Connect with us

top3

আলবাসেতের কাছে হেরে কোয়ার্টারের আগেই বিদায় বিয়ালের

Published

on

কোপা দেল রের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে দ্বিতীয় স্তরের দল আলবাসেতে। বুধবার রাতে নিজেদের মাঠে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।

নিয়মিত একাদশের বেশ কয়েকজন তারকাকে ছাড়া মাঠে নামা রিয়াল শুরু থেকেই ফিনিশিংয়ের সমস্যায় ভুগেছে। অন্যদিকে, ঘরের মাঠে কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে উজ্জীবিত ফুটবল উপহার দেয় আলবাসেতে।

ইউরোপের সফলতম ক্লাবটির রক্ষণে চিড় ধরিয়ে স্মরণীয় জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা।
চোট ও বিশ্রাম মিলিয়ে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, রদ্রিগোসহ নিয়মিত আরও বেশ কয়েকজনকে ছাড়াই এই ম্যাচের স্কোয়াড সাজান রিয়ালের নতুন কোচ আরবেলোয়া। আলোন্সোর শেষ ম্যাচ থেকে একাদশে ছয়টি পরিবর্তন আনেন তিনি।

শাভি ভিয়ার গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই রিয়ালকে সমতায় ফেরান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে স্বাগতিকরা আবার এগিয়ে যায় হেফতে বেতানকরের গোলে।
চার মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে রিয়ালকে দ্বিতীয়বার সমতায় ফেরান গন্সালো গার্সিয়া। শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা বেতানকর।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো রেয়ালের বিপক্ষে জিতল আলবাসেতে।

দুই দলের আগের ১৪ দেখায় ১১টিতে জিতেছিল রিয়াল, ড্র হয়েছিল ৩টি।
এই হারের মাধ্যমে রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়ার শুরুটাও সুখকর হলো না। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের পরদিন গত শাবি আলোন্সোকে কোচের পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় আরবেলোয়াকে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার

Published

on

By

ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার
ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ৫নং কেন্দ্র সলিমুন্নেছো মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

এদিকে, ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, জব্দকৃত ২৩টি রেজাল্ট শীট জব্দ ও ছিড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শীট তৈরি করতে বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে, বলেও জানান তিনি। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।

Continue Reading

top3

বিএনপি ও স্বতস্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

Published

on

By

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট-১ আসনে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান ও স্বতস্ত্র প্রার্থী সাবেকুন নাহার এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। তাদেরকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট শহরের সরকারি কলেজ সংলগ্ন এলাকার তাঁতিপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শহরের তাজুর মোড় এলাকার রোমান হোসেন (৩৯), ফরিদপুর জেলার নগরকান্দার আল হামজা (৩০), ফরিদপুর জেলা সদরের তানজিদ (২৯), পাঁচবিবি দানেজপুরের তৌফিক হোসেন (২৬), শহরের শান্তিনগরের রাজিব হোসেন (৪০), আল আমিন (৩৫), ফরিদপুর জেলা সদরের সোহাস (২৪), রোহান, (২৬), ফরিদপুরের সদরপুরের আব্দুল্লাহ (২৬)।

জয়পুরহাট জাতীয়তাবাদী শ্রমিক দলের পৌর কমিটির সাবেক আহবায়ক ও শ্রমিক নেতা গোলাম মর্তুজা শিপলু ও জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ভাড়াটে লোকজন নিয়ে এসে সরকারি কলেজ সংলগ্ন এলাকার তাঁতিপাড়া মহল্লায় টাকা দিয়ে ভোট কিনছিল। এসময় লোকজন বাধা দিলে ধানের শীষ প্রতীকের কয়েকজন কর্মীকে তার ভাড়াটেরা মারপিট করে। আহতরা হাসপাতালে ভর্তি আছে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রোহান, সোহাগ, আব্দুলাহ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তারা তাদের ভাবীর ভোটের জন্য জয়পুরহাট সরকারি কলেজে কেন্দ্রের পাশে বুথ ( স্লীপ সরবরারের জায়গা) ঠিক করার জন্য দেখতে গেলে কয়েকজন তাদের মারধর করেছে।

জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, সবাই আশঙ্কামুক্ত।

সদর থানার ওসি আনিছুর রহমান বলেন, পরিস্থিতি শান্ত আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, স্বতস্ত্র প্রার্থী সাবেকুন নাহারের শ্বশুর বাড়ি ফরিদপুর জেলা সদরে বলে জানা গেছে।

Continue Reading

top3

কর্মীসহ ইউনিয়ন জামায়াত নেতা জনতার হাতে আটক

Published

on

By

সিরাজগঞ্জের কামারখন্দে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতিসহ নেতাকর্মীদের আটক করেছে স্থানীয় জনতা। এ সময় একজনকে দৌড়ে পালাতে দেখা যায়।

এ সংক্রান্ত দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে টাকা দিয়ে ভোট কেনার বিষয়টি অস্বীকার করে তাদের ওপর হামলা করা হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর নেতারা।

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে চর বড়ধুল গ্রামে জামায়াতে ইসলামীর ঝাঐল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চর বড়ধুল গ্রাম ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান দৌঁড়ে পালাচ্ছেন অপর একজন বলছেন ভোট কিনে পালাচ্ছেন কেন, দাঁড়ান, দাঁড়ান। এরপর তিনি দৌঁড়ে পালিয়ে যান।

আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায়, বুধবার বিকেলে উপজেলার চৌবাড়ী গ্রামে রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি নূরে আলমকে ৭১ হাজার টাকাসহ আটক করে স্থানীয়রা। এ সময় কয়েকজনকে বলতে শোনা যায়, ‘টাকা দিয়ে ভোট চাচ্ছে, ভিডিও কর।’

এ ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন। পরে তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে ভোট কেনার প্রমাণ পাওয়া যায়নি। জামায়াতে ইসলামীর প্রার্থীদের আটকে মারধর করার অভিযোগ করে নেতাকর্মীরা। উভয়পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটিতে চিঠি দেওয়া হবে।

এদিকে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাঈম হোসেন জানান, চর বড়ধুল গ্রামে আমাদের কর্মীর ওপর মিথ্যা অভিযোগ এনে ধাওয়া দেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তিনি দৌড়ে প্রাণে রক্ষা পান।

অপর ঘটনার ব্যাপারে সেক্রেটারি জানান, প্রতিপক্ষের লোকজনেরা আমাদের এজেন্টদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে এবং বলেছে তোরা কেউ কেন্দ্রে যেতে পারবি না। সেখানে যাওয়ার সময় রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতের ৫/৭ জন নেতাকর্মী চৌবাড়ী গ্রামে পথরোধ করে তাদের ওপর হামলা করে মারধর করে বিএনপির নেতাকর্মীরা।

রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মধু জানান, জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীকে মারধর কিংবা হয়রানি করা হয়নি। স্থানীয়রা ভোট কেনার সময় একজনের পকেটে হাত দিয়ে টাকা বের করে।

Continue Reading

Trending