Connect with us

ক্যাম্পাস

ইবি শিক্ষার্থীদের আর্থিক সহায়তার লক্ষ্যে ‘কর্জে হাসানা’ প্রকল্পের যাত্রা শুরু

Published

on

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আর্থিক সংকট মোকাবিলায় সুদ মুক্ত আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইট অফ কুরআন’ এর উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘ইবি কর্জে হাসানা’ প্রকল্প। 

গত শনিবার (৬ ডিসেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল মসজিদে এ প্রজেক্টের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

জানা যায়, ইবি কর্জে হাসানা- IU Qard e Hasana’ নামক এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ সুবিধা প্রদান করা হবে। যেখানে সেমিস্টার ফি, চিকিৎসা ব্যয়, ছোট ব্যবসা শুরু অথবা অন্যান্য জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা ৩০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ২৫ দিন সময় দেওয়া হবে এবং কোনো ধরনের অতিরিক্ত অর্থ (সুদ) গ্রহণ করা হবে না।

প্রকল্পের নীতিমালা অনুযায়ী, ইবির যেকোনো শিক্ষার্থী ন্যূনতম ৫০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে উপযুক্ত বিবেচিত হলে এবং ফান্ড প্রাপ্যতা সাপেক্ষে ঋণ প্রদান করা হবে। সেক্ষেত্রে ঋণ গ্রহণের সময় দু’জন শিক্ষার্থীকে সাক্ষী রাখা বাধ্যতামূলক।

উক্ত প্রজেক্টটির স্বপ্নদ্রষ্টা ইবি শিক্ষার্থী সায়েম হোসেন বলেন, “করজে হাসানা’র আইডিয়াটা এসেছে পাকিস্তানে পরিচালিত একটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ‘আখুওয়াত ফাউন্ডেশন (Akhuwat Foundation)’ থেকে। আমি ক্যাপিটালিজম ও সোসালিজম এর কম্পারেটিভ পড়াশোনা করতে গিয়ে ‘confessionate economy’ বা সহমর্মিতাপুর্ণ অর্থনীতি টার্মটির সাথে পরিচিত হই। আখুওয়াত ফাউন্ডেশন (Akhuwat Foundation) তাদের করজে হাসানা প্রোগ্রামের মাধ্যমে সুদমুক্ত মাইক্রোফাইন্যান্স (ক্ষুদ্রঋণ) বা ইসলামী মাইক্রোফাইন্যান্স খুব চর্চা করছেন। সেই প্রজেক্ট থেকে অনুপ্রাণিত হয়ে আমার শিক্ষক তুল্য বড় ভাই জনাব সাঈদ মুনতাসীর এর আর্থিক সহায়তায় এবং লাইট অফ কোরআনের তত্ত্বাবধানে প্রজেক্টটা শুরু করেছি।”

সুদূরপ্রসারী উদ্দেশ্যকে সামনে রেখে সায়েম বলেন, “আমাদের স্বপ্ন এবং উদ্দেশ্য হচ্ছে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদলে একটি সুদ মুক্ত সমাজ গঠন করা, যেখানে পুঁজিবাদী অর্থনীতির ঋণ প্রকল্পের মত কোন সুদ থাকবে না। সাধারণ শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তায় যাতে কোন এনজিও’র সাহায্য না নিতে হয়, আমরা সেই ব্যাবস্থা করবো বলে আশাবাদী।”

‘লাইট অফ কুরআন’ এর সহকারী পরিচালক আল- কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহমাদ জাবের বলেন, “আমরা ইবি শিক্ষার্থীদের অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি উত্তরণে সম্পূর্ণ পরিচয় গোপন রেখে কোন ধরনের বিনিময় ব্যতীত সহায়তা করব। সেই বিবেচনায় লাইট অফ কুরআনের তত্ত্বাবধানে ‘করজে হাসানা (Qarz E Hasna)’ প্রজেক্টটি চালু করেছি। আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে, আমরা পর্যায়ক্রমে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে উক্ত প্রজেক্টটি চালু করব ইনশা- আল্লাহ।”

প্রধান অতিথির বক্তব্যে ইবি কেন্দ্রীয় মসজিদের খতিব শায়খ আশরাফ উদ্দিন খান আজহারী বলেন, “আজ ‘করজে হাসানা (Qarz E Hasna)’ প্রজেক্টটি উদ্বোধন করেছি। যার মূল উদ্দেশ্য হচ্ছে, ক্যাম্পাসের শিক্ষার্থীরা অর্থনৈতিক সংকটে পড়লে, তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করা। সহায়তাটি হবে সম্পূর্ণ ইসলামী শরিয়ত অনুযায়ী, সুদ বা কোন ধরনের বিনিময় ছাড়া। অর্থাৎ একজন শিক্ষার্থীর বিভাগের পরিক্ষা ফি, অসুস্থতা এবং নানান ধরনের সমস্যার সমাধানে  ঋণ প্রদান করে সহায়তা করা হবে। ‘করজে হাসানা (قرض حسنة)’ শব্দটি পবিত্র কুরআনে এবং হাদিসের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে ‘উত্তম ঋণ’ অর্থে, যেটি সুদের বিকল্প। আমরা উক্ত শব্দের মর্মার্থ বজায় রেখে সকলের সহায়তায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে ইচ্ছুক।”

প্রসঙ্গত, প্রকল্পটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী শিক্ষার্থীদের সংগঠনের পেইজে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

Published

on

By

ডিজিটাল রিপোর্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শান্ত দেব (২৩) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ণব দত্ত (২২)। তারা দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের দুজনের বাড়ি সিলেটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে দুই শিক্ষার্থী হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে পুকুরের মাঝামাঝি অংশে সাঁতার কাটতে গিয়ে তারা পানিতে ডুবে যান।

পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ২০ মিনিট পর অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাদের চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

top2

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আইরিন আক্তার লাবন্য

Published

on

By

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইরিন আক্তার লাবন্য ‘পলিসি ক্যাম্প’-এ অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে নির্বাচিত ৩০ জন তরুণের মধ্যে জায়গা করে নিয়েছেন।

ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসি (YfP)-এর উদ্যোগে আয়োজিত এ পলিসি ক্যাম্প আগামী ১৫ থেকে ২১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগ্রহী তরুণদের আবেদন ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ ৩০ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়েছেন আইরিন আক্তার লাবন্য।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের নীতি প্রণয়ন, নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ ও সমসাময়িক বিভিন্ন নীতিগত বিষয়ে ধারণা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের সুযোগ তৈরিতে বিভিন্ন সেশন, আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আইরিন আক্তার লাবন্য বলেন, “সারা দেশের ৩০ জন তরুণের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এই ক্যাম্পের মাধ্যমে নীতি প্রণয়ন ও নেতৃত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের সঙ্গে কাজ করার সুযোগ পাব। অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগিয়ে সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”

লাবন্যের এ অর্জনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জাতীয় পর্যায়ের এমন একটি আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণকে ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Continue Reading

top2

জাতীয় ক্রিকেট লিগে প্রাথমিক তালিকায় ইবি শিক্ষার্থী শুভ

Published

on

By

ইবি প্রতিনিধি

আসন্ন ২৮তম জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে খেলার জন্য প্রাথমিকভাবে খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মাহফুজুল ইসলাম শুভ।

জানা যায়, মাহফুজুল ইসলাম শুভ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচ অর্থাৎ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নিজের সাফল্যের যাত্রা সম্পর্কে অনুভূতি প্রকাশ করে মাহফুজুল ইসলাম শুভ বলেন, “জাতীয় লিগের ৩০ সদস্যের স্কোয়াডে সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। দীর্ঘদিনের পরিশ্রম, অনুশীলন এবং সবার সহযোগিতার ফল হিসেবে আমি এই সুযোগটাকে দেখছি।”

তিনি আরও বলেন, “একইসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (Physical Education and Sports Science) বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে এই অর্জন আমার জন্য আরও বেশি গর্বের। আমার পরিবার, কোচ, শিক্ষক এবং যারা সবসময় আমাকে সহযোগিতা করেছেন সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই ও পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পর্যায়ে খেলতে চাই।”

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাসউদ রানা বলেন, আসন্ন ২৮তম জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের প্রাথমিকভাবে খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছে মাহফুজুল ইসলাম শুভ ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে অবশ্যই এটা আমাদের জন্য গর্বের বিষয়। বিভাগের অবদান অনেক ছিল বলেই সে এখানে স্টুডেন্ট থাকা অবস্থায় প্র্যাকটিস করা ও ক্লাবে খেলার সুযোগ পেয়েছে। সে দীর্ঘদিন ধরে ডিভিশনেও খেলেছে।

তিনি আরও বলেন, “সে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকেই ক্রিকেট প্র্যাকটিস করতো এবং সে প্রফেশনাল ক্রিকেটার ছিল। সে যথেষ্ট ক্রিকেটের প্রতি ডেডিকেটেড ছিল। আমরা তার কাছে ক্রিকেটের আরও উত্তরোত্তর উন্নতি প্রত্যাশা করেছি।”

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম. সরফরাজ নওয়াজ বলেন, “আমাদের বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম শুভ আসন্ন ২৮ তম জাতীয় ক্রিকেট লিগে প্রাথমিক মনোনীত হয়েছে এটা আনন্দের বিষয়। শুধু আমাদের বিভাগ না পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি গর্বের বিষয়।”

Continue Reading

Trending