Connect with us

top2

মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Published

on

কুষ্টিয়ার দৌলতপুরে একটি পরিত্যক্ত পুরোনো মর্টার শেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রাম থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখালী গ্রামের সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মরহুম মো. আসমত উল্লাহর বসতবাড়িতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।

উদ্ধারকৃত মর্টার শেলটির উচ্চতা আনুমানিক ২৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৮ কেজি বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি ১৯৭১ সালের সময়কার বলে অনুমান করা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান কলবেলাকে জানান, পরিত্যক্ত অবস্থায় ১৯৭১ সাল সময়কার উদ্ধারকৃত মর্টার শেলটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এসব ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

লিবিয়া থেকে দেশে ১৭৫ বাংলাদেশি

Published

on

By

ইউএনবি

লিবিয়ায় ডিটেনশন সেন্টারে আটক ও বিভিন্নভাবে দুর্দশাগ্রস্ত ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হয়।

বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাদের দেশে আনা হয়।

জানা গেছে, প্রত্যাবাসিতদের মধ্যে লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩০ জন বাংলাদেশি রয়েছেন। বাকি ১৪৫ জন বেনগাজী ও তার আশপাশের এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তারা সবাই স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় আইওএম-এর সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব নাগরিকের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে গিয়ে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েন এবং অনেকে অপহরণ ও অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় কর্মকর্তারা মানবপাচারের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভুক্তভোগীদের তাদের তিক্ত ও দুঃসহ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, জরুরি খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন সাপেক্ষে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে পড়া অন্য বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।

Continue Reading

top2

জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত

Published

on

By

আগামী ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপনের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।

আদেশে অষ্টম জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য বলা হয়েছে।

Continue Reading

top2

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির

Published

on

By

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এ জন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলাপচারিতায় কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলাপচারিতায় কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী।

এর আগে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ আনেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি’ পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমি তাঁর এই সাক্ষাৎকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’’

Continue Reading

Trending