Connect with us

top2

ছাত্রশিবিরের আলোকচিত্র প্রদর্শনীতে ২৮ শে অক্টোবর

Published

on

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫ — বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত “রক্তাক্ত ২৮ অক্টোবর: যে শাহাদাত প্রেরণা যোগায়” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেসক্লাবে। এই প্রদর্শনীতে ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডির হৃদয়বিদারক ও ঐতিহাসিক মুহূর্তগুলো তুলে ধরা হয়, যা ইসলামী আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী দর্শনার্থীরা বলেন, এই আয়োজন তাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে নতুনভাবে উপলব্ধি করতে সহায়তা করেছে। ছাত্রশিবির নেতৃবৃন্দ জানান, এই প্রদর্শনীর উদ্দেশ্য ছিল শহীদদের স্মৃতিকে জীবন্ত করে তোলা এবং নতুন প্রজন্মকে ইসলামী আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করা।

ছাত্রশিবিরের মহানগর নেতারা বলেন, “২৮ অক্টোবরের শহীদরা আমাদের প্রেরণার উৎস। তাদের রক্তের বিনিময়ে আমরা আজও ইসলামী আদর্শে অটল রয়েছি। এই প্রদর্শনী আমাদের সেই অঙ্গীকারকে পুনরায় দৃঢ় করেছে।”

আলোকচিত্র প্রদর্শনীতে শহীদ মুজাহিদ, ফয়সাল, মাসুম, শিপন, রফিকসহ অন্যান্য শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজনও করা হয়। বক্তারা ২৮ অক্টোবরের ঘটনার বিচার দাবি করেন এবং শহীদদের আত্মত্যাগকে জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।
এই আয়োজন ইসলামী ছাত্রশিবিরের ধারাবাহিক কর্মসূচির অংশ, যা ইসলামী মূল্যবোধ ও ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।

জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান নুরুল ইসলাম বুলবুল শহর ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা আলোকচিত্র প্রদর্শন করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের

Published

on

By

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও মূল কয়েকটি বিষয়ে মতপার্থক্য থাকায় দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে পারেনি।

রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বৈঠকে তেহরানের পক্ষ থেকে মোট ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের নিজস্ব কিছু প্রস্তাব দেয়। কিছু বিষয়ে অগ্রগতি হলেও তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ থেকেই যায়, যার কারণে চূড়ান্ত চুক্তি সম্ভব হয়নি। তবে ঠিক কোন তিনটি ইস্যু—তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অন্যতম বড় মতবিরোধের বিষয় ছিল হরমুজ প্রণালি। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের শর্ত না মানে, তাহলে এই গুরুত্বপূর্ণ জলপথের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।

আরেকটি বড় ইস্যু ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত। যুক্তরাষ্ট্র চায় ইরান এই মজুত ত্যাগ করুক, কিন্তু তেহরান এতে রাজি নয়। ফলে এই বিষয়টিও আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়ায়।

এছাড়া পারমাণবিক অস্ত্র ইস্যুতেও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগের প্রতিশ্রুতি দিতে রাজি না হওয়ায় আলোচনা ব্যর্থ হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি, ইউরেনিয়াম মজুত ও পারমাণবিক কর্মসূচি এই তিনটি ইস্যু দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু। তাই এসব বিষয়ে সমঝোতা না হলে ভবিষ্যতেও আলোচনায় অগ্রগতি কঠিন হবে।

দীর্ঘ আলোচনা সত্ত্বেও বড় ধরনের অচলাবস্থা থেকেই গেছে। ফলে যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা নিয়ে যে আশা তৈরি হয়েছিল, তা আপাতত অনিশ্চয়তায় রয়ে গেল।

Continue Reading

top2

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

Published

on

By

ইরানের সঙ্গে চলমান আলোচনায় পারমাণবিক কর্মসূচিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, এই আলোচনায় কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই এবং মূল লক্ষ্য হবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে রওনা হওয়ার আগে উড়োজাহাজে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনায় যোগ দিতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে কী বার্তা দিয়েছেন- এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি।’

পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলে যারা রয়েছেন

ইরানের সঙ্গে আলোচনা এক দফাতেই শেষ হবে নাকি আরও দীর্ঘমেয়াদি হবে- এ বিষয়ে নিশ্চিত নন বলেও জানান তিনি। বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আপনাদের কোনো ব্যাকআপ পরিকল্পনার প্রয়োজন নেই।’

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘একটি ভালো চুক্তি মানে-ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’ একই সঙ্গে তিনি দাবি করেন, তার মতে ইরানে ইতোমধ্যে এক ধরনের ‘রেজিম চেঞ্জ’ ঘটেছে।

এ সময় ট্রাম্প আরও বলেন, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান টোল আদায়ের পরিকল্পনা করছে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা এমনটা হতে দেব না।’

সূত্র : বিবিসি

Continue Reading

top2

বিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

Published

on

By

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস এবং ইউরোপের দেশ আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এতে ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ইউরোপিয়ান কোনো দলের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের জন্য ঘোষণা করা স্কোয়াড এ দুটি ম্যাচে খেলাবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে ৩০ মে পর্যন্ত সময়সীমা পাচ্ছেন আর্জেন্টাইন কোচ।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত এই একবারই মুখোমুখি হয়েছে দুই দল। এবার দুটি দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আলাবামার জর্ডান-হের স্টেডিয়ামে। আমেরিকান ফুটবলের এ ভেন্যুর ৮৭ বছরের ইতিহাসে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।

অন্যদিকে, এর আগে তিনবার হন্ডুরাসের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা। এই তিন ম্যাচে ৭ গোল করার বিপরীতে তারা হজম করেছে মাত্র ১ গোল

Continue Reading

Trending