Connect with us

top1

ইসলামী ব্যাংকিং তদারকিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

Published

on

ডেস্ক নিউজ  

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রমের শরীয়াহ্ অনুশাসন নিশ্চিত ও তত্ত্বাবধান জোরদারে নিজস্ব ‘শরীয়াহ অ্যাডভাইজরি বোর্ড (এসএবি)’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্দেশ্যে “বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ অ্যাডভাইজরি বোর্ড (এসএবি) এর গঠন, সদস্য নিয়োগ-অপসারণ ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত নীতিমালা–২০২৫” অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৪তম সভায় এই নীতিমালা অনুমোদন হয়।

বাংলাদেশ ব্যাংকের ইসলামি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের প্রস্তাব অনুযায়ী, মালয়েশিয়া, বাহরাইন, ওমান, পাকিস্তান, ইরান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতোই বাংলাদেশ ব্যাংকে একটি স্বাধীন ও দক্ষ শরীয়াহ বোর্ড গঠন করা হবে। বোর্ডটি ইসলামী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ইসলামি অর্থশিল্পসংক্রান্ত শরীয়াহ বিষয়, ফিকহি মতবিরোধ ও নতুন প্রডাক্টের শরীয়াহ সামঞ্জস্যতা বিষয়ে মতামত দেবে।

নীতিমালা অনুযায়ী, বোর্ডে ৭ জন সদস্য থাকবেন, এর মধ্যে অন্তত ৫ জন শরীয়াহ বিশেষজ্ঞ। সদস্যদের মেয়াদ হবে তিন বছর, কর্মদক্ষতার ভিত্তিতে পুনঃনিয়োগের সুযোগ থাকবে। তবে কেউ টানা ছয় বছর দায়িত্বে থাকলে, পুনঃনিয়োগের আগে দুই বছর বিরতি নিতে হবে।

সদস্যদের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এবং শরীয়াহ, ইসলামী ফাইন্যান্স বা ইসলামী ব্যাংকিংয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

শরীয়াহ স্কলারদের দাওরা-ই-হাদিস, কামিল, ইসলামী আইন বা ফিকহ-আল-মুয়ামালাত বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

অন্যদিকে ইসলামী শিক্ষাবিদদের ইসলামী অর্থনীতি বা ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রিধারী এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

কোনো ব্যাংকের শরীয়াহ বোর্ড বা ইসলামি ফাইন্যান্স প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রকাশিত গবেষণা প্রবন্ধ বা গ্রন্থ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশে ১৯৮৩ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রথম ইসলামী ব্যাংক হিসেবে লাইসেন্স পায়। বর্তমানে দেশে ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক এবং ৩১টি তফসিলি ব্যাংকের ইসলামী শাখা ও উইন্ডো রয়েছে।

জুন ২০২৫ পর্যন্ত দেশের মোট ১১,৩৭২টি ব্যাংক শাখার মধ্যে ১,৬৯৯টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক শাখা, ৪১টি ইসলামী শাখা এবং ৯০৫টি ইসলামী উইন্ডো কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ইসলামী ব্যাংকিংয়ে জনগণের অংশগ্রহণ দ্রুত বাড়ছে। তাই শরীয়াহ মানদণ্ডের যথাযথ প্রয়োগ, প্রতারণা প্রতিরোধ এবং ইসলামী অর্থব্যবস্থার সুষ্ঠু বিকাশে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকিং খাতে বিশ্বমানের নীতিমালা ও শাসন কাঠামো প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

Published

on

By

আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল।

পথে আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ভারসাম্য হারিয়ে সেটি সমুদ্রে ডুবে যায়।

Continue Reading

top1

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

Published

on

By

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম কৃষক কার্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান-কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রথম ধাপে এ কার্ড উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক সচ্ছল থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। পয়লা বৈশাখ বাংলা সংস্কৃতির ঐতিহ্য, যা কৃষক ভাই-বোনদের সঙ্গে মিশে আছে। এর লক্ষ্যেই কৃষক কার্ড উদ্বোধনের জন্য দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এ সরকার জনগণের সরকার। তাই নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো কালি মোছার আগেই বাস্তবায়ন করছে সরকার।

তিনি আরও বলেন, আজকের এ প্রি পাইলট প্রজেক্টের মাধ্যমে ২২ হাজার কৃষক কার্ড পাচ্ছেন। পয়লা বৈশাখ কৃষকদের সঙ্গে জড়িত বলেই এ দিনে কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলাম।

প্রধানমন্ত্রী বলেন, ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকদের হাতে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলা। কৃষক কার্ডে থাকছে ১০টি সুবিধা। এর মাধ্যমে কৃষকের অবস্থার পরিবর্তন হবে। খাদ্যঘাটতি মেটাতে, ফসল সংরক্ষণে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে।

তারেক রহমান বলেন, পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খাল ও নদী খননের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর বাড়বে। এখন দেশ গড়ার সময়। নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। বিএনপির লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু)। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে যান এবং সেখানে কৃষি মেলার উদ্বোধন করেন।

Continue Reading

top1

বিদ্যুতের দাম সমন্বয়ে ৬ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

Published

on

By

দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ক্রমবর্ধমান চাপ সামাল দিতে বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা (রিটেইল) মূল্যহার সমন্বয়ের লক্ষ্যে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

গত ৯ এপ্রিল ২০২৬ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সোমবার (১৩ এপ্রিল) এটি মন্ত্রিপরিষদ বিভাগে ওয়েবসাইটে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকা অন্য সদস্যরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থবিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।

এই কমিটির প্রধান দায়িত্ব হলো বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিদ্যুতের মূল্যহার নিয়ে সার্বিক পর্যালোচনা করা এবং মন্ত্রিসভার জন্য একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরি করা।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী নতুন সদস্য কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কমিটির সভা অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে।

অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে

Continue Reading

Trending