Connect with us

ক্যাম্পাস

‎কুবি শিক্ষার্থীকে ছাত্রদল কর্মীর হুমকির প্রতিবাদে সোচ্চারের ৩ দফা দাবি

Published

on

ডেস্ক নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে এক শিক্ষার্থীকে ছাত্রদল পরিচয়ে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তিন দফা দাবি জানিয়েছে সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (২৬ অক্টোবর) সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ জোবাইর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি জানানো হয়। এবং এর একটি অনুলিপি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। 

সংগঠনটি জানায়, হলে ঘটনার যথাযথ তদন্ত এবং ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত না হলে এটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী দ্বীন ইসলাম হৃদয় সম্প্রতি একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। এসব ঘটনার পেছনে ছাত্রদল পরিচয়ে কিছু শিক্ষার্থীর ভূমিকার অভিযোগ উঠে এসেছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে হল প্রশাসনের নির্দেশে দ্বীন ইসলাম হৃদয়কে ১০৪ নম্বর কক্ষ থেকে ১০৩ নম্বর কক্ষে স্থানান্তর করা হয়। সেদিন রাতে টিউশন শেষে তিনি নতুন কক্ষে গেলে, ওই কক্ষের শিক্ষার্থী রোমান (বাংলা-১৮) ও ইউনুস (বাংলা-১৮) তাঁর সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন।

অভিযোগে বলা হয়, তাঁরা দ্বীনকে বলেন, “হলে উঠার, হলে থাকার কিছু রুলস আছে, চাইলেই কেউ হলে উঠতে পারে, না, হলে থাকতে হলে কষ্ট করতে হয়।” এতে ভুক্তভোগী প্রতিবাদ করলে রোমান উচ্চৈঃস্বরে বলেন, “আস্তে কথা বলুন, আপনি এখনো হলে থাকেন না।” আর ইউনুস যোগ করেন, “প্রশাসন মুখ্য না, প্রশাসন চাইলেই কাউকে শিফট করতে পারে না।”

ঘটনার সময় উপস্থিত কয়েকজন ১৭ ব্যাচের শিক্ষার্থী পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং সাক্ষী হিসেবে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। ঘটনার পরপরই হল প্রশাসন অভিযুক্তদের সিট বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত রহস্যজনকভাবে প্রত্যাহার করা হয়।

এরপর থেকেই ঘটনাটি জটিল আকার ধারণ করে। শনিবার (২৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দ্বীন ইসলাম হৃদয় জানান, তিনি ছাত্রদল পরিচয়ে কিছু শিক্ষার্থীর কাছ থেকে হুমকি পেয়েছেন এবং নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছেন। লাইভে তিনি বলেন, “আমি এখন শঙ্কিত, আমি এখন আতঙ্কিত। আমাকে শুধু এতটুকু নিশ্চিত করুন যে, ছাত্রদল আমার কিছু করবে না।”

লাইভের পর তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে লেখেন, “আমি তো সব ভুলে গিয়ে জুনিয়রদের ক্ষমা করে দিয়েছিলাম। বিষয়টি বাড়াইনি। তাহলে কেন ছাত্রদলের পোলাপান রুমে এসে আমাকে এগ্রেসিভভাবে কথা বলবে? একেবারে সাধারণ একটি ছেলেকে কেন এভাবে ট্রমাটাইজড রাখা হবে?”

এ ঘটনায় সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক অভিযোগ করেছে, ভুক্তভোগী শিক্ষার্থীকে রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিহীন সন্দেহে হয়রানি ও মানসিক চাপে রাখা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের সহনশীলতা, শৃঙ্খলা ও নিরাপদ আবাসিক পরিবেশের পরিপন্থি। সংগঠনটি মনে করে, এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও মানবিক মূল্যবোধের পরিপন্থি এবং এটি দ্রুত প্রতিরোধ করা জরুরি।

সংগঠনটি তিনটি দাবি জানিয়েছে: (১) ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, (২) ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা এবং (৩) হলে রাজনৈতিক পরিচয়ে ভয়ভীতি ও সিনিয়র-জুনিয়র বৈষম্যমূলক আচরণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যায্য ও দৃঢ় পদক্ষেপের মাধ্যমে শান্তিপূর্ণ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। সংগঠনটি প্রশাসনকে অনুরোধ জানায়, যেন এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়া হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইবি উপাচার্য

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী-সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

শনিবার (২১ মার্চ) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদের এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পরিবারের প্রতি ঈদুল ফিতরের প্রীতি সালাম জানিয়েছেন তিনি।

ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে বর্তমান নবনির্বাচিত সরকারের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Continue Reading

ক্যাম্পাস

স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Published

on

By


গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করে শিক্ষার্থীরা।

ইফতার মাহফিলে অংশ নিয়ে ওই ব্যাচের শিক্ষার্থী কাজী সায়হাম বলেন, ‘আমরা এখন সবাই বিভিন্ন জায়গায় থাকি। কেউ পড়াশোনা করছে কেউ চাকরি করছে। এতো দিন পরে সবাই একত্র হয়েছি। খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন আরও হবে।’

আরেক শিক্ষার্থী আরাফাত হোসেন পিয়াস বলেন, দীর্ঘদিন পরে সবাই একসাথে হয়েছি। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে বসে ইফতার করছি। আমাদের এ ভাতৃত্ববোধ যে সবসময় থাকে, এটাই প্রত্যাশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী এ ইফতার মাহফিলে অংশ নেয়।

Continue Reading

ক্যাম্পাস

২ ঘণ্টার ব্যবধানে চলে গেলেন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী

Published

on

By

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে এসব ঘটনা ঘটে। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজুর মৃত্যু হয়েছে বাসার ছাদ থেকে পড়ে। আর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী দীপা দাস দাম্পত্য কলহের জেরে তিনি ‘আত্মহত্যা’ করতে পারেন বলে মনে করছেন সহপাঠীরা।

জানা গেছে, জাককানইবির রিজু ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

অপরদিকে ‘আত্মহত্যা’ করা দীপা দাস গোবিপ্রবির বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনার দিন বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয় দীপার। পরে তিনি তার স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে ঘরের দরজা ভেঙে পাশের ঘরে গিয়ে দেখেন, তিনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন।

দীপা দাসের সহপাঠী বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস বলেন, তার আত্মহত্যার বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর গতকাল বিকেলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমরা খুবই শোকাহত।

আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা দাস ছিলেন অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় অনেক ভালো। আমিও জানতে পেরেছি যে, স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আমরা এবং বাংলা পরিবার গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, দীপা দাসের মৃত্যুর বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Continue Reading

Trending