Connect with us

রাজনীতি

দুঃখ প্রকাশের পরও জামায়াত আমিরের পুরোনো বক্তব্যকে নতুন করে রাজনৈতিক অস্ত্র বানানোর অভিযোগ

Published

on

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি পুরোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে পুনরায় ভাইরাল করে আলোচনার ঝড় তোলা হয়েছে, যা অনেকের কাছে উদ্দেশ্যমূলক রাজনৈতিক প্রচেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে।

গত বছরের ৩০ এপ্রিল নারী বিষয়ক কমিশনের প্রতিবেদনে উল্লেখিত বৈবাহিক ধর্ষণের প্রসঙ্গ নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রেইপ তো রেইপই। রেইপ তো দুইটা অসৎ নারী-পুরুষ যখন একত্রিত হয় বিবাহবহির্ভূত পন্থায় সেটার নাম রেইপ হবে।”

বক্তব্যের ভুল শব্দচয়ন বুঝতে পেরে  পরদিন ১ মে তিনি এ নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে বলেন, বক্তব্যের সময় ধর্ষণ নিয়ে অসাবধানতাবশত ভুল শব্দচয়ন হয়েছে, যা অনিচ্ছাকৃত। একই সঙ্গে তিনি ব্যাখ্যা করেন, ধর্ষণ সংক্রান্ত বিষয়টি তিনি বিবাহবহির্ভূত জোরপূর্বক সম্পর্কের প্রেক্ষাপটে উল্লেখ করেছিলেন এবং বৈবাহিক সম্পর্কের ভেতরে সংঘটিত অন্যায় অবশ্যই বিচারযোগ্য হওয়া উচিত।

তবে সাম্প্রতিক সময়ে ওই বক্তব্যের একটি অংশ সামাজিক মাধ্যমে পুনরায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে তার দুঃখ প্রকাশ ও পরবর্তী ব্যাখ্যার বিষয়টিকে বেমালুম আড়াল করা হয়েছে । এতে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের পাশাপাশি জামায়াতবিরোধী অবস্থানে থাকা বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী সক্রিয় ভূমিকা রাখছে। আলোচনায় নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসানের সম্পৃক্ততার কথাও উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, কোনো ব্যক্তি প্রকাশ্যে নিজের বক্তব্য সংশোধন করে দুঃখ প্রকাশ করার পরও সেই বক্তব্যকে পুনরায় রাজনৈতিক আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা গণতান্ত্রিক বিতর্কের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যকেই বেশি ইঙ্গিত করে। এতে বাস্তব সমস্যার সমাধানের পরিবর্তে সমাজে বিভাজন ও মেরুকরণ আরও গভীর হয়।

পুরোনো বক্তব্যকে নতুন বিতর্কে পরিণত করার এই প্রবণতা শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন নয়, বরং সমাজে ক্ষমা, সংশোধন এবং দায়িত্বশীল বক্তব্যের মূল্য কতটা—সে প্রশ্নও নতুন করে সামনে এনে দিয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী 

Published

on

By

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শ ছিলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেই আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। 

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিতে হবে।

বিস্তারিত আসছে…

Continue Reading

top1

জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদ উদযাপন

Published

on

By

ঐতিহাসিক জুলাই বিপ্লবের বীর শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের বাসভবনে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাসরত শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনভর এই বিশেষ কর্মসূচি পালন করা হয়। জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারা শহীদদের ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিশেষ গণসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, এমপি। তার সাথে দিনভর এই কার্যক্রমে আরও অংশ নেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির এবং অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ড. আব্দুল মান্নান। মহানগরী কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এবং মহানগরী সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দও এই সময় শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

নেতৃবৃন্দ তাদের এই শুভেচ্ছাসফরের অংশ হিসেবে সকালে প্রথমে রাজধানীর পল্টন এলাকায় যান। সেখানে তারা বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ কামাল মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দুপুরের দিকে নেতারা ঢাকা-৫ সংসদীয় আসনের অন্তর্গত যাত্রাবাড়ী এলাকায় পৌঁছান। সেখানে আন্দোলনের অগ্রভাগের শহীদ আসলাম, শহীদ আরিফ, শহীদ শাহাদাত হোসেন শাওন, শহীদ জিহাদ এবং শহীদ জাহাঙ্গীর আলমের বাসভবনে গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে দীর্ঘ সময় কাটান।

যাত্রাবাড়ীর পর জামায়াত নেতারা কুতুবখালী এলাকায় যান এবং সেখানে শহীদ নাঈম হাওলাদার, শহীদ শাকিল ও শহীদ নাছির উদ্দিনের পরিবারের খোঁজখবর নেন। সবশেষে নেতৃবৃন্দ মোকাররম মসজিদ ও শেখদী এলাকায় গিয়ে শহীদ নুর হোসেন, শহীদ জিহাদ হোসেন, শহীদ আহমদ আবদুল্লাহ, শহীদ জাহাঙ্গীর খাঁ, শহীদ রবিন মিয়া এবং শহীদ আব্দুল হান্নানের বাসায় পৌঁছান। সাক্ষাৎকালে নেতারা প্রতিটি শহীদ পরিবারের সার্বিক অবস্থা, বর্তমান পরিস্থিতি ও তাদের নানা প্রয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জামায়াতের পক্ষ থেকে এই শহীদ পরিবারগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাদের হাতে ঈদ উপহার ও বিশেষ আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।

Continue Reading

top2

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

Published

on

By


বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৮ মে) নরেন্দ্র মোদির এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে ভারতীয় হাইকমিশন।

ঈদের শুভেচ্ছায় প্রধানমন্ত্রীর উদ্দেশে মোদি বলেন, আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, ঈদুল আজহা বাংলাদেশের মতো ভারতেরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অংশ। দেশজুড়ে লাখো মুসলমান অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে ঈদ উৎসব পালন করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদ ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের আদর্শ তুলে ধরে। এটি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভারত ও বাংলাদেশ যৌথ ত্যাগ, সাংস্কৃতিক বন্ধন ও শান্তি-উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা লালন করে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় দুই দেশের জনগণের কল্যাণে জনমুখী সহযোগিতা বৃদ্ধি করে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠাভবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন নরেন্দ্র মোদি।

চিঠির শেষে বাংলাদেশের জনগণের অগ্রগতি ও উন্নতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

Continue Reading

Trending