Connect with us

খেলাধুলা

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান খেলবে ১৫ ফেব্রুয়ারি

Published

on

২০২৬ ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে দেখা যাবে। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো খবর দিয়েছে যে, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান কলম্বোতে মুখোমুখি হবে।

গত এশিয়া কাপে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো এবং পিসিবি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, এরপর এটিই হবে প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে দলটি।

গ্রুপপর্বে প্রতিদিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করবে এবং এটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে। পাকিস্তান তাদের সব ম্যাচ কলম্বো কিংবা ক্যান্ডিতে খেলবে।

আগের বিশ্বকাপের মতো এবারও ২০ দল চারটি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে, এরপর ফাইনাল। ভারত যদি সুপার এইটে ওঠে, তাদের ম্যাচগুলো হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনাল রাখা হয়েছে মুম্বাইয়ে। পরিকল্পনা অনুযায়ী ফাইনালের ভেন্যু আহমেদাবাদ, তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে কলম্বোয়। টি–টোয়েন্টি বিশ্বকাপে যে ২০টি দল অংশ নিচ্ছে, সেগুলো হলো—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

Published

on

By

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে টেস্টে অজিদের ঘরে মাঠে হারানোর কৃতিত্ব অর্জন করল টাইগাররা। বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ হাসানের সেঞ্চুরি এবং ৯ উইকেট নিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ফলে ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। সহজ লক্ষ্য পেয়ে উইকেট ১ হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ম্যাচে অজিদের ১৯৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করেছিল। তারপর অস্ট্রেলিয়াকে তারা দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করল। স্বাগতিকের পক্ষে সর্বোচ্চ রান করেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়া ৫৬ রানের লিড নিয়ে এই ইনিংস শেষ করে।

ডারউইনে জিততে বাংলাদেশের দরকার ৫৭ রান

গ্রিন একটা সময় বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে উঠেছিলেন। তাকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকেই ছিটকে দেয় টাইগাররা। দলগত ২৭৮ রানে ৯ উইকেট হারায় অজিরা। আর পেরে ওঠেনি। মেহেদী হাসান মিরাজ তার পঞ্চম উইকেট নিয়ে স্বাগতিকদের অলআউট করেন। শেষ ব্যাটার হিসেবে নাথান লায়ন এলবিডব্লিউ হন।

ডারউইনে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ

তার আগে চতুর্থ দিন প্রথমবার বল হাতে নিয়েই গুরুত্বপূর্ণ উইকেট পান হাসান মাহমুদ। অফস্টাম্প বরাবর ডেলিভারিতে বোল্ড করেন তিনি। ২০১ বলে ৪ চার ও ১ ছয়ে ১০৪ রানে থামেন গ্রিন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া হাসান দ্বিতীয় ইনিংসে তৃতীয় উইকেট তুলে নেন। ম্যাচে ৯ উইকেট হয় তার।

দ্বিতীয় সেশনের শুরুতে ৯৫ রানে জীবন পান গ্রিন। অজি ব্যাটার সুযোগ কাজে লাগিয়ে করে শতক হাঁকান। কিন্তু দলের কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করলেও ইনিংস বাড়াতে পারলেন না তিনি।

এর আগে লাঞ্চ থেকে ফিরে তৃতীয় ওভারে বাংলাদেশ অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটের পতন ঘটায়। ৮৭তম ওভারের পঞ্চম বলে মিচেল স্টার্ককে লিটন দাসের ক্যাচ বানান তাসকিন আহমেদ।

৩৪ বলে দুই চারে ১৮ রান করেন স্টার্ক। ক্যামেরন গ্রিনের সঙ্গে তার জুটি ছিল ৪৩ রানের। ২৫০ রানে ৮ উইকেট নেই অস্ট্রেলিয়ার। ২২ রানের লিড তাদের।

চতুর্থ দিনেও প্রথম সেশন নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এই সেশনে অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়েছেন ক্যামেরন গ্রিন। তার হাফ সেঞ্চুরির ইনিংসে অস্ট্রেলিয়া ১৫ রানের লিড নিয়ে লাঞ্চে যায়। গ্রিন ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট রান ৮৫ ও মিচেল স্টার্ক ১৪ রানে অপরাজিত ছিলেন।

মিরাজ প্রথম দেড় ঘণ্টায় স্পিন জাদুতে অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফেরান। বাংলাদেশি অফস্পিনারের বোলিং নৈপুণ্যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারানোর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু গ্রিন ও স্টার্কের জুটিতে দ্বিতীয় ইনিংস লিড নেয় স্বাগতিকরা। রোববার প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৪৩ রান।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করেছিল অজিরা। দিনের সপ্তম ওভারে তারা পঞ্চম উইকেট হারায়। ক্যারিকে ফিরিয়ে গ্রিনের সঙ্গে ৫৬ রানের জুটি ভেঙে দেন মিরাজ। ক্যারি ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের ক্যাচ হন।

১৩ মাস পর ও ১৩ ইনিংসে প্রথম হাফ সেঞ্চুরিতে অপরাজিত গ্রিনের সঙ্গে ক্রিজে থাকতে পারেননি ওয়েবস্টার। মিরাজ তাকে ৫ রানে বোল্ড করেন। ১০৯ বলে ২ চারে ফিফটি করা গ্রিনকে সঙ্গ দিতে নেমে প্যাট কামিন্স মাত্র ৮ রান করে সাদমান ইসলামের ক্যাচ হন। তাকেও ফেরান মিরাজ। এটি ছিল নতুন দিনে তার তৃতীয় ও ইনিংসে চতুর্থ উইকেট। ২০৭ রানে সপ্তম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ইনিংসে তারা ২২৮ রানে পিছিয়ে থেকে খেলতে নেমেছিল।

Continue Reading

খেলাধুলা

মাথা ব্যথার কারণ হয়ে ওঠা স্মিথকে আউট করলেন মিরাজ

Published

on

By

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছিলেন স্টিভ স্মিথ। দ্বিতীয় ইনিংসেও তিনিই ধরে রেখেছিলেন দলের হাল। ছুটছিলেন ফিফটির কাছাকাছি। কিন্তু মেহেদী হাসান মিরাজের স্পিনে ৪৪ রানে কাটা পড়লেন তাকেই ক্যাচ দিয়ে।

৫ চারে সাজানো ইনিংসটি শেষ হয়ে গেছে মিরাজের বলে। ১২২ রানে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এখনও পিছিয়ে ১০৬ রানে। ম্যাচে এটিই মিরাজের প্রথম উইকেট।

মারনাস লাবুশেনও পারেননি প্রতিরোধ গড়তে। শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ৩১ রান করে বোল্ড হয়েছেন তাইজুল ইসলামের বলে। তার বিদায়ে ৭৩ রানে ৩ উইকেট হারায় অজিরা। মিডল ও লেগ স্টাম্প বরাবর ফুল লেন্থের বলটি অনসাইডে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু বলের লাইন মিস করে পুরোপুরি পরাস্ত হন।

তৃতীয় দিন ৪২৬ রানে অলআউট হওয়া বাংলাদেশ লিড জমা করে ২২৮। এরপর অজিদের দুটি উইকেটই তুলে নিয়েছেন প্রথম ইনিংসের নায়ক হাসান মাহমুদ।

দুই ওপেনারকেই তিনি ফিরিয়েছেন বোল্ড করেছেন হাসান। জেক ওয়েদারাল্ডকে ও ট্রাভিস হেড দুজনই ইনসাইড এজে বোল্ড হয়েছেন।

৩ চারে ১৭ রান করে ইনসাইড এজে বোল্ড হয়েছেন হেড। প্রথম ইনিংসেও তাকে বোল্ড করেছিলেন হাসান। তার বিদায়ে ৩৭ রানে ২ উইকেট হারায় অজিরা।

জেক ওয়েদারাল্ডকে ফেরান রানের খাতা খোলার আগেই বোল্ড করে। ফলে ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসেও ওয়েদারাল্ড সাজঘরে ফিরেছিলেন হাসানের বলে। সেই ভয়টাই কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি দ্বিতীয় ইনিংসেও।

এর আগে, প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। বোর্ডে লিড জমা হয় ২২৮ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন তানজিদ হাসান তামিম। ৮৪ করেন নাজমুল হোসেন শান্ত ও ৬৫ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাটে।

অজিদের হয়ে ৬ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড। মিরাজকে ফিরিয়ে টেস্টের ৩০০ উইকেট পূর্ণ করেছেন তিনি।

Continue Reading

top2

এক শব্দেই সব গুঞ্জনের জবাব দিলেন লিওনেল মেসি

Published

on

By

স্পোর্টস ডেস্ক

ইন্টার মায়ামি ছেড়ে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিতে পারেন লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে মাত্র এক শব্দেই সেই গুঞ্জনের জবাব দিয়েছেন মেসি।

বৃহস্পতিবার লিগস কাপে মেক্সিকান ক্লাব সান লুইসের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থ রদ্রিগো ডি পলের সঙ্গে স্টেডিয়ামে প্রবেশ করছিলেন মেসি। এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘থিয়াগো কি ইন্টার মায়ামি ছাড়ছে?’

হাঁটতে হাঁটতেই মেসি সংক্ষিপ্ত জবাব দেন, ‘না।’

মেসির এই এক শব্দের উত্তরেই থিয়াগোর বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের অবসান ঘটে। ২০২৩ সাল থেকে ইন্টার মায়ামির একাডেমিতে খেলছে থিয়াগো। মূলত মিডফিল্ডার হিসেবে খেলা এই কিশোর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে যাওয়ার পর থেকেই ক্লাবটির বয়সভিত্তিক দলে ফুটবলের অনুশীলন ও উন্নয়ন চালিয়ে যাচ্ছে।

এদিকে বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারলেও ফাইনালের পর ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরে নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনায় রয়েছেন মেসি। দুই ম্যাচে মাঠে নেমেই ক্লাব ফুটবলে নিজের মনোযোগের বিষয়টি স্পষ্ট করেছেন আর্জেন্টাইন তারকা।

Continue Reading

Trending