Connect with us

ক্যাম্পাস

‎‎কুবি’র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

Published

on


‎কুবি প্রতিনিধি

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থ বছরে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মোট ১১৭ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি ও মেধাবী স্টাইপেন্ড প্রদান করা হয়েছে।

‎বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম এবং প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদুল হাসান। এছাড়াও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎কোষাধ্যক্ষ অধ্যপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে একটি অংশ আজ আপনাদের একাডেমিক এক্সিলেন্সির মাধ্যমে এই সম্মানজনক পুরষ্কার লাভ করেছেন। মনে রাখবেন আপনাদের প্রদানকৃত  অর্থ রাষ্ট্রের সকল স্তরের মানুষের ট্যাক্স থেকে যোগান দেওয়া হয়। তারা তাদের কষ্টার্জিত টাকা রাষ্ট্রকে দেয় এর বিনিময়ে নিরাপত্তা, সুশৃঙ্খল পরিবেশ ও দেশের উন্নতি হবে বলে প্রত্যাশা করে। আমি বিশ্বাস করি আপনারা শুধু নিজেদের জীবনকে এগিয়ে নিচ্ছেন না বরং আপনাদের দ্বারা এই জনপদ ও এগিয়ে যাবে।”

‎উপচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “এই বৃত্তি প্রদানের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের প্রচেষ্টা ও সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অনুপ্রাণিত করা। যারা আজ মেধাবৃত্তি অর্জন করেছেন, আপনারা আপনাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেয়েছেন। এটি কেবল আর্থিক সহায়তা নয়; বরং আপনাদের  আত্মবিশ্বাস, মানসিক শক্তি ও সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগানোর একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।”

‎তিনি আরো বলেন, “বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তাই নিজেদের শুধু ভালো সিজিপিএ অর্জন কিংবা ভালো বেতনের টিউশন করানোর মধ্যেই সীমাবদ্ধ রাখবে না। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বিভিন্ন উন্নয়নমূলক, গবেষণাধর্মী ও সৃজনশীল কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব কার্যক্রমে যুক্ত হয়ে নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে। আপনাদের উদ্যোগে আরও অনেক উদ্ভাবনী ক্লাব গড়ে উঠুক; যেখানে নতুন নতুন ধারণার জন্ম হবে, সৃজনশীল উদ্যোগ নেওয়া হবে।”

‎তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করতে আগ্রহী। আমরা যদি তাঁকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানাতে পারি এবং আমাদের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা, উদ্ভাবনী উদ্যোগ ও সাফল্যগুলো তুলে ধরার সুযোগ তৈরি করতে পারি, তাহলে তা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয় হবে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে নিয়ে আসবে।”

‎সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিবছর সারা দেশ থেকে একঝাঁক  মেধাবীদের বাছাই করে নিয়ে আসে। আজ যারা বৃত্তি পেয়েছেন আপনারা এই মেধাবীদের মধ্য থেকে সেরাদের সেরা হিসেবে নিজেকে প্রমাণ করছেন। আশা করি আপনারা শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয় বরং আপনাদের মেধা মননকে কাজে লাগিয়ে গ্লোবাল পর্যায়ে নিজেদের স্থান করে নিবেন।”

‎তিনি আরও বলেন, “আপনাদের লক্ষ্যে পৌছাতে  প্রধান প্রতিবন্ধকতা সোশ্যাল মিডিয়া। বর্তমানে এর প্রভাব শুধু ব্যক্তি পর্যায়ে না বরং সমাজ ও রাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। আপনাদের থেকে প্রত্যাশা করবো সোশ্যাল মিডিয়াকে প্রয়োজন ছাড়া ব্যবহার করে নিজের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করবেন না।”

‎উল্লেখ্য, গত ৩০ জুন ৬ ফ্যাকাল্টিতে মেধাবী, অসচ্ছল মেধাবী এবং স্পোর্টস ক্যাটাগরিতে মোট ৪০২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান হয়৷ পরবর্তীতে ফ্যাকাল্টিগুলো আলাদাভাবে সমন্বয় করে অনুষ্ঠান করে শিক্ষার্থীদের মাঝে চেকগুলো বিতরণ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

কুবিতে বিশ্ব আদিবাসী দিবস পালিত

Published

on

By

সানজিদা আক্তার সাথী, কুবি প্রতিনিধি :

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আদিবাসী ছাত্র সংসদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা, শিক্ষা ও সামাজিক অবস্থান, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

রবিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়দুর রহমান। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী ও আদিবাসী ছাত্র সংসদের সাবেক সভাপতি সুইচিংনু মার্মা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক মংক্যএ মার্মা বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আশা করি, আজকের আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা আমাদের পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধনকে আরও দৃঢ় করবে।”

আদিবাসী ছাত্র সংসদের সভাপতি উচিং মারমা বলেন, ” আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামটা সফল করেছেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী বছর আজকের দিনে আরও বড় পরিসরে মুক্তমঞ্চে আদিবাসী দিবস পালনের পরিকল্পনা রয়েছে।”

Continue Reading

top3

বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুমের উদ্বোধন

Published

on

By

আনাস মাহমুদ; বেরোবি প্রতিনিধি,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শহীদ মুখতার ইলাহী হলে নতুন ও আধুনিক রিডিং রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০৯ আগস্ট ২০২৬) বিকেলে হলের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এই রিডিং রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, শিক্ষার্থীরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। হলের আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে আধুনিক রিডিং রুমের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, পড়াশোনার পরিবেশই শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আকৃষ্ট করে। এই পরিবেশ বজায় রাখার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।

উপাচার্য আরও বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও রিডিং রুম এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের মেধা বিকাশের পূর্ণ সুযোগ পায়। আগামীতে প্রয়োজনীয় বই ও গবেষণার সুযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রয়াস অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ কামরুজ্জামানসহ সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।

Continue Reading

top3

রাবি সায়েন্স ক্লাবের “RUSC Tree Plantition Drive 2026” আয়োজনে চারা রোপণ করলেন উপাচার্য

Published

on

By

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের (আরইউএসসি) আয়োজনে পালিত হয়েছে “RUSC Tree Plantation Drive 2026” কর্মসূচি। পরিবেশবান্ধব ভাবনা ও সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতিবছরের ন্যায় এবারও এ আয়োজন করেছে ক্লাবটি। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১১ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (আরইউএসসি অফিস-সংলগ্ন) একটি চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য । ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হক দিনারের সঞ্চালনায় এই আয়োজনের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ।

অনুষ্ঠানের অংশ হিসেবে একইদিনে রাজশাহী জেলার বি.সি.এস.আই.আর. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী প্রায় দুই শতাধিক চারা গাছ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা হয়। চারা নির্বাচনের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বরাবরই পরিবেশ, বিজ্ঞান ও সমাজসংশ্লিষ্ট কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং গাছের গুরুত্ব সম্পর্কে একটি টেকসই বার্তা ছড়িয়ে দেওয়া।’

এ বিষয়ে বি.সি.এস.আই.আর. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরিতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করছি।’

এ সময় শিক্ষার্থীরা গাছ পেয়ে তাদের ভালো লাগার কথা তুলে ধরেন এবং যত্ন নেওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. আবু জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার ইমন, কোষাধ্যক্ষ সুলাইমান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া ও মাশরাফি জামান চৌধুরী এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের মিডিয়া সম্পাদক সোহান আহমেদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানচর্চা; বিজ্ঞানের প্রচার ও প্রসারের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান মেলা; সায়েন্স শো; বিজ্ঞানভিত্তিক পডকাস্ট পরিচালনার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে প্রতিবছর এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Continue Reading

Trending