Connect with us

top2

রাজধানীতে আজকের কর্মসূচি

Published

on

ঢাকার সড়কগুলোতে প্রতিদিনের মতো আজও নানা কর্মসূচি ঘিরে যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে। তাই বাইরে বের হওয়ার আগে কোথায় কী অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচি আছে তা জানা থাকলে কিছুটা স্বস্তিতে চলাফেরা করা সম্ভব।

শনিবার (১ নভেম্বর) সকালে ঢাকায় যে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে, তা নিচে তুলে ধরা হলো—

রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ৯টায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম অ্যালামনাই আয়োজন করা হয়েছে। সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান অনলাইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ. ম. খালিদ হাসানসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত থাকবেন।

বিএনপি মহাসচিবের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা দলের সভা
জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সকাল সাড়ে ৮টা থেকে শাহবাগ চত্বরে (জাতীয় জাদুঘর সংলগ্ন) অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-এ সকাল সাড়ে ১০টায় শুরু হবে ‘জুলাই সনদ বাস্তবায়নে করণীয়’ বিষয়ক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

Published

on

By

ডিজিটাল ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে তার নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ‘অশালীন বক্তব্য’ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

সমাবেশে তিনি নাসীরুদ্দীন পাটোয়ারীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধী পক্ষের প্রতি গঠনমূলক সমালোচনা ও শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদপুরের কোনো এলাকায় নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।

Continue Reading

top2

জাবিকে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত বিশ্ববিদ্যালয় করার আহ্বান

Published

on

By

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) দেশের প্রথম প্লাস্টিকমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৪৬টি প্লাস্টিকের ও ৪২টি স্থায়ী ওয়েস্ট বিনের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ বিষয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জাকসু ও ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইউএনআইডিও) সহযোগিতায় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চর্চা ও উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা দিতে পারলে এটি শুধু বিশ্ববিদ্যালয়টির জন্যই সম্মানের হবে না, বরং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি ইতিবাচক বার্তা তৈরি করবে।

তিনি বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে। প্রয়োজন না থাকলেও অনেক ক্ষেত্রে পলিথিন ব্যবহার করা হচ্ছে। মুদি, সবজি ও ফলের দোকানে পলিথিনের পরিবর্তে পচনশীল ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করলেই বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার সমাধান হবে না। এজন্য মানুষের দায়িত্বশীল আচরণও নিশ্চিত করতে হবে। যারা যত্রতত্র বর্জ্য ফেলেন, তাদের জবাবদিহির আওতায় এনে নিজেদের ফেলা বর্জ্য পরিষ্কারে সম্পৃক্ত করা উচিত।

Continue Reading

top2

রামিসা হত্যা মামলার শুনানি রোববার হাইকোর্টের বিশেষ বেঞ্চে

Published

on

By

ডিজিটাল ডেস্ক

বহুল আলোচিত শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য মামলাটি হাইকোর্টের বিশেষ বেঞ্চে পাঠানো হয়েছে। আগামী রোববার (১৬ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, ফেনীর নুসরাত জাহান রাফি ও মাগুরার শিমু আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পর শিশু রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু হতে পারে।

এর আগে হাইকোর্টের একই বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। পরে গত ২৫ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে দোষী সাব্যস্ত করে ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। পরে দণ্ডের বিরুদ্ধে তারা জেল আপিল করেন।

এখন ওই ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টের বিশেষ বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Continue Reading

Trending