Connect with us

top3

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফারুকীর

Published

on


নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তাজনিত উদ্বেগকে গুরুত্ব দিলেও বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি ভিন্ন মানদণ্ড অনুসরণ করছে।

তার ভাষ্য, ‘ভারতের পাকিস্তানে না খেলার সিদ্ধান্ত আইসিসি মেনে নেয়। আবার পাকিস্তানের ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্তও আইসিসি মেনে নেয়। কিন্তু বাংলাদেশ যখন বাস্তব নিরাপত্তা হুমকির কারণে একই অনুরোধ করল, তখন আইসিসি বিপরীত অবস্থান নিল।’

ফারুকী লিখেছেন, ‘সম্প্রতি ভারতে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার একাধিক ঘটনার খবর প্রকাশিত হয়েছে। ঠিক গতকালই, পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া মুসলিম ব্যক্তি মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া জানিয়েছে।’

মুম্বাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ আয়োজন নিয়ে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সতর্কবার্তার বিষয়টি তুলে ধরে ফারুকী বলেন, ‘এ ঘটনাগুলোর সঙ্গে যদি দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণাকে যুক্ত করা হয়, যার ফল হিসেবে মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে মানতেই হবে যে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা হুমকি বাস্তব ও গুরুতর।’

আইসিসির অভ্যন্তরীণ ও স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের প্রসঙ্গ টেনে উপদেষ্টা ফারুকী লিখেছেন, সেখানেও মোস্তাফিজ দলে থাকলে এবং বাংলাদেশের জার্সি পরলে ভারতে বাংলাদেশ দলের জন্য মাঝারি থেকে উচ্চপর্যায়ের ঝুঁকির কথা বলা হয়েছে।

এমন প্রেক্ষাপটের পরও আইসিসি বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগ আমলে না নেওয়ায় ফারুকি লিখেছেন, ‘আইসিসি যদি সত্যিই নিজেকে সব সদস্য দেশের প্রতি ন্যায্য ও নিরপেক্ষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত এবং ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া প্রয়োজন। নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসির।’

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তা ঝুঁকির কারণে আইসিসিকে বাংলাদেশ দলের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বিসিবি। তবে বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে আইসিসি। বিসিবি ও বাংলাদেশ সরকার ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫

Published

on

By

নিজস্ব প্রতিবেদক

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-২০২৫ এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। কমিশনের অনুমোদনক্রমে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবং এতে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পিএসসি জানিয়েছে, ফলাফলের পূর্ণাঙ্গ তালিকা এবং পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Continue Reading

top3

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

Published

on

By

নিজস্ব প্রতিবেদক

অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র জানায়, স্বাস্থ্যগত কারণ বিবেচনায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। শুক্রবার দুপুরের মধ্যে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন।

বঙ্গভবনের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হচ্ছে না।

এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সময় লাগলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সরকারের অভ্যন্তরেও রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও দাবি করা হয়েছে।

এ ছাড়া বিএনপির একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে দলের উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। একই বছরের ২৪ এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে সিঙ্গাপুরে ওপেন হার্ট সার্জারি এবং পরে যুক্তরাজ্যে চিকিৎসার সময় হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় তার এনজিওপ্লাস্টি ও স্টেন্ট প্রতিস্থাপন করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নতুন সরকারের সদস্যদের শপথও পড়ান।

Continue Reading

top3

বরিশাল বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Published

on

By

মাফিদুল হাসান, ববি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিজ্ঞান অনুষদ এবং ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের মধ্যে এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে ‘উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের সভাকক্ষে বহিরাঙ্গণ কার্যক্রম অফিসের আয়োজনে এই চুক্তি স্বাক্ষর ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্যে জানান, “এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এর ফলে ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা পরিচালনা এবং অ্যাকাডেমিক আদান-প্রদানের সুযোগ তৈরি হবে, যা উভয় প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”

চুক্তি স্বাক্ষর ও সেমিনারে বিশেষ অতিথি ও প্রতিনিধি হিসেবে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইউকিফলি এবং এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের প্রধান ড. রেস্টি ফেবরিয়া উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানটির আমন্ত্রিত গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানা আলোচনায় অংশ নেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজন কৃষ্ণ সাহা, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিউল আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহসানুল হক এবং বহিরাঙ্গণ কার্যক্রম অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ রিসালাত রফিক।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দ্বিপাক্ষিক এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট অ্যাকাডেমিক মহল।

Continue Reading

Trending