Connect with us

আন্তর্জাতিক

এবার মিয়ানমারে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

Published

on

অনলাইন ডেস্ক

ভূমিকম্পের আতঙ্ক যেন কাটছেই না দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়। গত শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পরদিন আবারও প্রায় আগের স্থানে এর ‘আফটার শক’- এর মৃদু কম্পন অনুভূত হয়। এর রেশ না কাটতেই প্রতিবেশী মিয়ানমারে আঘাত হেনেছে ভূমিকম্প।  

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূকম্পন আঘাত হানে।

মূলত, আন্দামান সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। এক সপ্তাহের মধ্যে অঞ্চলে এটি দ্বিতীয় বড় ভূমিকম্পের ঘটনা, যা ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে।

ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ১০ জন প্রাণ হারান। এর প্রভাব অনুভূত হয় বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা-হাওড়াসহ বেশ কিছু এলাকায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদ্‌যাপিত হচ্ছে ঈদ

Published

on

By

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে ঈদ উদ্‌যাপন করা হচ্ছে।

শুক্রবার ভোরে সংযুক্ত আরব আমিরাতজুড়ে বাসিন্দারা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে মসজিদে সমবেত হন। যুদ্ধের কারণে এবার খোলা ময়দানে ঈদের জামাত হচ্ছে না।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট এবং শারজাহর ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী শুধু মসজিদগুলোতে নামাজ অনুষ্ঠিত হয়।

মধ্যপ্রাচ্য ছাড়াও তুরস্ক, মালদ্বীপ এবং আফ্রিকার সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল ও ক্যামেরুন শুক্রবারে ঈদ উদ্‌যাপনের বিষয়টি নিশ্চিত করেছে।

Continue Reading

top1

ইরানকে হারাতে অনেক সময় লাগবে : নেতানিয়াহু

Published

on

By

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে এবং এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানে শিগগির কোনো গণঅভ্যুত্থান হবে কি না, তা এখনই বলা সম্ভব নয়। তিনি মনে করেন, এ ধরনের পরিস্থিতি পুরোপুরি দেশের ভেতরের অবস্থার ওপর নির্ভর করে।

নেতানিয়াহু জানান, ইসরায়েলি বাহিনী দিনরাত ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। তিনি দাবি করেন, এসব হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান চলতে থাকবে, যতক্ষণ না ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করা যায়।

যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনেনি। বরং যুক্তরাষ্ট্র নিজস্ব নিরাপত্তা ও স্বার্থের কথা বিবেচনা করেই পদক্ষেপ নিচ্ছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই এই সংঘাত শুরু হয় এবং পরে ইরান বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায়। সূত্র : শাফাক নিউজ

Continue Reading

top1

শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী

Published

on

By

‘ডোনাল্ড ট্রাম্প-ই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম’ এমন মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস-এর ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

তাকাইচি বলেন, বর্তমান বিশ্ব একটি গভীর নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কার মুখে রয়েছে। এই পরিস্থিতিতে তিনি ট্রাম্পের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেবল আপনিই সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারেন।” আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বার্তা সরাসরি পৌঁছে দিতেই তিনি ওয়াশিংটন সফর করছেন বলেও জানান জাপানের প্রধানমন্ত্রী।

এ সময় তাকাইচি আরও বলেন, জাপান ইরান-এর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানান।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করতে পারে

Continue Reading

Trending