্পও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিধসের কারণে জেলার বিভিন্ন স্থানে সেতু ধসে পড়েছে, অনেক সড়ক হয়েছে অচল। মিরিক ও দার্জিলিংয়ের মধ্যে যোগাযোগ রক্ষাকারী দুধিয়া নদীর সেতু সম্পূর্ণ ভেঙে যাওয়ায় মিরিক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া সিকিমের কালিম্পং ও শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংয়ের যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

প্রতি বছর দুর্গাপূজার সময় হাজার হাজার পর্যটক দার্জিলিংয়ে ভিড় করেন। এবারের দুর্যোগে অনেকেই সেখানে আটকে পড়েছেন। প্রশাসন জানায়, কতজন আটকে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি, তবে সংখ্যাটি বেশ বড়। উদ্ধার কাজ চালানো হলেও সড়কপথ বন্ধ থাকায় প্রশাসনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে বলেন, দুর্যোগের বিষয়ে তিনি সকাল ছয়টা থেকেই পর্যবেক্ষণ করছেন এবং পাঁচটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। তিনি জানান, সোমবার বিকেলের মধ্যে তিনি নিজেই দুর্গত এলাকায় পৌঁছাবেন বলে আশা করছেন।

আটকে পড়া পর্যটকদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন আতঙ্কিত না হয়ে যেখানে আছেন সেখানেই অবস্থান করেন। হোটেলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মোদি জানান, কেন্দ্রীয় সরকার উদ্ধার তৎপরতা, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে রাজ্য সরকারকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

হাম ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ২১৩২

Published

on

By

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১৩২ জন।  

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু।

তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৫ হাজার ১১ শিশু বাড়ি ফিরেছে।

Continue Reading

top1

খবর সংগ্রহে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার সাংবাদিকরা

Published

on

By

সাভারের পশ্চিম রাজাশন এলাকায় মাদক কারবারের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা। অভিযোগ উঠেছে, স্থানীয় এক মাদক কারবারি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই সাংবাদিকসহ চারজন আহত হন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) বিকেলে পশ্চিম রাজাশন এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন— দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাপারসন কাইয়ুম, গাড়িচালক জয়নাল এবং এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন।

সাংবাদিকরা জানান, এদিন সকালে মাদক কারবার ও এর বিস্তার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে পশ্চিম রাজাশন এলাকায় যান দেশ টিভির একটি টিম। তাদের সঙ্গে স্থানীয়ভাবে সহযোগিতা করছিলেন এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন। এলাকাবাসীর বক্তব্য ও বিভিন্ন তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে একটি গলিতে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ ধারণ করছিলেন তারা। ওই গলিটি স্থানীয় মাদক কেনাবেচার স্পট হিসেবে পরিচিত বলে দাবি করেন সাংবাদিকরা।

এ সময় এক ব্যক্তি কথা বলার কথা বলে গাড়ির কাছে আসেন। রিপোর্টার তাইফুর রহমান গাড়ি থেকে নামতেই মাদক কারবারি শামীমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে, গাড়ির কাচ ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

আহত সাংবাদিক তাইফুর রহমান তুহিন জানান, হামলার পর তাদের জোর করে শামীমের গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানে আবারও নির্যাতন চালানো হয়। পরে হাসপাতালে নেওয়ার অনুরোধ জানালে হামলাকারীরা জানায়, পুলিশ আসার পর মুচলেকা দিয়ে যেতে হবে। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন, সম্প্রতি শামীমকে নিয়ে পৃথক দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই তারা ক্ষুব্ধ ছিল। আজ দেশ টিভির টিমকে সহযোগিতা করতে গিয়ে হামলার শিকার হই। একপর্যায়ে আমাকে লক্ষ্য করে অস্ত্র তাক করা হয়। পরে ছুরিকাঘাতে আমার চোখের পাশ গুরুতরভাবে জখম হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সোনিয়া রহমান বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গুরুতর আহত সাদ্দাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত শামীমসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

Continue Reading

top1

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ৩০

Published

on

By

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন।

শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে..

Continue Reading

Trending