Connect with us

সর্বশেষ

‘কখনো মামলার রোল ০২ হয়নি, সব মামলায় প্রধান আসামি আমি’ : আম্মার

Published

on

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে। মামলা দায়েরের খবর প্রকাশ্যে আসতেই নিজের স্বভাবসুলভ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন এই ছাত্রনেতা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন আম্মার লেখেন:

“আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট! কখনো কোনো মামলার রোল ০২ হয়নাই আমার। সব মামলার ১নম্বর আসামী আমি😎 লীগ পুন্দাইয়া মামলা খাওয়াও সাওয়াবের কাম।”

পোস্টে তিনি হাস্যরসাত্মক ভঙ্গিতে নিজেকে ‘ব্রিলিয়ান্ট স্টুডেন্ট’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেন, অ্যাকাডেমিক ফলাফলের রোলের মতো আইনি নথিতেও কখনো তার অবস্থান দুই নম্বরে নামেনি; প্রতিবারই তিনি প্রধান আসামি হয়েছেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চর্চার জন্ম দেয়।

৯ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় সংস্কৃত বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহিনের ওপর রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনার জের ধরে মতিহার থানা আমলি আদালতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

মামলায় সালাউদ্দিন আম্মারকে প্রধান আসামি করার পাশাপাশি রাকসুর এজিএস সালমান সাব্বিরসহ মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১৭-১৮ জনকে করা হয়েছে অজ্ঞাতনামা আসামি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

হরমুজ চুক্তির বিনিময়ে ইরানের বন্দর অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র

Published

on

By

ডিজিটাল ডেস্ক

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ইরান ও ওমানের মধ্যে চুক্তি হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন আশা করছে, শিগগিরই এ বিষয়ে একটি সমঝোতা হতে পারে।

শুক্রবার (৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্র আশা করছে, শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

ওই কর্মকর্তা বলেন, চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাহীনভাবে স্বাভাবিক করার বিষয়টি নিশ্চিত হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র।

তিনি জানান, ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতি হয়েছে এবং সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে ইরান তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কি না, তার ওপর।

মার্কিন কর্মকর্তা আরও বলেন, ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে ওয়াশিংটন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

Continue Reading

top2

নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক

Published

on

By

ডিজিটাল ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগরে এক নারী সহকর্মীর বাড়ি থেকে আব্দুল মান্নান নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ওই নারীর ঘর থেকে তাকে আপত্তিকর অবস্থায় বের করে স্থানীয় লোকজন মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, এক নারীর বাড়ি ঘেরাও করার পর ঘরের দরজা ভেঙে আব্দুল মান্নানকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান।

আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চণ্ডীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, আব্দুল মান্নান ও ওই নারী কর্মসূত্রে পূর্বপরিচিত ছিলেন। তবে ওই নারী অভিযোগ করেছেন, তাকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে মান্নান বিভিন্ন সময়ে তার বাড়িতে গিয়ে আপত্তিকর প্রস্তাব দিতেন। বৃহস্পতিবার বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে তিনি ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করেন বলে দাবি করেন তিনি।

শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। অভিযোগ তদন্ত করে আব্দুল মান্নানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর থানার ওসি মো. শাফিউল আলম পাটোয়ারী বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুই পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে সংশ্লিষ্টদের সরিয়ে নেন।

Continue Reading

top3

অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার

Published

on

By

ডিজিটাল ডেস্ক

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ৪৮ ঘণ্টারও কম সময়ে পৃথক অভিযানে ২০২ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৭২ জন বাংলাদেশি, পাশাপাশি সুদান ও মিসরের নাগরিকও রয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের আইয়েরাপেত্রা এলাকায় ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকার সন্ধান পায় ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। পরে গ্রিক কোস্ট গার্ড ও একটি মাছ ধরার নৌকা গিয়ে নৌকাটিতে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করে।

এর কয়েক ঘণ্টা আগে দুটি পৃথক নৌকা থেকে ১১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ২৫ জন বাংলাদেশি ও ৩১ জন সুদানের নাগরিক ছিলেন। দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক ছিলেন।

পরে আরও ৪০ জনকে উদ্ধারের ফলে ৪৮ ঘণ্টারও কম সময়ে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা দাঁড়ায় ২০২ জনে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে ক্রিটে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় তাদের সাময়িক আশ্রয় ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের ওপর চাপও বাড়ছে।

লিবিয়া উপকূল থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টাকারী অভিবাসীদের জন্য ক্রিট গুরুত্বপূর্ণ একটি রুট হয়ে উঠেছে। এ কারণে দ্বীপটির উপকূলে নিয়মিত উদ্ধার অভিযান পরিচালনা করছে গ্রিসের কর্তৃপক্ষ।

Continue Reading

Trending