Connect with us

top1

‘এনসিপিকে বাদ দিয়ে জুলাই সনদে স্বাক্ষর ছাত্র-জনতার সাথে প্রতারণা’

Published

on

ডেস্ক নিউজ 

যারা জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার তাদের বাদ দিয়ে সনদে স্বাক্ষর করা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। একই সাথে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা।

গত শুক্রবার (১৭ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে বৈছাআ -এর কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এসব কথা বলেন।

এর আগে শুক্রবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিবৃতিতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের বিষয়, সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার আগেই দিনের প্রথমার্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে জুলাই সনদের আইনি বৈধতাসহ কয়েকটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চব্বিশের জুলাই যোদ্ধা আতিকুল গাজীসহ ২৭ জন গুরুতর আহত হন। একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য কর্তৃক জুলাই যোদ্ধাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, ২৪-এর জুলাই ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ ও আহত যোদ্ধার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই সহস্রাধিক শহীদ ও আহত যোদ্ধার রক্তের বিনিময়েই আজকের বহুল আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারের দলিল ‘জুলাই সনদ’। রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলা কেবল নিন্দনীয়ই নয়, বরং এটি জুলাইয়ের রক্তের সঙ্গেও বিশ্বাসঘাতকতা এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও বলা হয়, এ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, কেবল জাতীয় ঐক্যর নামে জুলাইয়ের গুরুত্বপূর্ণ অংশীদারদের উপেক্ষা করে কিছু তথাকথিত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, শহীদ পরিবার, আহত যোদ্ধা, ছাত্র প্রতিনিধি ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের (অংশীজনদের) সঙ্গে বসেই যেন জুলাই সনদের আইনি বৈধতা এবং ‘নোট অব ডিসেন্ট (দ্বিমত)’ সংক্রান্ত সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান অবিলম্বে নিশ্চিত করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সেই ২ কর্মকর্তা এবার বরখাস্ত

Published

on

By

কোরবানির পশুর বর্জ্য অপসারণের অবহেলায় দায়িত্ব থেকে সরানো রাজধানীর দুই সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। অসদাচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব পদমর্যাদার ওই দুই কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজির।

বর্জ্য অপসারণের কাজে গাফিলতির অভিযোগে সরকারপ্রধানের নির্দেশে তাদের সেদিনই প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়েছিল। ঈদের ছুটির পর প্রথমদিন সোমবার তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ১ জুন থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

পবিত্র ঈদুল আজহার পরদিন গত শুক্রবার কাউকে কিছু না জানিয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন বেলা দুইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী। তখন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, এসব এলাকায় বর্জ্য অপসারণে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।

এরপর তার নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

Continue Reading

top1

তোফায়েল আহমেদ আর নেই

Published

on

By

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বিস্তারিত আসছে…

Continue Reading

top1

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে যুবকের শিকলবাঁধা মরদেহ উদ্ধার

Published

on

By

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে শিকলবাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার জোতপাড়া নৌকা ঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে শিকল বাধা হাত-পা মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী নৌ পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। লাশের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল এবং তাতে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রবীর ভট্টাচার্য জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

Continue Reading

Trending